Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
দুর্বার গুরবাজে কোণঠাসা বাংলাদেশ, বড় সংগ্রহের পথে আফগানরা

খেলা

টিবিএস রিপোর্ট
08 July, 2023, 05:00 pm
Last modified: 08 July, 2023, 05:03 pm

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • আফগানিস্তানকে নিষিদ্ধ করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • শান্তর পর জাকের-নাসুমে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

দুর্বার গুরবাজে কোণঠাসা বাংলাদেশ, বড় সংগ্রহের পথে আফগানরা

ওয়ানডেতে এই প্রথমবারের মতো ৩০ ওভারের মধ্যে প্রতিপক্ষের কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। 
টিবিএস রিপোর্ট
08 July, 2023, 05:00 pm
Last modified: 08 July, 2023, 05:03 pm
সেঞ্চুরির পর গুরবাজের উদযাপন। ছবি: বিসিবি

সাবধানী শুরুর পর ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠা, এরপর শাসন করে চলেছেন রহমানউল্লাহ গুরবাজ। অপর প্রান্ত থেকে সঙ্গটা ভালোই দিয়ে যাচ্ছেন ইব্রাহিম জাদরান। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে রীতিমতো শাসন করে যাচ্ছে বাংলাদেশ। 

৩৫ ওভার পেরিয়ে যাওয়ার পরও আফগানদের কোনো উইকেট ফেলতে পারেনি ঘরের মাঠের দলটি। বাংলাদেশের বোলাররা শুধু বোলিং-ই করে যাচ্ছেন, মিলছে না সাফল্যের দেখা। এবারই প্রথম ওয়ানডেতে ৩০ ওভারের মধ্যে প্রতিপক্ষের কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। 

গুরবাজ ও ইব্রাহিমের অসাধারণ ব্যাটিংয়ে ৩৫ ওভার শেষে বিনা উইকেটে ২৪২ রান তুলেছে প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে থাকা আফগানিস্তান। গুরবাজ ১৩২ ও ইব্রাহিম ৭৮ রানে ব্যাটিং করছেন। ওয়ানডেতে এটা গুরবাজের তৃতীয় সেঞ্চুরি, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়। এই ফরম্যাটে এটাই তার ক্যারিয়ার সেরা ইনিংস। তার আগের সেরা ছিল ১২৭, আয়ারল্যান্ডের বিপক্ষে। 

দলকে বিশাল সংগ্রহের পথে এগিয়ে নিয়ে যেতে থাকা গুরবাজ ও ইব্রাহিম ইতোমধ্যে নিজেদের রেকর্ড জুটি গড়ে ফেলেছেন। উদ্বোধনী জুটিতে আফগানিস্তানের সেরা জুটি ছিল ১৪১ রানের, ২০১২ সালে শারজাহতে নেদারল্যান্ডসের বিপক্ষে জুটিটি গড়েন করিম শফিক ও জাভেদ আহমাদী।

Related Topics

টপ নিউজ

রহমানউল্লাহ গুরবাজ / আফগানিস্তান ক্রিকেট দল / বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • আফগানিস্তানকে নিষিদ্ধ করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • শান্তর পর জাকের-নাসুমে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net