Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
কম্বোডিয়াকে হারিয়ে সাফের প্রস্তুতি সারলো বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
15 June, 2023, 08:55 pm
Last modified: 15 June, 2023, 08:59 pm

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’

কম্বোডিয়াকে হারিয়ে সাফের প্রস্তুতি সারলো বাংলাদেশ

নম পেনে জাতীয় অলিম্পিক স্টেডিয়াম দর্শকে ঠাসা ছিল। যা বাংলাদেশের জন্য কিছুটা চাপ হয়ে দাঁড়ায়। যার প্রভাব পড়ে পারফরম্যান্সে। ম্যাচ শুরুর পরপরই ভুল পাসে বিপদ ডেকে আনেন গোলরক্ষক জিকো ।
টিবিএস রিপোর্ট
15 June, 2023, 08:55 pm
Last modified: 15 June, 2023, 08:59 pm

সাফের প্রস্তুতি হিসেবে কম্বোডিয়া সফরে যায় বাংলাদেশ। দেশটির ক্লাব হলেও টিফফি আর্মিকে হারিয়ে প্রস্তুতি পর্বের শুরুটা ভালোই হয় জামাল ভূঁইয়ার দলের। এবার কম্বোডিয়ার বিপক্ষেও জয়ের হাসি হাসলো বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সারার পাশাপাশি আত্মবিশ্বাসও সঞ্চয় হলো তাদের। 

বৃহস্পতিবার নম পেনে জাতীয় অলিম্পিক স্টেডিয়ামে প্রীতি ম্যাচে কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন জনি, ২৫তম মিনিটে কম্বোডিয়ার জাল খুঁজে নেন তিনি। 

নম পেনে জাতীয় অলিম্পিক স্টেডিয়াম দর্শকে ঠাসা ছিল। যা বাংলাদেশের জন্য কিছুটা চাপ হয়ে দাঁড়ায়। যার প্রভাব পড়ে পারফরম্যান্সে। ম্যাচ শুরুর পরপরই ভুল পাসে বিপদে পড়ছিল তারা। প্রতিপক্ষের পায়ে বল তুলে দিয়েছিলেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। এ যাত্রায় তপু বর্মন দলকে বাঁচান। 

শুরু থেকেই আক্রমণ সাজানো কম্বোডিয়া ছন্দ ধরে রেখে খেলতে থাকে। পাল্টা আক্রমণের বদলে নিজেদের রক্ষণভাগ সামলাতেই ব্যস্ত থাকতে হয় বাংলাদেশকে। উপরের দিকে খেলোয়াড় সেভাবে বলের যোগানই পাননি। 

২২তম মিনিটে পাল্টা আক্রমণে সুযোগ তৈরি হলেও জালের ঠিকানা মেলেনি। সুমন বল নিয়ে হানা দিলে চৌন-চানকাভ ট্যাকল করে তাকে ফেরান, ফাউলের বাঁশি বাজান রেফারি। কিন্তু জামাল ভূঁইয়ার নেওয়া দুর্বল ফ্রি-কিক সহজেই তালুবন্দী করেন কম্বোডিয়ার গোলরক্ষক। ম্যাচে এটাই বাংলাদেশের প্রথম আক্রমণ ছিল।

২৫তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। ডান দিক থেকে ফাহিমের আড়াআড়ি ক্রসে জনির ভলিতে বল জড়িয়ে যায় জালে। বাংলাদেশের জার্সিতে এই প্রথম গোল পেলেন জনি। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা বাংলাদেশ দ্বিতীয়ার্ধেও নিজেদের জাল অক্ষত রাখে। 

সাফ চ্যাম্পিয়নশিপে এবার 'বি' গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপের বাকি তিন দল লেবানন, মালদ্বীপ ও ভুটান। ২২ জুন লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে কারবেরার দলের। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ যথাক্রমে মালদ্বীপ ও ভুটান।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ফুটবল দল / সাফ চ্যাম্পিয়নশিপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    ৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র
  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র

3
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

4
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net