Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
সকালের দুঃস্বপ্ন কাটিয়ে বিকেলে রঙিন বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
15 June, 2023, 07:10 pm
Last modified: 15 June, 2023, 07:18 pm

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • অবশেষে জুটি ভাঙলেন তাইজুল
  • ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মুশফিক, লম্বা লাফ হাসানের
  • হোয়াইটওয়াশ পাকিস্তান, ওয়ার্নারের ঝলমলে বিদায়
  • প্রথম সিরিজ জয়ের সঙ্গে হোয়াইটওয়াশ করার আনন্দে বাংলাদেশ

সকালের দুঃস্বপ্ন কাটিয়ে বিকেলে রঙিন বাংলাদেশ

প্রথম ইনিংসে ২৩৬ রানের লিড পাওয়া বাংলাদেশ সুযোগ থাকার পরও আফগানদের ফলো-অন করায়নি। দ্বিতীয় ইনিংসে ২৩ ওভারে ১ উইকেটে ১৩৪ রান তুলেছে তারা, লিড দাঁড়িয়েছে ৩৭০ রান।
টিবিএস রিপোর্ট
15 June, 2023, 07:10 pm
Last modified: 15 June, 2023, 07:18 pm

একদিনেই স্কোরকার্ডে ৩৬২ রান, ইনিংস শেষ হওয়ার আগে আলোচনায় ছিল বাংলাদেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ রান তোলার রেকর্ডের ব্যাপারটি। ১১ ওভার কম খেলা হওয়ায় সেটা হয়নি। তবে বাকি ৫ উইকেট দিয়ে রান পাহাড়ে চড়ার স্বপ্নে ছিল বাংলাদেশ। 

যদিও দ্বিতীয় দিন সকালে দুঃস্বপ্ন নেমে আসে, ২০ রানেই নেই বাকি ৫ উইকেট। ব্যাটিংয়ের হতাশা অবশ্য বোলিংয়ে কেটে যায়। এবাদত, শরিফুলদের দাপটে অল্পতেই গুটিয়ে যায় আফগানিস্তানের প্রথম ইনিংস। এরপর ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে শেষ বিকেলে রঙিন বাংলাদেশ। 

মিরপুর টেস্টে টস হেরে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ শুরুটা ভালো করতে না পারলেও স্বস্তিতে প্রথম দিন শেষ করে। দ্বিতীয় দিন আরও ভয়ঙ্করভাবে শুরু করার পর একইভাবে চালকের আসনে থেকে দিন শেষ করলো ঘরের মাঠের দলটি। 

প্রথম ইনিংসে ২৩৬ রানের লিড পাওয়া বাংলাদেশ সুযোগ থাকার পরও আফগানদের ফলো-অন করায়নি। দ্বিতীয় ইনিংসে ২৩ ওভারে ১ উইকেটে ১৩৪ রান তুলেছে তারা, লিড দাঁড়িয়েছে ৩৭০ রান। হাফ সেঞ্চুরি পূর্ণ করে অপরাজিত আছেন জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। 

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ওয়ানডে মেজাজে খেলতে থাকেন মাহমুদুল হাসান জয় ও জাকির। যদিও জুটিটা বড় হয়নি। দলীয় ১৮ রানে ক্যাচ দিয়ে থামেন জয়, ১৩ বলে ৪টি চারে ১৭ রান করেন তিনি। তাতেও কৌশলে পরিবর্তন আনেনি বাংলাদেশ। 

জয়ের সঙ্গে যোগ দিয়ে ওয়ানডে মেজাজে ব্যাটিং করতে থাকেন শান্তও। এভাবেই দিনের খেলা শেষ করেছেন তারা। ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি পাওয়া জাকির ৬৪ বলে ৬টি চারে ৫৪ ও চতুর্থ হাফ সেঞ্চুরি পূর্ণ করা শান্ত ৬৪ বলে ৮টি চারে ৫৪ রানে অপরাজিত আছেন। 

এর আগে বাংলাদেশের দাপুটে বোলিংয়ে ৩৯ ওভারেই অলআউট হয়ে যায় আফগানিস্তান। বাংলাদেশের ৩৮২ রানের জবাবে ১৪৬ রানেই গুটিয়ে যায় আফগানরা। দলটির মাত্র চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেন, তিন রানের খাতা খুলতে পারেননি। সর্বোচ্চ ৩৬ রান করেন আফসার জাজাই। ৩৫ রান করেন নাসির জামাল। এ ছাড়া আব্দুল মালিক ১৭ ও করিম জানাত ২৩ রান করেন। 

আগুনে বোলিংয়ে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে মিরপুরে ৫ উইকেট নেওয়ার সম্ভাবনা জাগান এবাদত। যদিও তা হয়নি, ৪৭ রানে ৪ উইকেট পান তিনি। টেস্টে ইনিংসে এটা এবাদতের দ্বিতীয় সেরা বোলিং। তরুণ পেসার শরিফুল, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ ২টি করে উইকেট পান।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ / টেস্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • অবশেষে জুটি ভাঙলেন তাইজুল
  • ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মুশফিক, লম্বা লাফ হাসানের
  • হোয়াইটওয়াশ পাকিস্তান, ওয়ার্নারের ঝলমলে বিদায়
  • প্রথম সিরিজ জয়ের সঙ্গে হোয়াইটওয়াশ করার আনন্দে বাংলাদেশ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net