Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
হোয়াইটওয়াশ পাকিস্তান, ওয়ার্নারের ঝলমলে বিদায়

খেলা

টিবিএস ডেস্ক
06 January, 2024, 04:05 pm
Last modified: 22 January, 2024, 05:42 pm

Related News

  • ভারতের বিপক্ষে হারের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্মিথের
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • রেকর্ডময় ম্যাচে রেকর্ড গড়েই ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
  • ৩ কোটি টাকায় বিক্রি ব্র্যাডম্যানের ৮০ বছর পুরনো ব্যাগি গ্রিন
  • অবশেষে জুটি ভাঙলেন তাইজুল

হোয়াইটওয়াশ পাকিস্তান, ওয়ার্নারের ঝলমলে বিদায়

টেস্ট ক্যারিয়ারের শেষ ইনিংসে ওয়ার্নার করলেন হাফ সেঞ্চুরি, প্রতিপক্ষ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল তার দল; সব মিলিয়ে ঝলমলে বিদায় হলো অজি ওপেনারের। 
টিবিএস ডেস্ক
06 January, 2024, 04:05 pm
Last modified: 22 January, 2024, 05:42 pm

সিরিজ শুরুর আগে ইচ্ছার কথা জানিয়েছিলেন ডেভিড ওয়ার্নার, তার ইচ্ছা পূরণ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বাঁহাতি এই অজি ওপেনার নিজের হোম গ্রাউন্ড সিডনিতে খেললেন ক্যারিয়ারের শেষ টেস্ট। নিজের শেষ ইনিংসে ওয়ার্নার করলেন হাফ সেঞ্চুরি, প্রতিপক্ষ পাকিস্তানকে তার দল করল হোয়াইটওয়াশ; সব মিলিয়ে ঝলমলে বিদায় হলো তার। 

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার পাশাপাশি বেনো-কাদির ট্রফি ধরলো রাখলো অজিরা। সিরিজের প্রথম দুই টেস্টে যথাক্রমে ৩৬০ রান ও ৭৯ রানে জেতে স্বাগতিকরা। 

পাকিস্তানের করা ৩১৩ রানের জবাবে প্রথম ইনিংসে ২৯৯ রনে অলআউট হয় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ১১৫ রানে গুটিয়ে গেলে অজিদের লক্ষ্য দাঁড়ায় ১৩০ রান। যা ওয়ার্নার ও মার্নাস লাবুশেনের ব্যাটে ২৫.৫ ওভারেই পাড়ি দেয় ঘরের মাঠের দলটি। 

তৃতীয় দিন শেষেই জয়ের গন্ধ পাচ্ছিলো অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তান তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৬৮ রান তুলে। ৩ উইকেট হাতে নিয়ে ৮২ রানে এগিয়ে থাকে তারা। মোহাম্মদ রিজওয়ান ৬ ও আমির জামাল শূন্য রানে অপরাজিত থাকেন।

চতুর্থ দিনের শুরুতে অস্ট্রেলিয়ার বোলারদের ভালোভাবেই সামাল দেন রিজওয়ান ও জামাল। সকালের প্রথম সেশনে ৮১ বল বিপদ ছাড়া কাটিয়ে দেন তারা। দিনের ১৪তম ওভারের চতুর্থ বলে রিজওয়ানকে ২৮ রানে থামিয়ে অস্ট্রেলিয়াকে ব্রেক-থ্রু এনে দেন নাথান লায়ন। ভাঙে অষ্টম উইকেটে জামাল-রিজওয়ানের ৮৯ বলে ৪২ রানের জুটি।

পাকিস্তানের বাকি ২ উইকেট তুলে নিতে বেশি সময় নেয়নি অস্ট্রেলিয়া। ২টি চারে ১৮ রান করা জামালকে ফেরান অজি অধিনায়ক প্যাট কামিন্স। শেষ ব্যাটসম্যান হাসান আলীকে ৫ রানে থামান লায়ন। ৪৩.১ ওভারে ১১৫ রানে অলআউট হয় পাকিস্তান। অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড ১৬ রানে ৪টি ও লায়ন ৩৬ রানে ৩টি উইকেট নেন। একটি করে উইকেট পান মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও ট্রাভিস হেড।

১৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারের শেষ বলে উইকেট হারায় অস্ট্রেলিয়া। রানের খাতা খোলার আগেই স্পিনার সাজিদ খানের শিকারে পরিণত হন ওপেনার উসমান খাজা। শুরুতে উইকেট হারালেও অস্ট্রেলিয়াকে চাপে পড়তে দেননি আরেক ওপেনার ওয়ার্নার ও লাবুশেন। 

দ্বিতীয় উইকেটে ১৪৩ বলে ১১৯ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে জয়ের খুব কাছে পৌঁছে দেন তারা। জুটি গড়ার পথে টেস্ট ক্যারিয়ারের ৩৭তম হাফ সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। দলের জয়ের ১১ রান বাকি থাকতে সাজিদের বলে আউট হন ৭৫ বলে ৭টি চারে ৫৭ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান। এই ইনিংস দিয়ে শেষ হলো তার টেস্ট অধ্যায়। ১১২ টেস্টের ২০৫ ইনিংসে ২৬টি সেঞ্চুরি ও ৩৭টি হাফ সেঞ্চুরিসহ ৪৪.৫৯ গড়ে ৮ হাজার ৭৮৬ রান করেছেন তিনি।

ওয়ার্নার ফেরার পর ৬ বলে ১১ রান তুলে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন লাবুশেন ও স্টিভ স্মিথ। ৭৩ বলে ৯টি চারে অপরাজিত ৬২ রান করেন লাবুশেন। ৪ রানে অপরাজিত থাকেন স্মিথ। ঘরের মাঠে ২৮ বছরে এ নিয়ে টানা ১৭ টেস্টে পাকিস্তানকে হারালো  অস্ট্রেলিয়া। ১৯৯৫ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ টেস্ট জেতে পাকিস্তান।

Related Topics

ডেভিড ওয়ার্নার / অস্ট্রেলিয়া ক্রিকেট দল / টেস্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • ভারতের বিপক্ষে হারের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্মিথের
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • রেকর্ডময় ম্যাচে রেকর্ড গড়েই ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
  • ৩ কোটি টাকায় বিক্রি ব্র্যাডম্যানের ৮০ বছর পুরনো ব্যাগি গ্রিন
  • অবশেষে জুটি ভাঙলেন তাইজুল

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net