Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
আফগানিস্তান সিরিজে ছুটিতে মাহমুদউল্লাহ

খেলা

টিবিএস রিপোর্ট
29 May, 2023, 06:50 pm
Last modified: 29 May, 2023, 07:01 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

আফগানিস্তান সিরিজে ছুটিতে মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ কেবল ওয়ানডেতে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন। এই ফরম্যাটেও সম্প্রতি দলে জায়গা হচ্ছে না তার। সর্বশেষ দুটি সিরিজে তাকে বিশ্রামে রাখে বিসিবি। এবার আফগানিস্তানের বিপক্ষে দলে থাকার সম্ভাবনা থাকলেও মাহমুদউল্লাহ নিজেই এই সিরিজ থেকে ছুটির আবেদন করেছেন, যা ইতোমধ্যে মঞ্জুর করেছে বিসিবি।
টিবিএস রিপোর্ট
29 May, 2023, 06:50 pm
Last modified: 29 May, 2023, 07:01 pm

মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট থেকে অবসর নিয়েছেন প্রায় দুই বছর হতে চললো। টি-টোয়েন্টিতে তাকে সেভাবে বিবেচনা করা হয় না, গত দুই সিরিজে দলে জায়গা পাননি তিনি। অভিজ্ঞ এই ক্রিকেটার কেবল ওয়ানডেতে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন। এই ফরম্যাটেও অবশ্য সম্প্রতি দলে জায়গা হচ্ছে না তার। সর্বশেষ দুটি সিরিজে তাকে বিশ্রামে রাখে বিসিবি। এবার আফগানিস্তানের বিপক্ষে দলে থাকার সম্ভাবনা থাকলেও মাহমুদউল্লাহ নিজেই এই সিরিজ থেকে ছুটির আবেদন করেছেন, যা ইতোমধ্যে মঞ্জুর করেছে বিসিবি।

হজ পালন করতে সৌদি আরব যাবেন মাহমুদউল্লাহ। এ কারণে ২২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ছুটির আবেদন করেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ জুলাই। দেশে ফিরে ক্যাম্পে যোগ দিলেও পরের দুটি ওয়ানডে খেলা মাহমুদউল্লাহর জন্য কঠিন। এ কারণে তাকে ছাড়াই ওয়ানডে দল সাজানোর পরিকল্পনা বিসিবির। 

সোমবার মিরপুরে সাংবাদিকদের এমনই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, 'রিয়াদ (মাহমুদউল্লাহ) আমাদের কাছে আবেদন করেছে, সে হজে যাচ্ছে। ২২ জুন থেকে ৫ জুলাই হজে থাকবে। আমরা সেটা অনুমোদন দিয়েছি। হজের পর সে ক্যাম্পে যোগ দেবে। ওয়ানডে সিরিজ সে মিস করবে। প্রথম ম্যাচই ৫ জুলাই।'

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশের প্রিয় ফরম্যাটের বিশ্ব আসরের দলে মাহমুদউল্লাহর থাকা না থাকা নিয়ে অনেক আলোচনা আছে। এমন সময়ে কোনো সিরিজে না থাকাটা বিশ্বকাপ দলে তার অন্তর্ভূক্তিতে প্রভাব ফেলা বা দলে জায়গা পাওয়াটা তার জন্য কঠিন হবে কিনা জানতে চাইলে জালাল ইউনুস জানান, এখানে কোনো সমস্যা দেখেন না তিনি।    

বিসিবির এই পরিচালক বলেন, 'দেখুন, এটা খুব স্পর্শকাতর ইস্যু। সে হজ পালন করতে চাচ্ছে, আমরা সবাই চাই। এখানে সবাইকে আপোস করতেই হবে। হজ পালন করা আমাদের মুসলমানদের জন্য ফরজ। সে একটা ফরজ কাজ করতে যাচ্ছে, সেখানে তো অবশ্যই আমাদেরও সাপোর্ট দিতে হবে, বিবেচনায় নিতে হবে। সেদিক থেকে তার হ্যাম্পার হওয়ার কথা নয়। নির্বাচিত হবে নাকি হবে না, এটা তো নির্বাচকরাই বলে দেবেন। তবে এটার জন্য (হজ) ওটার কোনো সমস্যা হওয়ার কথা নয়।'

একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১০ জুন বাংলাদেশে আসবে আফগানিস্তান। একমাত্র টেস্ট ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ১৪ জুন। টেস্ট ম্যাচ শেষে নিজেদের হোম ভেন্যু ভারতের দেরাদুনে ফিরে যাবে আফগানিস্তান। ১১ দিনের বিরতির পর ১ জুলাই আবারও বাংলাদেশে আসবে তারা। 

৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। পরের দুই ওয়ানডে একই ভেন্যুতে ৮ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষ করে ১২ জুলাই সিলেট যাবে সফরকারীরা। ১৪ জুলাই প্রথম টি-টোয়েন্টি ও দ্বিতীয়টি ১৬ জুলাই অনুষ্ঠিত হবে। 

Related Topics

টপ নিউজ

মাহমুদউল্লাহ রিয়াদ / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net