Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
কেইনকে পেতে ইউনাইটেড-রিয়াল-বায়ার্নের ত্রিমুখী লড়াই

খেলা

টিবিএস রিপোর্ট
26 May, 2023, 01:30 pm
Last modified: 26 May, 2023, 01:32 pm

Related News

  • মাদ্রিদের চক্ষুশূল, মরিনহোর প্রিয়: বিশ্বকাপ ফাইনালের রেফারি কে এই ভিনচিচ?
  • এবার সেমিফাইনালে খেলার কৌশল নিয়ে ইংল্যান্ড কোচের সমালোচনায় মাতলেন ট্রাম্পও
  • রোমাঞ্চকর ম্যাচে মেক্সিকোর দুর্গ জয় করে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড
  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?

কেইনকে পেতে ইউনাইটেড-রিয়াল-বায়ার্নের ত্রিমুখী লড়াই

স্পার্স ছাড়ার কথা ভাবছেন কেইন, ইংলিশ গণমাধ্যমে গুঞ্জন এমনটাই। কিন্তু কেইন যাবেন কোথায় সেটিও একটি বড় প্রশ্ন। ২৯ বছর বয়সী স্ট্রাইকারকে পেতে চায় অনেক ক্লাবই।
টিবিএস রিপোর্ট
26 May, 2023, 01:30 pm
Last modified: 26 May, 2023, 01:32 pm
কেইনকে পেতে আগ্রহী অনেক বড় ক্লাবই। ছবি: এএফপি

টটেনহাম হটস্পার্সের প্রায় ১০ বছর কাটিয়ে দিলেও এখন পর্যন্ত কোনো শিরোপার স্বাদ পান নি হ্যারি কেইন। ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক স্পার্সের হয়ে গোলের বন্যা বইয়ে দিলেও সেগুলো ব্যক্তিগত অর্জনের পাল্লাই ভারি করেছে কেবল। 

এই মৌসুমেও যেমন প্রিমিয়ার লিগে ২৮ গোল করেও দলকে সেরা ছয়েও রাখতে পারেননি কেইন। চ্যাম্পিয়ন্স লিগ তো দূরে থাক, ইউরোপা লিগেও আগামী মৌসুমে জায়গা হয়নি স্পার্সের। ক্যারিয়ারের এমন পর্যায়ে এসে শিরোপা জিততে চাইতেও পারেন কেইন। স্পার্সে থাকলে যা আপাত দৃষ্টিতে সম্ভব নয়। 

তাই স্পার্স ছাড়ার কথা ভাবছেন কেইন, ইংলিশ গণমাধ্যমে গুঞ্জন এমনটাই। কিন্তু কেইন যাবেন কোথায় সেটিও একটি বড় প্রশ্ন। ২৯ বছর বয়সী স্ট্রাইকারকে পেতে চায় অনেক ক্লাবই। যাদের মধ্যে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ এমনকি রিয়াল মাদ্রিদও। 

ম্যানচেস্টার ইউনাইটেড অনেক দিন ধরেই স্ট্রাইকার খরায় ভুগছে। কেইনের চেয়ে ভালো তাদের জন্য আর কে হতে পারেন! প্রিমিয়ার লিগের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা কেইনও ইউনাইটেডে গেলে রেকর্ড ভাঙার সুযোগ পাবেন। ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত করায় সেখানেও অংশ নেওয়ার সুযোগ থাকবে তার। কিন্তু স্পার্স নিজেদের সরাসরি কোনো প্রতিপক্ষের কাছে কেইনকে বিক্রি করতে চায় না। তাই ইউনাইটেডে যাওয়ার পথটা একটু কঠিনই হবে কেইনের জন্য। 

এক্ষেত্রে বায়ার্ন মিউনিখ কিংবা রিয়াল মাদ্রিদে সহজেই যেতে পারবেন কেইন। ইংল্যান্ড অধিনায়ককে পেতে আগ্রহী জার্মান জায়ান্ট বায়ার্ন। লেভানডোভস্কি চলে যাওয়ার পর থেকেই স্ট্রাইকার সংকটে ভুগছে ক্লাবটি। বায়ার্ন কোচ টমাস টুচেলও কেইনের গুনাগ্রহী বলেই গুঞ্জন।

এদিকে রিয়াল মাদ্রিদে সময় ফুরিয়ে আসছে করিম বেনজেমার। কিছুদিনের মধ্যেই ৩৬ বছর পূর্ণ হবে ফরাসি স্ট্রাইকারের। নিজেদের আক্রমণভাগের দায়িত্ব কেইনের কাছেই তুলে দিতে আগ্রহী লস ব্লাঙ্কোসরা। সেক্ষেত্রে কেইনকে পেতে টাকার পাশাপাশি ইডেন হ্যাজার্ডকে স্পার্সের সঙ্গে অদল-বদল করতেও আপত্তি নেই রিয়ালের। 

সবমিলিয়ে সামনের গ্রীষ্মকালীন দলবদলে হ্যারি কেইনকে নিয়ে ত্রিমুখী যুদ্ধ দেখা যেতে পারে। সেখানে যে ক্লাবই জিতুক না কেন, হ্যারি কেইনের মতো দুর্দান্ত এক স্ট্রাইকারকে পাবে তারা। 

 

Related Topics

টপ নিউজ

হ্যারি কেইন / ম্যানচেস্টার ইউনাইটেড / রিয়াল মাদ্রিদ / বায়ার্ন মিউনিখ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • ছবি: সংগৃহীত
    জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
    ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

Related News

  • মাদ্রিদের চক্ষুশূল, মরিনহোর প্রিয়: বিশ্বকাপ ফাইনালের রেফারি কে এই ভিনচিচ?
  • এবার সেমিফাইনালে খেলার কৌশল নিয়ে ইংল্যান্ড কোচের সমালোচনায় মাতলেন ট্রাম্পও
  • রোমাঞ্চকর ম্যাচে মেক্সিকোর দুর্গ জয় করে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড
  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

3
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

4
'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
আন্তর্জাতিক

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

6
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net