Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
বাংলাদেশের নারী ক্রিকেটারকে অশালীন মন্তব্য করে তোপের মুখে ধারাভাষ্যকার

খেলা

টিবিএস ডেস্ক
11 May, 2023, 12:40 pm
Last modified: 11 May, 2023, 01:39 pm

Related News

  • ভারতের টিকেট কাটতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ
  • কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ
  • পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সোহেলি আক্তার 
  • বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • রান পাহাড় গড়ে বাংলাদেশকে রেকর্ড ব্যবধানে হারালো ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের নারী ক্রিকেটারকে অশালীন মন্তব্য করে তোপের মুখে ধারাভাষ্যকার

একজন নারী ক্রিকেটারকে নিয়ে এমন অসম্মানজনক মন্তব্য করায় চরম সমালোচনার মুখে পড়তে হয়েছে লঙ্কান এই ধারাভাষ্যকারকে। তাকে ধারাভাষ্য থেকে স্থায়ীভাবে বাদ দেওয়ার দাবি তুলেছেন অনেকেই।
টিবিএস ডেস্ক
11 May, 2023, 12:40 pm
Last modified: 11 May, 2023, 01:39 pm
লঙ্কান ধারাভাষ্যকার রোশান আবেসিংহে। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ক্লিপ নিয়ে তোলপাড়। ভিডিওটিতে দেখা যায়, ধারাভাষ্যকার বাংলাদেশের একজন নারী ক্রিকেটারের সমালোচনা করে বলছেন, নারী ক্রিকেটারের জন্য পায়ের নো বল করাটা ক্ষমার অযোগ্য। এমন মন্তব্যে চরম সমালোচনার মুখে পড়েছেন লঙ্কান এই ধারাভাষ্যকার। তাকে ধারাভাষ্য থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি তুলেছেন অনেকে।

বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন শ্রীলঙ্কা সফরে। ওয়ানডের পর লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে সফরকারীরা। প্রথম টি-টোয়েন্টি চলাকালীন বাংলাদেশের স্পিনার নাহিদা আক্তারকে নিয়ে অশালীন মন্তব্য করেন শ্রীলঙ্কার ধারাভাষ্যকার রোশান আবেসিংহে। 

শ্রীলঙ্কার ইনিংসের ১৩তম ওভারের ঘটনা এটা, তখন বোলিংয়ে ছিলেন নাহিদা। তার তৃতীয় ডেলিভারিটি নো বল ঘোষণা দেন আম্পায়ার। নাহিদাকে নো বল করতে দেখেই আবেসিংহে বলে ওঠেন, 'এই নো বল ক্ষমার অযোগ্য। তার দুটো কারণ আছে। প্রথমত, স্পিনার নো বল করেছে। দ্বিতীয়ত, একজন নারী নো বল করেছে। নারীদের পা বেশি দূরে যায় না। তাই এটা বিস্ময়ের যে, সে কীভাবে ওভার স্টেপ করলো!'

বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। ছবি: সংগৃহীত

পরে অবশ্য দেখা যায় নাহিদার পা ক্রিজের মধ্যেই ছিল। তবে ডেলিভারি দেওয়ার সময় তার হাত স্টাম্পে গিয়ে লাগে। এ কারণে নো বল দেন আম্পায়ার। যদিও তা খেয়াল না করেই আপত্তিকর মন্তব্য করে বসেন আবেসিংহে। রিপ্লে দেখার পর নিজের মন্তব্য সত্য প্রমাণ করতে আবেসিংহে আবার বলেন, 'আমি তো সেই কথাই বলছিলাম। এক জন নারীর পা বেশি দূরে যায় না।'

একজন নারী ক্রিকেটারকে নিয়ে এমন অসম্মানজনক মন্তব্য করায় চরম সমালোচনার মুখে পড়তে হয়েছে আবেসিংহেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ক্লিপটি শেয়ার করে তাকে অনেকেই ধুয়ে দিচ্ছেন। কারও কারও দাবি, লঙ্কান এই ধারাভাষ্যকারকে স্থায়ীভাবে ধারাভাষ্য থেকে সরিয়ে দেওয়া উচিত।

বিতর্কের মাঝেই অবশ্য নিজের ভুল বুঝতে পেরেছেন আবেসিংহে, ক্ষমা চেয়েছেন লঙ্কান এই ধারাভাষ্যকার। তিনি বলেছেন, 'আমি কাউকে হেনস্থা বা আঘাত করার জন্য এই কথা বলিনি। ক্রিকেটীয় কথা বলেছিলাম। কিন্তু তার পরও যদি কারও খারাপ লাগে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।'

Related Topics

টপ নিউজ

নাহিদা আক্তার / জাতীয় নারী ক্রিকেট দল / ধারাভাষ্যকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ভারতের টিকেট কাটতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ
  • কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ
  • পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সোহেলি আক্তার 
  • বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • রান পাহাড় গড়ে বাংলাদেশকে রেকর্ড ব্যবধানে হারালো ওয়েস্ট ইন্ডিজ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net