Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
যে 'কারণে' পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন হচ্ছে না মেসির

খেলা

টিবিএস রিপোর্ট
28 April, 2023, 02:20 pm
Last modified: 28 April, 2023, 02:20 pm

Related News

  • গঙ্গার পানি বণ্টন চুক্তির গুরুত্ব বিবেচনায় ভারত এগিয়ে আসবে বলে আশা ঢাকার
  • মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ
  • মেসির জন্য এক নিয়ম, বাকিদের জন্য আরেক? ভিএআরে মার্কিন ফরোয়ার্ডের লাল কার্ড নিয়ে বিতর্ক
  • বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোলের রেকর্ড মেসির: জর্ডানকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা
  • চরম মুদ্রাস্ফীতির সময়েই বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা: মেসি কি পারবেন সেই ‘মিথ’ ভাঙতে?

যে 'কারণে' পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন হচ্ছে না মেসির

কিছু ব্যাপারে পিএসজির সঙ্গে মেসির বনিবনা হচ্ছে না। সে কারণেই চুক্তির ব্যাপারটি এগোচ্ছে না। পিএসজির সঙ্গে নতুন চুক্তি না হলে মেসির জন্য বার্সেলোনায় ফেরার দরজাও উন্মুক্ত।
টিবিএস রিপোর্ট
28 April, 2023, 02:20 pm
Last modified: 28 April, 2023, 02:20 pm
পিএসজির সঙ্গে মেসির চুক্তির বাকি আর মাত্র দুই মাস। ছবি: সংগৃহীত

পিএসজির সঙ্গে নিজের শেষ হতে যাওয়া চুক্তি নবায়ন করবেন কিনা মেসি, সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেননি তিনি। এমন গুঞ্জনই এত দিন ধরে শোনা যাচ্ছে। আরো কিছু ব্যাপারে পিএসজির সঙ্গে মেসির বনিবনা হচ্ছে না। সে কারণেই চুক্তির ব্যাপারটি এগোচ্ছে না। 

এদিকে ফরাসি পত্রিকা লা পেরিসিয়েন জানাচ্ছে, নতুন চুক্তিতে মেসি যে বেতন চেয়েছেন, সেটিই নাকি দিতে চাচ্ছে না পিএসজি।

লা পেরিসিয়েন জানিয়েছে, মেসির বাবা এবং এজেন্ট হোর্হে মেসি পিএসজিকে জানিয়েছেন, ২০২২ বিশ্বকাপ জয়ের ব্যাপারটি নতুন চুক্তির সময় মাথায় নেওয়া উচিত। বিশ্বকাপজয়ী মেসির জন্য তিনি বেতন বাড়ানোর কথা বলেছেন।

পিএসজি সর্বোচ্চ বেতন দিয়ে থাকে কিলিয়ান এমবাপ্পেকে। ২৪ বছর বয়সী এমবাপ্পের সমান বেতন তারা মেসিকে দেবে না। গত দুই মৌসুমে যে বেতনে মেসি খেলেছেন, তারা সেটিই রাখতে চায়। লা পেরিসিয়েন আরো জানিয়েছে, এই জায়গাতেই আটকে আছে পিএসজি ও মেসির চুক্তি নবায়নের সব আলোচনা।

এদিকে সৌদি আরবের ক্লাব আল–হিলাল মেসিকে ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে। যেটি গ্রহণ করলে মেসিই হবেন খেলাধুলার ইতিহাসেরই সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদ। জানুয়ারিতে ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের আরেক ক্লাব আল–নাসেরে যোগ দিয়েছেন ২০০ মিলিয়ন ডলার পারিশ্রমিকে। তিনিই এই মুহূর্তে ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদ।

তবে মেসির পক্ষ থেকে পিএসজির কাছে তার বাড়তি বেতন চাওয়ার কথাটি অস্বীকারই করা হয়েছে। বলা হয়েছে, তিনি পিএসজির হয়ে পরবর্তী মৌসুম নিয়েই পরিকল্পনা করছেন। 

এদিকে পিএসজির সঙ্গে নতুন চুক্তি না হলে মেসির জন্য বার্সেলোনায় ফেরার দরজাও উন্মুক্ত। তবে সেখানেও বেতনের ব্যাপারটি নিশ্চিত করেই যেতে চান বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা অধিনায়ক। বার্সেলোনাও মেসিকে ফেরানোর সম্ভাব্য সব পথই যাচাই করে দেখছে।

Related Topics

টপ নিউজ

মেসি / পিএসজি / চুক্তি নবায়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
    মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

Related News

  • গঙ্গার পানি বণ্টন চুক্তির গুরুত্ব বিবেচনায় ভারত এগিয়ে আসবে বলে আশা ঢাকার
  • মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ
  • মেসির জন্য এক নিয়ম, বাকিদের জন্য আরেক? ভিএআরে মার্কিন ফরোয়ার্ডের লাল কার্ড নিয়ে বিতর্ক
  • বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোলের রেকর্ড মেসির: জর্ডানকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা
  • চরম মুদ্রাস্ফীতির সময়েই বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা: মেসি কি পারবেন সেই ‘মিথ’ ভাঙতে?

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা

5
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

6
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net