Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
র‌্যাঙ্কিংয়ে সাকিব-মুশফিক-তাইজুলের উন্নতি, এবাদতের লম্বা লাফ

খেলা

টিবিএস রিপোর্ট
12 April, 2023, 03:45 pm
Last modified: 13 April, 2023, 02:54 pm

Related News

  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি

র‌্যাঙ্কিংয়ে সাকিব-মুশফিক-তাইজুলের উন্নতি, এবাদতের লম্বা লাফ

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৬ ওভার বোলিং করেন সাকিব। ২ উইকেট পাওয়া বাঁহাতি এই স্পিনারের উন্নতি হয়েছে বোলারদের র‌্যাঙ্কিংয়ে, এগিয়েছেন ব্যাটসম্যানদের মধ্যেও। তবে সাকিবের সমান ২ উইকেটে পেয়েও অবনতি হয়েছে মিরাজের।
টিবিএস রিপোর্ট
12 April, 2023, 03:45 pm
Last modified: 13 April, 2023, 02:54 pm

আয়ারলান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে দাপুটে জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা অভিজ্ঞ এই ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে থাকেন হার না মানা, তুলে নেন হাফ সেঞ্চুরি। ব্যাট হাতে আলো ছড়ানোয় টেস্ট ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মুশফিকের। এগিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও তাইজুল ইসলামও।

সপ্তাহের পারফরম্যান্স বিবেচনায় র‌্যাঙ্কিং হালনাগাদ করে আইসিসি, যা প্রতি বুধবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ব্যাটসম্যান ও বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিবের। বোলারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল। লম্বা লাফ দিয়েছেন এবাদত হোসেন।

প্রথমবারের মতো কোনো প্রতিপক্ষের বিপক্ষে নিজেদেরে প্রথম টেস্টে জিতেছে বাংলাদেশ। ৭ উইকেটে জেতার ম্যাচের প্রথম ইনিংসে ১২৬ রান করেন মুশফিক। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। এই দুই ইনিংসের পারফরম্যান্স ৫ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন মুশফিক।  

অবনতি হয়েছে লিটন কুমার দাসের। ৪৩ ও ২৩ রানের ইনিংস খেলা ডানহাতি এই ব্যাটসম্যান দুই ধাপ পিছিয়েছেন। এরপরও অবশ্য বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে আছেন তিনি। ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর সঙ্গে যৌথভাবে ১৫ নম্বরে আছেন লিটন। 

এক ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ঝড়ো গতির ৮৭ রান করা সাকিব এক ধাপ এগিয়েছেন। বাংলাদেশ অধিনায়ক আছে ৩৮ নম্বরে। অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের অবনতি হয়েছে তিন ধাপ। দুই ইনিংসে ৫২ রান করা অভিজ্ঞ এই ব্যাটসম্যান যৌথভাবে বেন ডাকেটের সঙ্গে ৪২ নম্বরে আছে। 

আইরিশদের বিপক্ষে দুই ইনিংসে ৯ উইকেট নেন তাইজুল। এতে বোলারদের তালিকায় ৩ ধাপ এগিয়েছেন তিনি, আছেন ২০ নম্বরে। যা তার ক্যারিয়ার সেরা। ম্যাচে দুটি উইকেট পাওয়া সাকিব তিন ধাপ এগিয়েছেন। সমান উইকেট পেয়েও চার ধাপ অবনতি হয়েছে মিরাজের। দুইজনই যৌথভাবে মার্কো ইয়ানসেনের সঙ্গে ২৬ নম্বরে আছেন।  

বোলারদের র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন এবাদত হোসেন। পাঁচ উইকেট নিয়ে ১৫ ধাপ এগিয়েছেন ডানহাতি এই পেসার, ৬৭ নম্বরে আছেন তিনি। দুই ধাপ এগিয়ে ৯০ নম্বরে আছেন শরিফুল ইসলাম। খালেদ আহমেদ ৮৮ ও তাসকিন আহমেদ ৮৯ নম্বরে আছেন। 

টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন, বোলারদের মধ্যে যথারীতি ভারতের রবিচন্দ্রন অশ্বিন। অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানেই আছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

Related Topics

টপ নিউজ

টেস্ট র‌্যাঙ্কিং / সাকিব আল হাসান / মুশফিকুর রহিম / বাংলাদেশ ক্রিকেট দল / আইসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net