Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
৪০০-৪৫০ রান করার সামর্থ্য নেই বাংলাদেশের ব্যাটসম্যানদের!

খেলা

টিবিএস রিপোর্ট
07 April, 2023, 06:15 pm
Last modified: 07 April, 2023, 06:19 pm

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

৪০০-৪৫০ রান করার সামর্থ্য নেই বাংলাদেশের ব্যাটসম্যানদের!

যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে ২০ উইকেট নেওয়ার আলোচনায় বোলারদের সামর্থ্যে বিশ্বাস আছে সাকিবের। কিন্তু ব্যাটসম্যানদের নিয়ে এই বিশ্বাসটা নেই বাংলাদেশ অধিনায়কের।
টিবিএস রিপোর্ট
07 April, 2023, 06:15 pm
Last modified: 07 April, 2023, 06:19 pm

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ছয়জন বোলার নিয়ে খেলেছে বাংলাদেশ। প্রতিপক্ষের ২০ উইকেট নিতে দলে 'বোলিং অপশন' বেশি থাকা বলে মনে করেন সাকিব আল হাসান। আইরিশদের বিপক্ষে সেটা করেও দেখিয়েছে বাংলাদেশ। বলা যায় সাকিবকে ছাড়াই আইরিশদের দুবার অলআউট করেছে বাংলাদেশ, দুই ইনিংস মিলিছে বাংলাদেশ অধিনায়কের শিকার ২ উইকেট।  

যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে ২০ উইকেট নেওয়ার আলোচনায় বোলারদের সামর্থ্যে বিশ্বাস আছে সাকিবের। কিন্তু যেকোনো বোলিংয়ের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের ৪০০-৪৫০ রান করার সামর্থ্য নেই বলে মনে করেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট জয়ের পর কোনো রাখঢাক না রেখেই বিষয়টি মেনে নেন সাকিব।

যেকোনো বোলিংয়ের বিপক্ষে বাংলাদেশের ৪০০-৪৫০ রান করার সামর্থ্য আছে কিনা, এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, 'না, এখনও ওটা নেই।' তবে এর আগেই বোলারদের সামর্থ্য নিয়ে এক রকম গর্বই করেন তিনি, 'আপনার যদি ২০ উইকেট নিতে হয়, বোলিং অপশনটা বেশি নিতে হবে। এটার বিকল্প নেই। কম বোলিং অপশন তখনই থাকে, যখন আপনি রক্ষণাত্মক মানসিকতায় থাকেন।'

'ড্র করার চিন্তা বা কোনো রকম ব্যাটিংটা ভালো করার চিন্তা থাকে। যখন আপনি জিততে চাইবেন, পাঁচ বোলার, ছয় বোলারের অপশন নিয়ে খেলবেন। বড় বড় দলগুলো এ রকম অবস্থাতে তারা আছে। বিশেষত আপনি যদি ইংল্যান্ড-ভারতে দেখেন, ওদের পাঁচ-ছয়জন প্রধান বোলার; ছয়জন ব্যাটার নিয়ে ওরা খেলে।' যোগ করেন সাকিব। 

লিটন-মুশফিকের মারকুটে ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য ২৭.১ ওভারে পেরিয়ে যায় বাংলাদেশ। এখন থেকে এমন ব্যাটিং করার ইচ্ছার কথাই জানিয়েছেন সাকিব। তার ভাষায়, 'হয়তো বেশিরভাগ ম্যাচেই আগ্রাসী ব্যাটিংয়ের চেষ্টা করব আমরা। সব সময় হয়তো হবে না। কন্ডিশন, প্রতিপক্ষের ওপর নির্ভর করে। তবে আস্তে আস্তে হয়তো অনেক ইতিবাচক খেলার চেষ্টা করব।' 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়
  • স্কেচ: টিবিএস
    ‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

2
স্কেচ: টিবিএস
বাংলাদেশ

‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net