Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
সাকিব কেন বোলিং করেন না, দলের কেউ তা জানেন না

খেলা

টিবিএস রিপোর্ট
06 April, 2023, 08:45 pm
Last modified: 06 April, 2023, 08:48 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

সাকিব কেন বোলিং করেন না, দলের কেউ তা জানেন না

আয়ারল্যান্ডের দুই ইনিংসে সাকিব বোলিং করেছেন মাত্র ১৬ ওভার। যেখানে বাকি দুই স্পিনার তাইজুল ইসলাম বোলিং করেছেন ৬৬ ওভার ও মেহেদী হাসান মিরাজ করেছেন ৪৫.২ ওভার। ফিট থাকার পরও কোনো টেস্টে সাকিবকে এতো কম বোলিং করতে কখনই দেখা যায়নি।
টিবিএস রিপোর্ট
06 April, 2023, 08:45 pm
Last modified: 06 April, 2023, 08:48 pm

মিরপুর টেস্টে আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে ৬৫ ওভারের পর বোলিংয়ে আসেন সাকিব আল হাসান, করেন মাত্র ৩ ওভারে। উইকেটশিকারী বোলার হয়েও সেভাবে বোলিং না করায় দিনের খেলা শেষে সাকিবকে নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে। এ নিয়ে ধারণা নেই বলে জানান আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। আইরিশদের দ্বিতীয় ইনিংসে সাকিবই বোলিং শুরু করায় দ্বিতীয় দিন আলোচনায় ছিল না বিষয়টি। 

তৃতীয় দিনে আবারও বল হাতে অনিয়মিত সাকিবের দেখা মিললো, আবারও উঠলো প্রশ্ন। কিন্তু অন্যদের মতো বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও জানালেন, এ নিয়ে কোনো ধারণাই নেই তার। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে, অধিনায়কের বোলিং করা, না করা নিয়ে দলের কেউই কিছু জানেন না!

আয়ারল্যান্ডের দুই ইনিংসে সাকিব বোলিং করেছেন মাত্র ১৬ ওভার। যেখানে বাকি দুই স্পিনার তাইজুল ইসলাম বোলিং করেছেন ৬৬ ওভার ও মেহেদী হাসান মিরাজ করেছেন ৪৫.২ ওভার। মিরপুর টেস্টের প্রথম দিনে মাঠে সাকিবের উপস্থিতিই সেভাবে বোঝা যায়নি। অধিনায়কে হলেও তাকে দেখিয়েছে একেবারেই নিশ্চুপ, বোলিং করেন ৩ ওভার। দ্বিতীয় দিন ৭ ওভার বোলিং করা সাকিব আজ করেছেন ৬ ওভার।

ফিট থাকার পরও কোনো টেস্টে সাকিবকে এতো কম বোলিং করতে কখনই দেখা যায়নি। স্পিন আক্রমণের নেতা হয়েও কী কারণে সাকিব নিয়মিত বোলিং করছেন না? ডোনাল্ড বললেন, 'আমাকে স্বীকার করতেই হবে যে, আমার কোনো ধারণা নেই। তাকে ফিটই মনে হচ্ছে (ফিট আছে কিনা, এমন প্রশ্নের উত্তরে)। বাথরুম ব্রেকের জন্য সে কয়েকবার মাঠের বাইরে এসেছে। কিন্তু আমি এ নিয়ে নিশ্চত নই।'

'আমার মনে হয়, সে চেয়েছে অন্যরা আক্রমণে গিয়ে কাজটা করে দিক, কিন্তু আমি সত্যিই জানি না আজ কেন সে যথেষ্ট বোলিং করেনি। ১৩ ওভারে (দ্বিতীয় ইনিংসে সাকিবের বোলিং) ২০ রানে (২৬ রান) ২ উইকেট অবিশ্বাস্য। সত্যি বলতে কালকের মতো আজ বল স্পিন করেনি। আমার মনে হয়েছিল নতুন বলের পিচ হতে যাচ্ছে এটা এবং এই উইকেটে গিয়ে আপনি রান করতে পারবেন। যাই হোক, আপনাকে আমি এই প্রশ্নটা সাকিবকে করতে বলবো।' যোগ করেন ডোনাল্ড। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ / অ্যালান ডোনাল্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net