Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
বিশ্বকাপজয়ী মন্তিয়েলের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

খেলা

টিবিএস রিপোর্ট
31 March, 2023, 12:55 pm
Last modified: 31 March, 2023, 01:01 pm

Related News

  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের
  • সংঘাতময় এলাকায় যৌন সহিংসতার জন্য ইসরায়েলকে ‘কালো তালিকাভুক্ত’ করল জাতিসংঘ
  • ছাত্রদের যৌন নিপীড়ন: প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত
  • প্রসঙ্গ যৌন হয়রানি: ছেলে ভুক্তভোগীর সংখ্যা বাড়ছে 
  • প্রিন্সেস ডায়ানার প্রেমিকের বাবা, হ্যারোডসের মালিক, ধর্ষণের অভিযোগ ওঠা কে এই আল-ফায়েদ?

বিশ্বকাপজয়ী মন্তিয়েলের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

মন্তিয়েলের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী। সেই নারীর আইনজীবীর সূত্র মারফত খবরটি জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
টিবিএস রিপোর্ট
31 March, 2023, 12:55 pm
Last modified: 31 March, 2023, 01:01 pm
আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো শট নেন মন্তিয়েল। ছবি: সংগৃহীত

গঞ্জালো মন্তিয়েলের জীবন যেন রোলার কোস্টারের মতোই চলছে। তিন মাস আগে বিশ্বকাপ ফাইনালে প্রথমে খলনায়ক থেকে হয়েছেন নায়ক। এবার আবার খলনায়ক হওয়ার উপক্রম হয়েছে আর্জেন্টাইন রাইট-ব্যাকের। 

মন্তিয়েলের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী। সেই নারীর আইনজীবীর সূত্র মারফত খবরটি জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

২০১৯ সালের ১ জানুয়ারি মন্তিয়েলের জন্মদিনে এ ঘটনা ঘটেছিল বলে দাবি করেছেন সেই নারীর আইনজীবী র‌্যাকুয়েল হারমিদা। আর্জেন্টিনার 'রেডিও ১০' কে দেওয়া সাক্ষাৎকারে হারমিদা দাবি করেন, মন্তিয়েলের বাসায় 'কিছু লোকের দ্বারা যৌন নির্যাতনের' ঘটনা ঘটেছে। 

অভিযোগকারী নারী বুয়েনস এইরেসের লা মাতানজা অঞ্চলে থাকেন, যেখানে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন র‌্যাকুয়েল হারমিদা। হারমিদা আরো দাবি করেছেন, অভিযোগ করার সময় মন্তিয়েলের মা সেই নারীকে হুমকি দিয়েছেন।

হারমিদা বলেন, মন্তিয়েলের সঙ্গে অল্প সময়ের সম্পর্ক ছিল সেই নারীর। পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে মন্তিয়েল সেই নারীকে বাসায় নিয়ে এসেছিলেন এবং লা মাতানজায় অনুষ্ঠিত পার্টিতেও নিয়ে যান। ঘটনার শিকার সেই নারী পেশায় একজন মডেল এবং তিনি মদ পান করেন না। 

কিন্তু পার্টিতে দুবার মদ পানের পর তিনি চেতনা হারান বলে দাবি করেন হারমিদা। এরপর সেই নারীকে 'মন্তিয়েলের বাসার বাইরে ছুড়ে ফেলা হয়' এবং ঠিক কতজন লোক মিলে তাকে যৌন নিগ্রহ করেছেন, সেটি তিনি জানেন না বলে দাবি করেন হারমিদা। কীভাবে বাসায় পৌঁছেছেন সেটিও সেই নারী জানেন না, এমনটাই বলছেন এ আইনজীবী।

সেভিয়ার ২৬ বছর বয়সী ডিফেন্ডার মন্তিয়েল রিভার প্লেটের হয়ে জিতেছেন কোপা লিবার্তোদোরেস। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ 'ফিনালিসিমা' ও গত ডিসেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। টাইব্রেকারে তার করা গোলেই আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায় ইতিহাসে পাতায় নিজের নাম লিখিয়েছেন মন্তিয়েলের।

Related Topics

টপ নিউজ

মন্তিয়েল / আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন / যৌন নিপীড়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
    মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

Related News

  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের
  • সংঘাতময় এলাকায় যৌন সহিংসতার জন্য ইসরায়েলকে ‘কালো তালিকাভুক্ত’ করল জাতিসংঘ
  • ছাত্রদের যৌন নিপীড়ন: প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত
  • প্রসঙ্গ যৌন হয়রানি: ছেলে ভুক্তভোগীর সংখ্যা বাড়ছে 
  • প্রিন্সেস ডায়ানার প্রেমিকের বাবা, হ্যারোডসের মালিক, ধর্ষণের অভিযোগ ওঠা কে এই আল-ফায়েদ?

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
খেলা

মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net