Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
নেইমারকে ছাড়া দল বেশি ভারসাম্যপূর্ণ: পিএসজি কোচ

খেলা

টিবিএস রিপোর্ট
08 March, 2023, 02:40 pm
Last modified: 09 March, 2023, 11:59 am

Related News

  • ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার
  • অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
  • রাতে সেই দলের মুখোমুখি হচ্ছে ব্রাজিল, যাদের তারা কখনো হারাতে পারেনি
  • ভিনিসিয়াসের জোড়া গোল, বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা ব্রাজিল
  • নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

নেইমারকে ছাড়া দল বেশি ভারসাম্যপূর্ণ: পিএসজি কোচ

বাইরের মানুষের কথা হিসেবে সেগুলো না হয় উড়িয়ে দেওয়াই যায়, কিন্তু দলের কোচ নিজেই যখন পরোক্ষভাবে বলেন তখন সেটি আর সাধারণ পর্যায়ে থাকে না। 
টিবিএস রিপোর্ট
08 March, 2023, 02:40 pm
Last modified: 09 March, 2023, 11:59 am
সময়টা ভালো যাচ্ছে না নেইমারের। ছবি: সংগৃহীত

সময়টা ভালো যাচ্ছে না নেইমারের। গোড়ালির চোটে পড়ে মৌসুমের বাকি অংশ আর খেলা হচ্ছে না তার। সমালোচনার শিকার হচ্ছেন প্রতিনিয়ত। তাকে ছাড়াই পিএসজি ভালো খেলে, এমন মন্তব্য করেছেন অনেকেই। 

বাইরের মানুষের কথা হিসেবে সেগুলো না হয় উড়িয়ে দেওয়াই যায়, কিন্তু দলের কোচ নিজেই যখন পরোক্ষভাবে বলেন তখন সেটি আর সাধারণ পর্যায়ে থাকে না। 

নেইমারের সঙ্গে পিএসজির চুক্তির বাকি আরো তিন বছরেরও বেশি। কিন্তু যা পরিস্থিতি তাতে এই মৌসুমে শেষেই প্যারিস ছাড়লেও অবাক হওয়ার কিছু থাকবে না। বরং ঘটনাপ্রবাহ সেদিকে এগোচ্ছে। 

কিছুদিন আগে দুয়েকজন ফুটবল বিশেষজ্ঞ মতামত দিয়েছেন, নেইমারকে ছাড়াই পিএসজি আরো ভালো খেলে। মেসি-এমবাপ্পে জুটি নেইমারকে ছাড়া বেশি কার্যকরী বলেও দাবি ছিলো তাদের। 

এবার সেই দলে শামিল হলেন স্বয়ং পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের। তবে সরাসরি নেইমারের অনুপস্থিতিকে শাপে বর বলেননি তিনি, পরোক্ষভাবে স্বীকার করেছেন ব্রাজিলিয়ান তারকাকে ছাড়া তার দল বেশি ভারসাম্যপূর্ণ।

বায়ার্নের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গালতিয়ের বলেছেন, 'আমি এই বিষয়ে বেশ তর্ক-বিতর্ক দেখতে পাচ্ছি। নেইমারকে না পাওয়া অবশ্যই আমাদের জন্য বড় ক্ষতি। তাকে ছাড়া কী আমরা বেশি ভারসাম্যপূর্ণ্য? হ্যাঁ।'

তবে নেইমারকে না পাওয়ার কারণে যে গোল করার ক্ষেত্রে দলের ক্ষতি হয়েছে সেটিও জানিয়ে দিয়েছেন পিএসজি কোচ, 'নেইমার না থাকাতে ভালো হয়েছে কী? আমি বলব সে থাকলে আমাদের গোল করার সম্ভাবনা বেড়ে যেতো।' 

পরোক্ষভাবে পিএসজি কোচের এমন মন্তব্যের পর নেইমার কী প্রতিক্রিয়া জানান সেটিই এখন দেখার বিষয়।

Related Topics

টপ নিউজ

নেইমার / ক্রিস্তোফ গালতিয়ের / পিএসজি / পিএসজি কোচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ছবি: সংগৃহীত
    বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়
  • নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
    ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • ছবি: সংগৃহীত
    মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

Related News

  • ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার
  • অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
  • রাতে সেই দলের মুখোমুখি হচ্ছে ব্রাজিল, যাদের তারা কখনো হারাতে পারেনি
  • ভিনিসিয়াসের জোড়া গোল, বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা ব্রাজিল
  • নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

3
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
অর্থনীতি

ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা

4
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net