Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
অনলাইনে টিকেট বিক্রি প্রসঙ্গে অস্পষ্ট ব্যাখ্যা বিসিবির প্রধান নির্বাহীর

খেলা

টিবিএস রিপোর্ট
27 February, 2023, 07:35 pm
Last modified: 28 February, 2023, 11:58 am

Related News

  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 
  • বিশেষ ট্রেন পরিচালনার অনুমতিতে স্বাভাবিক নিয়মের ব্যত্যয় ঘটেনি: বাংলাদেশ রেলওয়ে
  • সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি

অনলাইনে টিকেট বিক্রি প্রসঙ্গে অস্পষ্ট ব্যাখ্যা বিসিবির প্রধান নির্বাহীর

সিরিজ শুরুর আগের দিন টিকেট ছাড়া হয় কাউন্টারে। প্রতিপক্ষ বিবেচনায় কখনও কখনও দীর্ঘ লাইন পড়ে। টিকেট সংগ্রহ করতে ভোগান্তির শেষ থাকে না ক্রিকেটভক্তদের। আবার ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকে টিকেট সংগ্রহ করতে ব্যর্থ হন। 
টিবিএস রিপোর্ট
27 February, 2023, 07:35 pm
Last modified: 28 February, 2023, 11:58 am
টিকেটের জন্য ঢল নামে মিরপুর স্টেডিয়ামের বাইরে। ছবি: টিবিএস

ঘরের মাঠে প্রতিটি আন্তর্জাতিক সিরিজের আগে অনলাইনে টিকেট বিক্রির আলোচনা সামনে আসে। সাংবাদিকরা প্রশ্ন করেন, বিসিবি কর্তারা মুখস্থ কিছু কথা বলে দেন। পরবর্তী কোনো সিরিজ থেকে অনলাইনে টিকেট বিক্রির আশ্বাস দেওয়া হয়। কিন্তু সেটা ওই আশ্বাস পর্যন্তই, অনলাইনে টিকেট বিক্রির কার্যক্রম আর বাস্তবতায় রূপ নেয় না। 

ইংল্যান্ড সিরিজের আগেও একই ধরনের কথা জানানো হলো। তবে ক্রিকেটমোদীদের জন্য আশার খবর হতে পারে, আয়ারল্যান্ড সিরিজ থেকেই অনলাইনে টিকেট বিক্রি করতে আত্মবিশ্বাসী বিসিবি। কেন অনলাইনে টিকেট বিক্রি সম্ভব হচ্ছে না, এবার সেটারও 'কিছুটা' ব্যাখ্যা দেওয়া হলো। যদিও বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর সেসব ব্যাখ্যা পরিষ্কার নয়।

এক সময়ে অনলাইনে টিকেট বিক্রি হলেও সেটা এখন দূরের অতীত। এখন সিরিজ শুরুর আগের দিন টিকেট ছাড়া হয় কাউন্টারে। প্রতিপক্ষ বিবেচনায় কখনও কখনও দীর্ঘ লাইন পড়ে। টিকেট সংগ্রহ করতে ভোগান্তির শেষ থাকে না ক্রিকেটভক্তদের। আবার ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকে টিকেট সংগ্রহ করতে ব্যর্থ হন। 

এসব ব্যাপার তুলে ধরে অনলাইনে টিকেট বিক্রি সম্পর্কে জানতে চাইলে নিজাম উদ্দিন চৌধুরী অনেকটা পুরনো কথা বললেন, 'অবশ্যই সম্ভব হবে, যদি আমরা করতে পারি এবং আমাদের সেই পরিকল্পনা রয়েছে। কিছু কারণে আমরা এবারও করতে পারিনি। আপনি যেটা বললেন, আসলেই মানুষের কষ্ট হয়। এটা কিছু কমফোর্ট দিতে পারে অবশ্যই, যদি অনলাইন বা ইউজার ফ্রেন্ডলি ডিজিটাল প্ল্যাটফর্ম থাকে। এবারও পারিনি করতে। চেষ্টা করব আগামী অন্তত আয়ারল্যান্ড সিরিজ থেকে যেন থাকে।'

সেই 'কিছু কারণ' আসলে কী কী? উত্তরে বিসিবির প্রধান নির্বাহী যা বললেন, তাতে সন্তুষ্ট হওয়ার উপায় নেই। তিনি বলেন, 'সুনির্দিষ্ট কোনো কারণ নেই। প্রযুক্তি ব্যবহার করে যদি এটা করা যায়… খুব একটা জটিল প্রক্রিয়া নয়। কিছু স্পন্সরের বিষয় থাকে, কিছু বাণিজ্যিক ব্যাপার থাকে। এই বিষয়গুলো আমরা চূড়ান্ত করতে পারিনি বলে…। হয়তো আমরা নিজেরা সরাসরি করে ফেলতে পারতাম। তবে একটা প্ল্যাটফর্ম, এরপর অন্যান্য যে বিষয়গুলো থাকে, এগুলো করে আমরা করে ফেলতে পারব।'

প্রতিটি সিরিজে টাইটেল স্পন্সর ও অন্যান্য স্পন্সরদের নাম-লোগোর ছাপ থাকে টিকেটে। প্রায় সব সিরিজেই একেবারে শেষ মুহূর্তে স্পন্সরশিপ চূড়ান্ত করে বিসিবি। যে কারণে টিকেটে নাম-লোগো দেওয়ার ব্যাপারটি নিয়ে জটিলতা তৈরি হয়। এটাকে প্রধানতম সমস্যা হিসেবে বলতে চাইলেন বিসিবির প্রধান নির্বাহী। আর এর দায়টা নিজের উপর নিলেন তিনি। 

নিজাম উদ্দিন চৌধুরীর ভাষায়, 'অবশ্যই প্রধান নির্বাহী হিসেবে দায় তো আমাকেই নিতে হবে। এর কোনো বিকল্প নেই। এখন আমরা পেশাদার সিস্টেমের মধ্যে চলে এসেছি বললেও হবে না, ঢুকে গিয়েছি… আপনারা দেখেছেন, আমাদের যারা ভলান্টারি সার্ভিস দেয়, তাদের ভূমিকা খুব সীমিত হয়ে গিয়েছে। আমাদের যে বিসিবির পেশাদার ম্যানেজমেন্ট টিম আছে, এই টিমই পুরো ইভেন্ট পরিচালনা করছে। সেক্ষেত্রে দায়িত্বটি আমাদের কাঁধেই আসে এবং প্রধান নির্বাহী হিসেবে আমাকেই বলতে হবে।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ / টিকেট / অনলাইন টিকেট বিক্রি / বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) / নিজাম উদ্দিন চৌধুরী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 
  • বিশেষ ট্রেন পরিচালনার অনুমতিতে স্বাভাবিক নিয়মের ব্যত্যয় ঘটেনি: বাংলাদেশ রেলওয়ে
  • সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net