Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
গোলবন্যার ফাইনাল জিতে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন রিয়াল

খেলা

টিবিএস রিপোর্ট
12 February, 2023, 10:35 am
Last modified: 12 February, 2023, 12:29 pm

Related News

  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন
  • ৭২ ঘণ্টা বিরতি না দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের
  • এক বিলিয়ন ইউরো আয় করা বিশ্বের প্রথম ক্লাব রিয়াল মাদ্রিদ
  • রিয়ালকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা

গোলবন্যার ফাইনাল জিতে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগার মতো ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের ক্ষেত্রেও একক আধিপত্য রিয়াল মাদ্রিদের। এবার নিয়ে গত ৯ বছরের মধ্যে পাঁচবার এই শিরোপা জিতল তারা। 
টিবিএস রিপোর্ট
12 February, 2023, 10:35 am
Last modified: 12 February, 2023, 12:29 pm
রেকর্ড পঞ্চমবার ক্লাব বিশ্বকাপ জিতল রিয়াল মাদ্রিদ। ছবি: এএফপি

ক্লাব বিশ্বকাপ সবচেয়ে বেশিবার জেতার রেকর্ড তাদের আগেই ছিলো, এবার জিতে সেটি আরেক ধাপ বাড়িয়ে নিলো রিয়াল মাদ্রিদ। সৌদি আরবিয়ান ক্লাব আল-হিলালকে ৫-৩ গোলে হারিয়ে পঞ্চমবারের মতো এই শিরোপা জিতল লস ব্লাঙ্কোসরা। 

চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগার মতো ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের ক্ষেত্রেও একক আধিপত্য রিয়াল মাদ্রিদের। এবার নিয়ে গত ৯ বছরের মধ্যে পাঁচবার এই শিরোপা জিতল তারা। 

বিশ্বের সব মহাদেশীয় টুর্নামেন্টের চ্যাম্পিয়নরা সুযোগ পায় ক্লাব বিশ্বকাপ খেলার। চ্যাম্পিয়ন্স লিগ জেতার সুবাদে রিয়াল মাদ্রিদ ছিলো এবারের টুর্নামেন্টের ইউরোপিয়ান প্রতিনিধি। বরাবরের মতোই ইউরোপের আধিপত্য বজায় রেখেছে তারা। 

৫-৩ স্কোরলাইন দেখে যতোটা শ্বাসরুদ্ধকর মনে হচ্ছে সেরকম হয়নি ম্যাচটি। হেসেখেলেই জিতেছেন বেনজেমা-ভিনিসিয়ুসরা। ম্যাচের ১৩ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ৫ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ফেদেরিকো ভালভার্দে। 

২৬ মিনিটে আল-হিলালের মুসা মারেগা একটি গোল ফেরত দিয়ে ম্যাচ জমানোর চেষ্টা করেন, যদিও এরপর রিয়াল নিজেদের জাত চেনানো শুরু করে। দ্বিতীয়ার্ধে ৪ মিনিটের মধ্যে বেনজেমা এবং ভালভার্দের দ্বিতীয় গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় আনচেলত্তির দল। 

৬৩ মিনিটে লুসিয়ানো ভিয়েত্তো আল-হিলালের হয়ে ব্যবধান কমালেও ৬৯ মিনিটেই আবার সেটি বাড়িয়ে নেন ভিনিসিয়ুস। ৭৯ মিনিটে ভিয়েত্তো নিজের দ্বিতীয় গোল করলে হারের ব্যবধানই কমে আল-হিলালের। 

৮ গোলের এই ফাইনালে দেখা গিয়েছে জোড়া গোলের ছড়াছড়ি। রিয়ালের ভিনিসিয়ুস এবং ভালভার্দে, আল-হিলালের ভিয়েত্তো করেন দুটি করে গোল। 

Related Topics

টপ নিউজ

রিয়াল মাদ্রিদ / ফিফা ক্লাব বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন
  • ৭২ ঘণ্টা বিরতি না দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের
  • এক বিলিয়ন ইউরো আয় করা বিশ্বের প্রথম ক্লাব রিয়াল মাদ্রিদ
  • রিয়ালকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net