Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ঘানার ফুটবলার

খেলা

টিবিএস ডেস্ক
07 February, 2023, 10:10 pm
Last modified: 07 February, 2023, 10:15 pm

Related News

  • নেপালের সুড়ঙ্গে ৯ দিন: মৃত্যুর মুখ থেকে যেভাবে ফিরলেন দুই কর্মী
  • নেপালে ১০ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
  • নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন
  • নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ
  • বন্যার ক্ষয়ক্ষতি কাটাতে মোট অর্থনীতির এক-দশমাংশ অর্থের প্রয়োজন নেপালের

ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ঘানার ফুটবলার

ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। 
টিবিএস ডেস্ক
07 February, 2023, 10:10 pm
Last modified: 07 February, 2023, 10:15 pm

তুরস্ক ও সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় শোকস্তব্ধ গোটা দুনিয়া। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। এতো খারাপ অবস্থার মাঝেও কিছুটা স্বস্তির খবর পেলো ঘানার ফুটবল। ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন দেশটির ফুটবলার ক্রিস্টিয়ান আটসু। তবে নিউক্যাসল ইউনাইটেডের সাবেক এই ফুটবলারকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন আটসুর বর্তমান ক্লাব হাতিয়াসপোরের সহ-সভাপতি মুস্তফা ওজাত। বিন স্পোর্টসকে ওজাত জানান, ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও তাদের স্পোর্টিং ডিরেক্টর ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। 

সোমবার স্থানীয় সময় ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও প্রতিবেশী দেশ সিরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ধসে পড়ে অনেক বহুতল ভবন, হাসপাতাল। আহত ও গৃহহীন হয়ে পড়ে হাজারও মানুষ। ভয়াবহ এই ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে। 

তুরস্কের ক্লাব হাতিয়াসপোরের হয়ে খেলেন আটসু, গত বছর ক্লাবটিতে যোগ দেন ৩১ বছর বয়সী এই উইঙ্গার। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল ইউনাইটেডের হয়ে খেলেন তিনি। ২০১৩ সালে চেলসির সঙ্গে চুক্তি হলেও ক্লাবটির হয়ে খেলা হয়নি তার।

চেলসি থেকে ধারে এভারটন, বোর্নমাউথের হয়ে খেলেন তিনি। ২০১২ সালে ঘানা জাতীয় দলে অভিষেক হয় আটসুর। ৬৫ ম্যাচে ৯ গোল করা এই উইঙ্গার দেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১৯ সালে।

Related Topics

টপ নিউজ

ক্রিস্টিয়ান আটসু / ফুটবলার / ভূমিকম্প / জীবিত উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • নেপালের সুড়ঙ্গে ৯ দিন: মৃত্যুর মুখ থেকে যেভাবে ফিরলেন দুই কর্মী
  • নেপালে ১০ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
  • নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন
  • নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ
  • বন্যার ক্ষয়ক্ষতি কাটাতে মোট অর্থনীতির এক-দশমাংশ অর্থের প্রয়োজন নেপালের

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net