Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
'মেসি-নেইমার-এমবাপ্পে দলকে রক্ষণে সাহায্য করে না'

খেলা

টিবিএস রিপোর্ট
30 January, 2023, 07:50 pm
Last modified: 30 January, 2023, 07:59 pm

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • বার্সা, পিএসজি, আল-হিলাল হয়ে সেই সান্তোসেই ফিরছেন নেইমার

'মেসি-নেইমার-এমবাপ্পে দলকে রক্ষণে সাহায্য করে না'

গোল করতে এবং করাতে এই ত্রয়ীর চেয়ে পারদর্শী কেউ আছেন কিনা তা তর্কযোগ্য বিষয়। তবে প্রতিপক্ষের আক্রমণ থামানোয় দলকে সাহায্য করায় তারা খুব একটা কাজের নন! মন্তব্যটি রেইমস অধিনায়ক ইউনিস আবদেলহামিদের। 
টিবিএস রিপোর্ট
30 January, 2023, 07:50 pm
Last modified: 30 January, 2023, 07:59 pm
দলকে রক্ষণে সাহায্য করেন না পিএসজির মহাতারকা ত্রয়ী? ছবি: সংগৃহীত

রেইমসের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে পয়েন্ট খুইয়েছে পিএসজি। বিশ্বকাপের পর প্রথমবারের মতো একসাথে খেলতে নেমেছেন মেসি-নেইমার-এমবাপ্পে। তবে নেইমার ছাড়া বাকি দুজন ম্যাচে কোনো প্রভাব বিস্তার করতে পারেননি। কাঁটা ঘায়ে নুনের ছিটা হিসেবে যোগ হয়েছে রেইমস অধিনায়কের সমালোচনা। 

গোল করতে এবং করাতে এই ত্রয়ীর চেয়ে পারদর্শী কেউ আছেন কিনা তা তর্কযোগ্য বিষয়। তবে প্রতিপক্ষের আক্রমণ থামানোয় দলকে সাহায্য করায় তারা খুব একটা কাজের নন! মন্তব্যটি রেইমস অধিনায়ক ইউনিস আবদেলহামিদের। 

৯৬ মিনিটের গোলে পিএসজির মাঠ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে রেইমস। ম্যাচের পরপরই পিএসজির মহাতারকা ত্রয়ীর দিকে সমালোচনার তীর ছুঁড়েছেন রেইমস অধিনায়ক আবদেলহামিদ। মেসি-নেইমার-এমবাপ্পে দলকে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে খুব একটা সহায়তা করেন না বলে মন্তব্য করেছেন রেইমস অধিনায়ক। 

ম্যাচের পর আবদেলহামিদ বলেন, 'আমাদের রক্ষণভাগ থেকে উপরে বল পাঠানো খুবই সহজ ছিলো। কারণ পিএসজির সামনের তিনজন (মেসি-নেইমার-এমবাপ্পে) বল কেড়ে নেওয়ার কোনো চেষ্টা করে না।' 

এমনকি একবার বল তাদেরকে পার হয়ে চলে গেলে আর নিচে এসে দলকে রক্ষণে সাহায্য করেন না এই ত্রয়ী, 'ওরা দলকে রক্ষণে সাহায্য করে না। আমরা জানতাম যে একবার ওদেরকে পার হতে পারলেই আমাদের কাজটা সহজ হয়ে যাবে। আর আমরা সেটি করতে পেরেছি।' 

Related Topics

টপ নিউজ

পিএসজি / লিওনেল মেসি / নেইমার / কিলিয়ান এমবাপ্পে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • বার্সা, পিএসজি, আল-হিলাল হয়ে সেই সান্তোসেই ফিরছেন নেইমার

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net