Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 12, 2026
দশমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের রাজা জোকোভিচ, ছুঁলেন নাদালকে

খেলা

টিবিএস রিপোর্ট
29 January, 2023, 05:55 pm
Last modified: 29 January, 2023, 06:03 pm

Related News

  • বাঁ-হাতিদের গোপন শক্তি: কিছু খেলাধুলায় কেন তারাই সেরা?
  • বিজ্ঞানীর চোখে সবচেয়ে ফিট অ্যাথলেট: কেন এগিয়ে টেনিস খেলোয়াড়েরা?
  • অবশেষে অলিম্পিকের স্বর্ণ-স্বর্গে জোকোভিচ
  • অলিম্পিক টেনিসে স্বর্ণ জিতে কিনওয়েনের ইতিহাস
  • জোকোভিচকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের রাজা আলকারাজ

দশমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের রাজা জোকোভিচ, ছুঁলেন নাদালকে

২০২২ অস্ট্রেলিয়ান ওপেনে তাকে খেলতে দেওয়া হয়নি কোভিডের টিকা নেননি বলে। ইমিগ্রশন থেকে ফেরত পাঠানো হয়েছিল জোকোভিচকে। এবার নিয়ম শিথিল করার পর খেলার সুযোগ পান জোকোভিচ। আর ফিরে এসেই দেখিয়ে দিলেন, অস্ট্রেলিয়ান ওপেনের আসল রাজা কে। 
টিবিএস রিপোর্ট
29 January, 2023, 05:55 pm
Last modified: 29 January, 2023, 06:03 pm
দশমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের রাজা হলেন জোকোভিচ। ছবি: সংগৃহীত

স্তেফানোস সিতসিপাসকে সরাসরি সেটে হারিয়ে ২০২৩ অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন হলেন নোভাক জোকোভিচ। মেলবোর্নে এটি তার দশম শিরোপা। অস্ট্রেলিয়ান ওপেনের সবেচেয়ে বেশি সংখ্যকবার জেতার রেকর্ড আগেই জোকোভিচের নামে ছিলো। সেই তালিকায় আরেকটি পালক যুক্ত করে নিলেন 'জোকার'। 

২০২২ অস্ট্রেলিয়ান ওপেনে তাকে খেলতে দেওয়া হয়নি কোভিডের টিকা নেননি বলে। ইমিগ্রশন থেকে ফেরত পাঠানো হয়েছিল জোকোভিচকে। এবার নিয়ম শিথিল করার পর খেলার সুযোগ পান জোকোভিচ। আর ফিরে এসেই দেখিয়ে দিলেন, অস্ট্রেলিয়ান ওপেনের আসল রাজা কে। 

৩৫ বছর ৬ মাস বয়সী জোকোভিচের সামনে তেমন প্রতিরোধ গড়তে পারেননি ২৪ বছর বয়সী গ্রীক স্তেফানোস সিতসিপাস। ৬-৩, ৭-৬, ৭-৬ ব্যবধানে প্রথম তিন সেট জিতেই ম্যাচ শেষ করে দেন জোকোভিচ। এই জয়ের মধ্যে দিয়ে টেনিস র‍্যাংকিংয়ে আবারো এক নম্বরে উঠে এসেছেন সার্বিয়ান কিংবদন্তি। 

জয়ের পর জোকোভিচের উল্লাস। ছবি: সংগৃহীত

জোকোভিচের দশম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা সবমিলিয়ে তার ২২ তম। সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জেতার রেকর্ডে রাফায়েল নাদালকে ছুঁয়ে ফেলেছেন জোকোভিচ। 

অস্ট্রেলিয়ায় আসার আগে থেকেই হ্যামস্ট্রিংয়ের চোটের সঙ্গে লড়ছিলেন 'জোকার'। সেটি নিয়েই মেলবোর্নের আগে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট অ্যাডিলেড ওপেনও জেতেন জোকোভিচ। আর অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর নিজের কোচিং স্টাফদের কাছে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। 

ক্যারিয়ারে অসংখ্য শিরোপা জিতলেও এই শিরোপাটির মাহাত্ম্য জোকোভিচের কাছে যে ভীষণ অন্যরকম। অপমান, চোট, বয়স, সমালোচনা সবকিছুর জবাবই যেন এবার এক শিরোপা জিতে দিলেন সর্বকালের অন্যতম সেরা এই টেনিস খেলোয়াড়। 

Related Topics

টপ নিউজ

নোভাক জোকোভিচ / অস্ট্রেলিয়ান ওপেন / গ্র্যান্ডস্লাম / টেনিস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি/রয়টার্স
    নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানে যেভাবে বিলিয়ন ডলারের চীনা পণ্য ঢুকছে
  • ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
    ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
  • পালইছড়া জান্নাতুল জান্নাত জামে মসজিদের সামনে বৃহস্পতিবার স্থানীয় নেতা-জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তিনজনের ওপর নির্যাতন চালানো হয়। ছবি: সংগৃহীত
    সালিশ বৈঠকে চুরির দায়ে তিনজনকে শারীরিক নির্যাতন, চোখে চুন ঢালার অভিযোগ
  • বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যসচিবের কাছে ছয় দফা লিখিত প্রস্তাব হস্তান্তর করে বিসিসিসিআই প্রতিনিধিদল। ছবি: সৌজন্যে
    বাণিজ্য জোরদারে বাংলাদেশে চীনা ব্যাংকের শাখা খোলার প্রস্তাব বিসিসিসিআইয়ের
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
    ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: হুমায়ুন কবির  
  • নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ছবি: সংগৃহীত
    হংকংয়ে নাসা গ্রুপের নজরুল ও তার পরিবারের সম্পদ জব্দের আদেশ আদালতের

Related News

  • বাঁ-হাতিদের গোপন শক্তি: কিছু খেলাধুলায় কেন তারাই সেরা?
  • বিজ্ঞানীর চোখে সবচেয়ে ফিট অ্যাথলেট: কেন এগিয়ে টেনিস খেলোয়াড়েরা?
  • অবশেষে অলিম্পিকের স্বর্ণ-স্বর্গে জোকোভিচ
  • অলিম্পিক টেনিসে স্বর্ণ জিতে কিনওয়েনের ইতিহাস
  • জোকোভিচকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের রাজা আলকারাজ

Most Read

1
ছবি: ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানে যেভাবে বিলিয়ন ডলারের চীনা পণ্য ঢুকছে

2
৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে
অর্থনীতি

৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি ১০ ব্যাংকে

3
পালইছড়া জান্নাতুল জান্নাত জামে মসজিদের সামনে বৃহস্পতিবার স্থানীয় নেতা-জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তিনজনের ওপর নির্যাতন চালানো হয়। ছবি: সংগৃহীত
সারাদেশ

সালিশ বৈঠকে চুরির দায়ে তিনজনকে শারীরিক নির্যাতন, চোখে চুন ঢালার অভিযোগ

4
বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যসচিবের কাছে ছয় দফা লিখিত প্রস্তাব হস্তান্তর করে বিসিসিসিআই প্রতিনিধিদল। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাণিজ্য জোরদারে বাংলাদেশে চীনা ব্যাংকের শাখা খোলার প্রস্তাব বিসিসিসিআইয়ের

5
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: হুমায়ুন কবির  

6
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হংকংয়ে নাসা গ্রুপের নজরুল ও তার পরিবারের সম্পদ জব্দের আদেশ আদালতের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net