Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
উসমান ঝড়ে ম্লান আজম খানের সেঞ্চুরি, চট্টগ্রামের রোমাঞ্চকর জয়

খেলা

টিবিএস রিপোর্ট
09 January, 2023, 10:15 pm
Last modified: 09 January, 2023, 10:49 pm

Related News

  • জামাল নজরুল, নভেরা, আল মাহমুদসহ ৭ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল

উসমান ঝড়ে ম্লান আজম খানের সেঞ্চুরি, চট্টগ্রামের রোমাঞ্চকর জয়

এগারো এগারোতে বাইশের লড়াই। কিন্তু লড়াই হলো দুজনের মধ্যে, আর সেটা দুজন পাকিস্তানি ব্যাটসম্যানের মধ্যে। আজম খানের সেঞ্চুরির জবাবে সেঞ্চুরি করে ম্যাচ জেতালেন উসমান খান।
টিবিএস রিপোর্ট
09 January, 2023, 10:15 pm
Last modified: 09 January, 2023, 10:49 pm
একটু আগেই সেঞ্চুরি করেছেন আজম খান (ডানে), পরে তার ইনিংসকে ম্লান করে সেঞ্চুরি তুলে নেন উসমানও। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে পাকিস্তানি ব্যাটসম্যানের সেজদাহ। ছবি: বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে মুখোমুখি হলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। এগারো এগারোতে বাইশের লড়াই। কিন্তু লড়াই হলো দুজনের মধ্যে, আর সেটা দুজন পাকিস্তানি ব্যাটসম্যানের মধ্যে। অসাধারণ ব্যাটিংয়ে সেঞ্চুরি করে খুলনাকে বড় সংগ্রহ এনে দেন আজম খান। পরে তারই স্বদেশী উসমান খান করলেন চোখ ধাঁধানো ব্যাটিং, সেঞ্চুরিতে বড় সংগ্রহ টপকে চট্টগ্রামকে এনে দিলেন রোমাঞ্চকর এক জয়।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রান বন্যার ম্যাচে খুলনাকে ৯ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বড় হারে আসর শুরু করা দলটি বড় জয় দিয়েই ছন্দে ফিরলো। ২ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে শুভাগত হোমের দল। তাদের আজকের প্রতিপক্ষ খুলনা টানা দুই ম্যাচে হারলো। দুই ম্যাচে হারলেও রান রেটের কারণে তাদের অবস্থান পাঁচ নম্বরে। সমান দুটি ম্যাচ হারা কুমিল্লা ভিক্টোরিয়ান্স তলানীর দল। ছয় নম্বরে আছে ফরচুন বরিশাল। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামা খুলনাকে একাই পথ দেখান টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়া আজম। তামিম ইকবাল ধীর গতিতে মাঝারি ইনিংস খেলে আউট হলেও খুনে ব্যাটিংয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে যান আজম। তার ব্যাটেই ৫ উইকেটে ১৭৮ রান তোলে খুলনা। জবাবে উদ্বোধনী জুটিতে ম্যাক ও'দাউদের সঙ্গে ১৪১ রানের জুটি গড়া উসমান ঝলমলে সেঞ্চুরিতে চট্টগ্রামকে জয়ের বন্দরে নিয়ে যান। পাকিস্তানি এই ক্রিকেটারেরও এটা টি-টোয়েন্টির প্রথম সেঞ্চুরি। 

বড় লক্ষ্যে চট্টগ্রামকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার উসমান ও ম্যাক্স ও'দাউদ। শুরুটা ধীর-স্থির করলেও ক্রমেই রান তোলার গতি বাড়ান তাড়া। পাওয়ার প্লে ৬ ওভার তেকে ৫০ রান তোলেন এ দুজন। পাওয়ার প্লে ছাড়িয়ে একই ছন্দে ব্যাটিং করে যেতে থাকেন তারা। উসমান-ও'দাউদের সামনে বাধার দেয়াল তুলতে পারেননি খুলনার কোনো বোলারই। 

উদ্বোধনী জুটিতে ১৫ ওভারে ১৪১ রান যোগ করেন এ দুজন। ও'দাউদের বিদায়ে ভাঙে এই জুটি। ফেরার আগে ৫০ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৮ রানের ইনিংস খেলেন নেদারল্যান্ডসের এই ব্যাটসম্যান। এরপর আফিফ হোসেনকে এক পাশে রেখে তাণ্ডব চালিয়ে চট্টগ্রামকে জয়ের বন্দরে নিয়ে যান ম্যাচসেরা উসমান। পাকিস্তানের ডানহাতি এই ব্যাটসম্যান ৫৮ বলে ১০টি চার ও ৫টি ছক্কায় হার না মানা ১০৩ রান করেন। চট্টগ্রামের যাওয়া একমাত্র উইকেটটি নেন খুলনার স্পিনার নাহিদুল ইসলাম। 

এর আগে ব্যাটিং করা খুলনার ইনিংসে সবচেয়ে বড় নাম আজম খানের। উইকেটরক্ষক এই ব্যাটসম্যান চার নম্বরে নেমে একাই দলের স্কোরকার্ডের চেহারা পাল্টে দেন। তামিম ইকবাল ৩৭ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৪০ রান করার পর আজমই খুলনাকে এগিয়ে নেন।

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মঈন খানের ছেলে আজম ৫৮ বলে ৯টি চার ও ৮টি ছক্কায় ১০৯ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে অপরাজিত থাকেন। সাব্বির রহমান ১০ রান করেন, বাকিদের কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। চট্টগ্রামের আবু জায়েদ রাহি ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান শুভাগত হোম, জিয়াউর রহমান ও বিজায়াকান্ত।   

Related Topics

টপ নিউজ

উসমান খান / আজম খান / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / চট্টগ্রাম চ্যালেঞ্জার্স / খুলনা টাইগার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • জামাল নজরুল, নভেরা, আল মাহমুদসহ ৭ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net