Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
'ব্রাজিলের কোচ হবেন মরিনহো', দাবি পোর্তোর সাবেক ফুটবলার কার্লোস আলবার্তোর! 

খেলা

টিবিএস ডেস্ক
09 January, 2023, 06:45 pm
Last modified: 09 January, 2023, 06:58 pm

Related News

  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • ‘জঙ্গল ধ্বংস হইছে, আমরাও ধ্বংস হইছি’: যেভাবে মাতৃভাষা ও ভূমি হারাল মধুপুরের কোচরা
  • ৪ ঘণ্টা পর আজকের মতো সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা
  • রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, শহর জুড়ে তীব্র যানজট
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!

'ব্রাজিলের কোচ হবেন মরিনহো', দাবি পোর্তোর সাবেক ফুটবলার কার্লোস আলবার্তোর! 

পোর্তোর হয়ে চ্যাম্পিয়নস লিগজয়ী এই সাবেক ফুটবলার দাবি করেছেন, তার কাছে 'ভেতরের খবর' রয়েছে যে মরিনহোকেই তিতের উত্তরসূরি হিসেবে ভাবছে ব্রাজিল!
টিবিএস ডেস্ক
09 January, 2023, 06:45 pm
Last modified: 09 January, 2023, 06:58 pm
হোসে মরিনহো। ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে শুরু থেকে বেশ ভালো পারফরম্যান্স করেও কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে আসর থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যাওয়ার সাথেসাথেই ব্রাজিলের কোচের পদ থেকে সরে এসেছেন তিতে। তাই এই মুহূর্তে একজন দক্ষ কোচের সন্ধানে রয়েছে ব্রাজিল। এরই মধ্যে পোর্তোর হয়ে চ্যাম্পিয়নস লিগ বিজয়ী সাবেক ফুটবলার কার্লোস আলবার্তো জানিয়েছেন, পর্তুগিজ কোচ হোসে মরিনহোই হতে পারেন ব্রাজিলের জন্য সবচেয়ে উপযুক্ত কোচ।

মরিনহোর অধীনে পোর্তোর হয়ে ২০০৩-০৪ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন আলবার্তো। মুন্দো জিভি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই ফুটবলার দাবি করেছেন, তার কাছে 'ভেতরের খবর' রয়েছে যে মরিনহোকেই তিতের উত্তরসূরি হিসেবে ভাবছে ব্রাজিল! আলবার্তো আরও দাবি করেছেন, মরিনহোর সহকারী হওয়ার জন্য তাকেও প্রস্তাব দেওয়া হয়েছে। 

পোর্তোর সাবেক ফুটবলার কার্লোস আলবার্তো। ছবি: সংগৃহীত

কার্লোস আলবার্তো বলেন, "আমি এখন একটা বোমা ফাটাতে চাচ্ছিলাম, কিন্তু পারবো না। আমি তাহলে কথাই বলি। হয়তো মরিনহোই হবেন ব্রাজিলের নতুন কোচ। এটা ফার্স্ট হ্যান্ড তথ্য হিসেবে জানাচ্ছি। এই তথ্য কোথেকে এসেছে তা বড় কথা নয়, কিন্তু আমি এই তথ্য আপনাদের দিচ্ছি... কারণ তিনি (মরিনহো) আমাকে তার সহকারী হওয়ার জন্যও আমন্ত্রণ জানিয়েছেন।"

সাবেক ব্রাজিলিয়ান ফুটবলারের মতে, মরিনহোকে বিভিন্ন গণমাধ্যমে যেভাবে প্রচণ্ড উদ্ধত-অহংকারী হিসেবে দেখানো হয়েছে, তিনি মোটেও তা নন।

এদিকে কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই একাধিক দেশের জাতীয় দলের কোচ হিসেবে হোসে মরিনহোর নাম উঠে এসেছে। রোমার বর্তমান কোচ পর্তুগালের দায়িত্ব নিতে পারেন বলেও দাবি করা হয়েছিল গণমাধ্যমে। তবে এত সব গুজবের মাঝে টুঁ শব্দটিও করেননি ৫৯ বছর বয়সী মরিনহো। বরং এই মুহূর্তে তিনি নিজের ক্লাব রোমাকে এগিয়ে নিতেই ব্যস্ত।

সূত্র: গোল  

Related Topics

টপ নিউজ

কার্লোস আলবার্তো / হোসে মরিনহো / ব্রাজিল / কোচ / দাবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • ‘জঙ্গল ধ্বংস হইছে, আমরাও ধ্বংস হইছি’: যেভাবে মাতৃভাষা ও ভূমি হারাল মধুপুরের কোচরা
  • ৪ ঘণ্টা পর আজকের মতো সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা
  • রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, শহর জুড়ে তীব্র যানজট
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net