Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
জাঁকজমকের সঙ্গে রোনালদোকে বরণ করে নিল আল-নাসের

খেলা

টিবিএস রিপোর্ট
04 January, 2023, 12:10 am
Last modified: 04 January, 2023, 12:12 am

Related News

  • বিশ্বকাপ না জেতার আক্ষেপ উড়িয়ে দিলেন রোনালদো; বললেন, ‘ইউরো শিরোপাও সমান গুরুত্বপূর্ণ’
  • বিশ্বকাপ থেকে রোনালদোর পর্তুগালের বিদায়, মেরিনোর শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন
  • নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল
  • টানা ৬ বিশ্বকাপে গোল করে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

জাঁকজমকের সঙ্গে রোনালদোকে বরণ করে নিল আল-নাসের

রোনালদো আল-নাসেরে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবের সমর্থকেরা অধীর আগ্রহে দিন গুনছিলেন, কবে তাকে দেখতে পাবেন সামনে। সেই অপেক্ষা ফুরিয়েছে কিছুক্ষণ আগে। আল-নাসেরের জার্সি গায়ে সমর্থকদের সামনে হাজির হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। 
টিবিএস রিপোর্ট
04 January, 2023, 12:10 am
Last modified: 04 January, 2023, 12:12 am
আল-নাসেরের জার্সি গায়ে হাজির হয়েছেন রোনালদো। ছবি: রয়টার্স

আল-নাসের সমর্থকদের সামনে পরিচয় করিয়ে দেওয়া হলো ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ক্লাবটির স্টেডিয়াম এম রাসুলে প্রায় ২৫ হাজার দর্শকের উপস্থিতিতে হাজির হন পর্তুগিজ মহাতারকা। টানেল থেকে বের হওয়ার আগেই 'রোনালদো, রোনালদো' ধ্বনিতে মুখরিত হয়ে উঠে চারপাশ। 

রোনালদো আল-নাসেরে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবের সমর্থকেরা অধীর আগ্রহে দিন গুনছিলেন, কবে তাকে দেখতে পাবেন সামনে। সেই অপেক্ষা ফুরিয়েছে কিছুক্ষণ আগে। আল-নাসেরের জার্সি গায়ে সমর্থকদের সামনে হাজির হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। 

'রোনালদো, রোনালদো' ধ্বনিতে কেঁপে উঠছিল আল-নাসেরের স্টেডিয়ামের চারপাশ। সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন তাদের ক্লাবে খেলতে এসেছেন, এটি বিশ্বাস করতেও যেন কষ্ট হচ্ছিল অনেকের। রোনালদোকে স্বচক্ষে সামনে দেখতে পাওয়ার উপলক্ষ্য কেই বা স্মরণীয় করে রাখতে চাইবে না! 

রোনালদোকে বরণ করে নিতে জাঁকজমকের কমতি রাখেনি আল-নাসের। ছবি: রয়টার্স

রোনালদোও এই ভালোবাসার জবাব দিয়েছেন। জানিয়েছেন, শুধুমাত্র আল-নাসেরকে ফুটবলের দিক থেকেই নয়, বরং সৌদি আরবের মানুষকেও অনুপ্রেরিত করতে চান তিনি, 'আমি আল-নাসেরের খেলোয়াড় হতে পেরে গর্বিত। আমি সৌদি আরবের মানুষের জন্য কাজ করতে চাই'। 

পরিচিত পর্বের শেষদিকে নিজের সঙ্গিনি এবং ছেলে-মেয়েরাও যোগ দেন রোনালদোর সাথে। আরবি ভাষায় কিছু বলার চেষ্টা করেন তিনি, কিন্তু ঠিকমতো উচ্চারণ করতে না পারায় হাসির রোল পড়ে যায়। রোনালদো নিজেও হেসে দেন তার ব্যর্থতায়। 

আল-নাসেরের খেলোয়াড় হয়ে সমর্থকদের সামনে হাজির হলেও, রোনালদোকে মাঠে দেখতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে সবাইকে। 

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / আল নাসের

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ছবি: সংগৃহীত
    দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

Related News

  • বিশ্বকাপ না জেতার আক্ষেপ উড়িয়ে দিলেন রোনালদো; বললেন, ‘ইউরো শিরোপাও সমান গুরুত্বপূর্ণ’
  • বিশ্বকাপ থেকে রোনালদোর পর্তুগালের বিদায়, মেরিনোর শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন
  • নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল
  • টানা ৬ বিশ্বকাপে গোল করে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net