Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
সামনের মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগে ফিরতে পারেন রোনালদো!

খেলা

টিবিএস রিপোর্ট
03 January, 2023, 02:25 pm
Last modified: 04 January, 2023, 03:44 pm

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • ৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল
  • বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ১০০ কোটি অনুসারীর মাইলফলকে রোনালদো

সামনের মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগে ফিরতে পারেন রোনালদো!

সৌদি আরবিয়ান ক্লাব আল-নাসের এশিয়ান দল হলেও রোনালদোর সামনে এখনো দরজা খোলা আছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ফেরার। আল-নাসেরের সঙ্গে চুক্তির কারণেই সেটি সম্ভব হতে পারে! কিন্তু কীভাবে?
টিবিএস রিপোর্ট
03 January, 2023, 02:25 pm
Last modified: 04 January, 2023, 03:44 pm
পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন রোনালদো। ছবি: এএফপি

সদ্যই ইউরোপের ফুটবল ছেড়ে মধ্য এশিয়ায় এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল-নাসেরে। সৌদি আরবিয়ান লিগের পাশাপাশি এশিয়ান ফুটবল কাউন্সিল আয়োজিত চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন রোনালদো। কিন্তু তার সামনে সুযোগ আগে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা, ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফা আয়োজিত চ্যাম্পিয়ন্স লিগে খেলার! 

সৌদি আরবিয়ান ক্লাব আল-নাসের এশিয়ান দল হলেও রোনালদোর সামনে এখনো দরজা খোলা আছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ফেরার। আল-নাসেরের সঙ্গে চুক্তির কারণেই সেটি সম্ভব হতে পারে! কিন্তু কীভাবে?

আল-নাসেরের মালিকপক্ষ যে প্রতিষ্ঠান, সেই সৌদি ইনভেস্টমেন্ট গ্রুপ ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডেরও মালিকপক্ষ। আর এবারের প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে আছে নিউক্যাসল। প্রিমিয়ার লিগের টেবিলে তৃতীয় স্থানে আছে তারা।

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল পরের বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায়। সে হিসেবে নিউক্যাসলের সম্ভাবনা আছে আগামী বছর এই প্রতিযোগিতায় সুযোগ পাওয়ার। কিন্তু তাতে রোনালদোর লাভ কী? 

আল-নাসেরের সঙ্গে চুক্তির সময়ই একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছেন রোনালদো। নিউক্যাসল যদি আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পায়, তখন রোনালদো চাইলে ধারে যেতে পারবেন ইংলিশ ক্লাবটিতে। এবং খেলতে পারবেন চ্যাম্পিয়ন্স লিগে!

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার এবং সর্বোচ্চ গোলের রেকর্ড এখন রোনালদোর দখলে। দুটি রেকর্ডই ছিনিয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন লিওনেল মেসি। চিরশত্রুর কাছে নিজের রেকর্ড হারাতে চান না নিশ্চয়ই সিআর সেভেন। 

আর সেজন্যই, চ্যাম্পিয়ন্স লিগে খেলা কোনো ক্লাবে এ মৌসুমে ঠাই না পেলেও, সামনের মৌসুমে ফিরতে পারেন তিনি। তবে এজন্য আগে নিউক্যাসলকে নিশ্চিত করতে হবে, তারা যেন প্রতিযোগিতায় সামনের মৌসুমে খেলার সুযোগ পায়। 

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ / আল নাসের / নিউক্যাসল ইউনাইটেড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • ৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল
  • বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ১০০ কোটি অনুসারীর মাইলফলকে রোনালদো

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net