Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
অবশেষে অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ পেলেন নোভাক জোকোভিচ

খেলা

টিবিএস রিপোর্ট
02 January, 2023, 05:35 pm
Last modified: 02 January, 2023, 05:36 pm

Related News

  • অবশেষে অলিম্পিকের স্বর্ণ-স্বর্গে জোকোভিচ
  • জোকোভিচকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের রাজা আলকারাজ
  • হাঁটুর চোটে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন জোকোভিচ
  • টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, দেশে টিকা গ্রহণকারীদের পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখা হবে
  • নাদালের কাছে জোকোভিচই ইতিহাস সেরা

অবশেষে অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ পেলেন নোভাক জোকোভিচ

রেকর্ড নয়বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী নোভাক জোকোভিচকে অস্ট্রেলিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল ২০২২ সালের টুর্নামেন্টের আগে। কারণ? জোকোভিচ কোভিডের টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। আর অস্ট্রেলিয়া সরকারের নীতি অনুযায়ী, টিকা না নিয়ে কেউ তাদের দেশে প্রবেশ করতে পারবেন না, সে যেই হোন না কেন। 
টিবিএস রিপোর্ট
02 January, 2023, 05:35 pm
Last modified: 02 January, 2023, 05:36 pm
নিজের দশম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মিশন জোকোভিচের সামনে। ছবি: এএফপি

অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি, ঝুলিতে আছে মোট ২১ টি গ্র্যান্ডস্লাম। তবুও সেই নোভাক জোকোভিচকেই কিনা ২০২২ সালের অস্ট্রেলিয়ান ওপেনে খেলার অনুমতি দেওয়া হয়নি! 

রেকর্ড নয়বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী নোভাক জোকোভিচকে অস্ট্রেলিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল ২০২২ সালের টুর্নামেন্টের আগে। কারণ? জোকোভিচ কোভিডের টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। আর অস্ট্রেলিয়া সরকারের নীতি অনুযায়ী, টিকা না নিয়ে কেউ তাদের দেশে প্রবেশ করতে পারবেন না, সে যেই হোন না কেন। 

ফলে ২০২২ সালের অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হয়নি এই টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নের। তবে এই বছরের অস্ট্রেলিয়ান ওপেনে খেলার অনুমতি পেয়েছেন জোকোভিচ। নিজেদের নিয়ম শিথিল করায় অস্ট্রেলিয়াতে ঢুকতে পেরেছেন তিনি। আর তাকে নায়কের মতোই স্বাগত জানিয়েছেন অস্ট্রেলিয়ার জনগণ। 

এক বছর আগে জোকোভিচের সঙ্গে ঘটেছিলো একটি অনাকাঙ্খিত ঘটনা। অস্ট্রেলিয়ার নিয়মানুযায়ী, কোভিডের টিকা না নিয়ে থাকায়, জোকোভিচকে অস্ট্রেলিয়ার বর্ডারের একটি ইমিগ্রেশন হোটেলে থাকতে হয়। অস্ট্রেলিয়ায় আসার কিছুদিন আগেই জোকোভিচ কোভিড থেকে সেরে উঠেছিলেন, আর স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে তিনি টিকা নেননি। 

সেটিই কাল হয়ে দাঁড়ায় তার জন্য। শেষ পর্যন্ত দশদিন আইনি লড়াই চালিয়েও অস্ট্রেলিয়াতে ঢোকার অনুমতি মেলেনি জোকোভিচের। উল্টো ২০২৫ সাল পর্যন্ত অস্ট্রেলিয়াতে ঢোকায় নিষেধাজ্ঞা নেমে আসে তার উপর। ২০২২ সালের অস্ট্রেলিয়ান ওপেনেও আর অংশ নিতে পারেননি। 

কিন্তু সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাকে অস্ট্রেলিয়ায় ঢোকার অনুমতি দিয়েছে সে দেশের সরকার। বর্তমানে কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকার ফলেই, টিকা না নিয়েও অস্ট্রেলিয়ার প্রবেশ করতে পেরেছেন জোকোভিচ।

এবার নিজের দশম অস্ট্রেলিয়ান ওপেন এবং ক্যারিয়ারের ২২ তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে কোর্টে নামবেন এই সার্বিয়ান তারকা। জিতলে রাফায়েল নাদালের সর্বোচ্চ বাইশ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলবেন এই কিংবদন্তি।  

Related Topics

টপ নিউজ

নোভাক জোকোভিচ / অস্ট্রেলিয়ান ওপেন / কোভিড টিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • অবশেষে অলিম্পিকের স্বর্ণ-স্বর্গে জোকোভিচ
  • জোকোভিচকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের রাজা আলকারাজ
  • হাঁটুর চোটে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন জোকোভিচ
  • টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, দেশে টিকা গ্রহণকারীদের পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখা হবে
  • নাদালের কাছে জোকোভিচই ইতিহাস সেরা

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net