Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
জানুয়ারিতেই মাঠে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো! 

খেলা

টিবিএস ডেস্ক
01 January, 2023, 04:30 pm
Last modified: 01 January, 2023, 07:42 pm

Related News

  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল
  • লামিন ইয়ামাল, বয়স ১৯, বিশ্বচ্যাম্পিয়ন, বুকজুড়ে ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা
  • ইতিহাসের পথে ফুটবলের জাদুকর মেসি

জানুয়ারিতেই মাঠে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো! 

মজার ব্যাপার হচ্ছে, ম্যাচটি আয়োজনের কথা ছিল ২০২২ সালের শুরুতে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ম্যাচটি আয়োজন করা তখন সম্ভব হয়নি। 
টিবিএস ডেস্ক
01 January, 2023, 04:30 pm
Last modified: 01 January, 2023, 07:42 pm

ফুটবল বিশ্বে মেসি বনাম রোনালদোর দ্বৈরথ চলেছে দেড় দশকেরও বেশি সময় ধরে। তবে সম্প্রতি ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগদানের পর ফুটবল ভক্তরা ধরেই নিয়েছিল মেসি-রোনালদোকে হয়তো প্রতিপক্ষ হিসেবে আর একসাথে মাঠে দেখা যাবে না। কিন্তু না, এই দ্বৈরথ হয়তো এত সহজেই শেষ হচ্ছেনা। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার খবর অনুযায়ী, চলতি মাসেই সৌদি আরবে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হতে পারেন মেসি ও রোনালদো।

ক্যারিয়ারের শেষ লগ্নে দুই মহাদেশে দুই ভিন্ন ক্লাবে খেলায় মাঠে এটিই হতে পারে এ দুই ফুটবল তারকার শেষ দেখা। প্রীতি ম্যাচটিতে একদিকে মাঠে নামবে মেসি, এমবাপ্পে ও নেইমারদের মত তারকা নিয়ে গড়া শক্তিশালী দল পিএসজি। অন্যদিকে পিএসজির প্রতিপক্ষ হিসেবে থাকবে সৌদি আরবের দুই প্রখ্যাত ক্লাব আল হিলাল এবং আল নাসেরের যৌথ একাদশ।

মজার ব্যাপার হচ্ছে, ম্যাচটি আয়োজনের কথা ছিল ২০২২ সালের শুরুতে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ম্যাচটি আয়োজন করা তখন সম্ভব হয়নি। চলতি বছরের জানুয়ারির তৃতীয় সপ্তাহে ম্যাচটি আয়োজনের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে যে, আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে এ প্রীতি ম্যাচটি।

যখন লা-লিগায় মেসি বার্সেলোনা ও রোনালদো রিয়াল মাদ্রিদে ছিলেন, তখন এল ক্লাসিকোতে প্রায়ই মুখোমুখি হতেন এই দুই ফুটবল গ্রেট। পরবর্তীতে রোনালদো প্রথমে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে এবং এরপর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ট্রান্সফার হয়। অন্যদিকে মেসি শৈশবের ক্লাব বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন। ফলে ফুটবল ভক্তদের কাছে মাঠে মেসি ও রোনালদোর মুখোমুখি হওয়ার উপলক্ষ কমতে থাকে।

সদ্য শেষ হওয়া ২০২২ কাতার বিশ্বকাপেও নিজ দেশের হয়ে খেলেছেন এই দুই তারকা। আসরে মেসির আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হলেও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই ছিটকে যায় রোনালদোর পর্তুগাল। এছাড়াও চলতি মৌসুমে প্রথমে ম্যানচেষ্টার ইউনাইটেড এবং পরবর্তীতে পর্তুগালের একাদশে জায়গা হারানোর পর অনেকটা চাপে পরে যান রোনালদো ।

অন্যদিকে বিশ্বকাপ শুরুর আগে সাংবাদিক পিয়ার্স মর্গানকে দেওয়া বিতর্কিত সাক্ষাৎকারের পর ইউরোপে অনেকটা বন্ধুহীন হয়ে পড়েছিলেন রোনালদো। আর তাই বিশ্বকাপের পর সকল জল্পনাকে সত্যি করে বার্ষিক ২০০ মিলিয়ন রেকর্ড চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন সিআরসেভেন। আর এই নতুন ক্লাব আল নাসেরের হয়েই রোনালদো চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামাতে যাচ্ছেন।

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / ক্রিশ্চিয়ানো রোনালদো / মুখোমুখি / আল নাসের / পিএসজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল
  • লামিন ইয়ামাল, বয়স ১৯, বিশ্বচ্যাম্পিয়ন, বুকজুড়ে ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা
  • ইতিহাসের পথে ফুটবলের জাদুকর মেসি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net