Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
মৃত্যুর সময় পেলে রেখে গেলেন প্রায় ১০০ মিলিয়ন ডলারের সম্পদ   

খেলা

টিবিএস ডেস্ক
30 December, 2022, 01:50 pm
Last modified: 30 December, 2022, 01:52 pm

Related News

  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • আন্তর্জাতিক ফুটবলে রাশিয়া, ইসরায়েলকে নিষেধাজ্ঞার বিপক্ষে ফিফা সভাপতি; ট্রাম্পের শান্তি পুরস্কারের পক্ষে অবস্থান
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?

মৃত্যুর সময় পেলে রেখে গেলেন প্রায় ১০০ মিলিয়ন ডলারের সম্পদ   

“বর্তমান ফুটবলারদের মতো ফুটবল খেলে আমি বড়লোক হইনি। আমি মূলত ফুটবল ক্যারিয়ার শেষে বিজ্ঞাপন করে টাকা কামিয়েছি।"
টিবিএস ডেস্ক
30 December, 2022, 01:50 pm
Last modified: 30 December, 2022, 01:52 pm

অবশেষে চলে গেলেন তিনবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল কিংবদন্তি ফুটবলার পেলে। গতকাল, বৃহস্পতিবার ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ৮২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পেলে নিজের স্মরণীয় ক্যারিয়ারে ফুটবল জাদুতে বুঁদ করেছেন পুরো বিশ্বকে। 

পেলে ছিলেন বিংশ শতাব্দীর বিখ্যাত ব্যক্তিদের মধ্যে অন্যতম। এছাড়াও ফুটবল বিশ্বে সেরা খেলোয়াড় হিসেবে পেলে-ম্যারাডোনা বিতর্কও কম হয়নি। একারণে স্বভাবতই এ ফুটবল লিজেন্ড সবসময় ছিলেন ফুটবল ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাই স্বভাবতই প্রশ্ন জাগে, সদ্য মৃত্যুবরণ করা পেলের মোট সম্পদের পরিমাণ ঠিক কত হতে পারে! 

পেলে খেলোয়াড় অবস্থায় উপার্জনকৃত অর্থ থেকে বরং অবসরের পরেই বেশি অর্থ আয় করেছেন। সেলিব্রেটি নেট ওর্থের প্রতিবেদন মতে, মৃত্যুর সময় পেলের মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ১০০ মিলিয়ন ডলার। নিজের অর্থের ব্যাপারে পেলে বলেছিলেন, "বর্তমান ফুটবলারদের মতো ফুটবল খেলে আমি বড়লোক হইনি। আমি মূলত ফুটবল ক্যারিয়ার শেষে বিজ্ঞাপন করে টাকা কামিয়েছি। কিন্তু আমি কখনো ধর্ম, তামাক, রাজনীতি কিংবা এলকোহলের সাথে জড়িত কিছু থেকে অর্থ কামাই করিনি।"

ক্যারিয়ারের চূড়ান্ত মুহূর্তে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টারমিলানের মত একাধিক ক্লাব অজস্র টাকা নিয়ে পেলেকে সই করানোর জন্য বসেছিল। কিন্তু ফুটবলার হিসেবে অর্থকে দূরে সরিয়ে ব্রাজিল ছেড়ে অন্য কোথাও খেলতে যাননি পেলে। দীর্ঘ ১৮ বছর সান্তোসেই খেলেছিলেন তিনি।  

অতঃপর শেষ বয়সে নিউ ইয়র্কের কসমস ক্লাবের হয়ে খেলেন পেলে। সেখানে তিনি প্রতি বছর ২.৮ মিলিয়ন ডলার বেতনে মোট তিন বছর খেলেন। ২০১৫ সালে প্রকাশিত ফোর্বসের প্রতিবেদন মতে, পেলে শুধু ২০১৫ সালেই প্রায় ১৫ মিলিয়ন ডলার আয় করেছিলেন। ঐ সময় অবসরপ্রাপ্ত সকল খেলোয়াড়দের মধ্যে মাত্র নয় জন খেলোয়াড় পেলের থেকে বেশি আয় করতে পেরেছিলেন।

পুমা, ফোক্সওয়াগেন, এমিরেটস এয়ারওয়েজের মত বিশ্বের নামীদামী সব কোম্পানির সাথে পেলের চুক্তি ছিল। যার ফলে এসব কোম্পানি থেকে বিজ্ঞাপন করে বিপুল পরিমাণ অর্থ আয় করতেন তিনি। এছাড়া যদিও সামান্য, তবুও ব্রাজিল সরকারের পক্ষ থেকে পেনশন পেতেন পেলে। ২০১৪ বিশ্বকাপের পর থেকে পেলে নিজ দেশের পক্ষ থেকে মাসিক ৫৬৭ ডলার পেনশন পেতেন। 

চার দশকেরও বেশি সময় আগে অর্থাৎ ১৯৭৭ সালে অবসর নেওয়ার পরেও পেলে আমৃত্যু সারা দুনিয়ায় সবচেয়ে পরিচিত ও সম্মানিত ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। তিনি ক্লাব ও দেশের হয়ে মোট ১,৩৬৩টি ম্যাচ খেলে গোল করেছেন ১,২৮১টি, যা এখনো বিশ্ব রেকর্ড। সর্বশেষ ২০২১ সালের সেপ্টেম্বরে পেলেকে কোলনের টিউমারজনিত অস্ত্রোপচার করতে হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশেষে ফুটবল বিশ্বকে কাঁদিয়ে পেলে চলে গেলেন ফুটবলের আরেক কিংবদন্তি ম্যারাডোনার কাছে।

সূত্র: মার্কা

Related Topics

টপ নিউজ

পেলে / পেলের সম্পদ / ব্রাজিল / ফুটবল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • আন্তর্জাতিক ফুটবলে রাশিয়া, ইসরায়েলকে নিষেধাজ্ঞার বিপক্ষে ফিফা সভাপতি; ট্রাম্পের শান্তি পুরস্কারের পক্ষে অবস্থান
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net