Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
আউট হয়ে তাইজুলের উপর মেজাজ হারিয়েছিলেন বিরাট কোহলি  

খেলা

হিন্দুস্তান টাইমস  
25 December, 2022, 07:35 pm
Last modified: 25 December, 2022, 07:37 pm

Related News

  • ওয়ানডেতে দ্রুততম সময়ে ১৫ হাজার রান, ইতিহাস গড়লেন বিরাট কোহলি, ভাঙলেন শচিনের রেকর্ড 
  • শিক্ষকের চড়ে শ্রেণিকক্ষেই ৬ বছর বয়সী শিশুর মৃত্যু, ভারতে তীব্র ক্ষোভ
  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
  • গত সাত মাসে ১১৪ গণপিটুনি, নিহত ১১৯: মানবাধিকার সংস্থা এইচআরএসএস
  • রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘আধিপত্য’ নিয়ে ক্ষোভ: সংবাদ সম্মেলন করবে নতুন সংগঠন

আউট হয়ে তাইজুলের উপর মেজাজ হারিয়েছিলেন বিরাট কোহলি  

কোহলির মত গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের উইকেট পেয়ে তাৎক্ষণিক উল্লাসে মাতেন বাংলাদেশি ক্রিকেটারেরা। কিন্তু তাইজুল, মিরাজ, সোহানদের স্বাভাবিক এ উদযাপনেও মেজাজ ধরে রাখতে পারেনি বিরাট। আউটের পর ড্রেসিংরুমে ফেরার পথে হঠাৎ দাঁড়িয়ে যান তিনি, ক্ষুব্ধ হয়ে হাতের ইশারায় প্রতিপক্ষের কাউকে কাছে ডাকেন।
হিন্দুস্তান টাইমস  
25 December, 2022, 07:35 pm
Last modified: 25 December, 2022, 07:37 pm
ছবি: সংগৃহীত

মিরপুরে বাংলাদেশ বনাম ভারতের দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিনে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে ঘিরে শুরু হয়েছিল বিতর্ক। তবে এ বিতর্ক মাঠের পারফরম্যান্স নিয়ে নয় বরং প্রতিপক্ষের খেলোয়াড়ের প্রতি রাগান্বিত আচরণের কারণেই মূলত ব্যাপারটি নিয়ে কানাঘুষা হচ্ছে। জানা যায়, মাত্র ১ রান করে আউট হওয়ার পর প্রতিপক্ষের উল্লাস দেখেই ক্ষিপ্ত হয়েছিলেন কোহলি; বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে করেছেন উতপ্ত বাক্যবিনিময়।

ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনায় বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজটায় খুব একটা সুবিধা করতে পারেননি বিরাট। চট্টগ্রাম ও মিরপুর মিলিয়ে দুই টেস্টের প্রথম ৩ ইনিংস ব্যাটিং করে কোহলি করেছিলেন মাত্র ৪৪ রান। আর তাই শেষ ইনিংসে ম্যাচের সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে বিরাট খুব করে চাইছিলেন দলের হাল ধরতে। এমনকি ঐ ইনিংসে প্রথম ২১ বলে মাত্র ১ রান করে রক্ষণাত্মক ভঙ্গিতে মাঠে টিকে থাকতে চেয়েছিলেন তিনি।

কিন্তু বল হাতে দুর্দান্ত ফর্মে থাকা মেহেদী মিরাজের থেকে বাঁচতে পারেননি কোহলি। ইনিংসের ২০তম ওভারে মিরাজের করা ওভারের পঞ্চম বল ডিফেন্স করতে গিয়ে ইনসাইড এজ হন কোহলি। ইনসাইড এজের কারণে শর্ট লেগে বলে উঠে গেলে অসাধারণ রিফ্লেক্সে ক্যাচটি লুফে নেন মুমিনুল হক। আর কোহলির মত গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের উইকেট পেয়ে তাৎক্ষণিক উল্লাসে মাতেন বাংলাদেশি ক্রিকেটারেরা।

কিন্তু তাইজুল, মিরাজ, সোহানদের স্বাভাবিক এ উদযাপনেও মেজাজ ধরে রাখতে পারেনি বিরাট। আউটের পর ড্রেসিংরুমে ফেরার পথে তিনি হঠাৎ দাঁড়িয়ে যান। ক্ষুব্ধ হয়ে হাতের ইশারায় প্রতিপক্ষের কাউকে কাছে ডাকেন বিরাট। ঘটনাটি দেখে সাথে সাথেই বিরাটকে থামাতে দ্রুত সেখানে ছুটে যান আম্পায়াররা। পরবর্তীতে সাকিব এসে বিরাটের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেন। তারপরও মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় ভারতীয় এ ব্যাটারের চোখে-মুখে তীব্র অসন্তোষ দেখা গেছে।

বিরাট আউট হওয়ার পর উইকেটটির গুরুত্ব বিবেচনায় প্রায় সকলেই উল্লাস করছিলো। তবে ঠিক কার উল্লাসের ধরণ দেখে ভিরাট চটেছেন তা সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়া যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের মতে, বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলাম বিরাটকে এমন কিছু বলেছিলেন, যা শুনে রেগে যান বিরাট কোহলি। আর তাই বিরাট সাকিবের কাছে এ নিয়ে অভিযোগ করেন। ঠিক এর পরেই সাকিবকে ফিরে গিয়ে তাইজুলকে কিছু বোঝাতে দেখা যায়।

তবে একদিকে বিরাট নিজে যেমন মুখ খুলেননি তেমনি দুই দলে অন্য খেলোয়াড়দেরও ঘটনাটি নিয়ে সম্পূর্ণ জানাশোনা নেই। সংবাদ সম্মেলনে লিটনের কাছে এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "আমি তাৎক্ষণিক জানি না কী হয়েছে।" অন্যদিকে বিরাটের রাগান্বিত হওয়ার ঘটনা নিয়ে ভারতীয় তারকা পেসার মোহাম্মদ সিরাজ বলেন, "সত্যি বলতে, ওই সময় আমি আইস বাথ নিচ্ছিলাম। জানি না কী হয়েছিল।" এখানে উল্লেখ্য যে, বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং এর সময় বিরাট উল্টো বাংলাদেশের ক্রিকেটার শান্তকে স্লেজিং করেছিলেন।

সাদা পোশাকে ২০২২ সালে মোট ৬টি টেস্ট খেলেছেন ভিরাট। এই ৬ টেস্টে মাত্র ২৬.৫০ গড়ে মোট ২৬৫ রান করে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। জানুয়ারিতে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ ৭৯ রান করে উল্লেখ করার মত মাত্র একটি ফিফটির দেখা পেয়েছিলেন এ ব্যাটার। তাই সবকিছু মিলিয়ে বিরাট টেস্ট ফরম্যাট নিয়ে যে অসম্ভব বেকায়দায় আছেন সেটা তার মাঠের ভেতরের আচরণেও প্রকাশ পাচ্ছে। 

Related Topics

টপ নিউজ

বিরাট কোহলি / মেজাজ হারানো / ক্ষোভ / তাইজুল ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
    পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • ওয়ানডেতে দ্রুততম সময়ে ১৫ হাজার রান, ইতিহাস গড়লেন বিরাট কোহলি, ভাঙলেন শচিনের রেকর্ড 
  • শিক্ষকের চড়ে শ্রেণিকক্ষেই ৬ বছর বয়সী শিশুর মৃত্যু, ভারতে তীব্র ক্ষোভ
  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
  • গত সাত মাসে ১১৪ গণপিটুনি, নিহত ১১৯: মানবাধিকার সংস্থা এইচআরএসএস
  • রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘আধিপত্য’ নিয়ে ক্ষোভ: সংবাদ সম্মেলন করবে নতুন সংগঠন

Most Read

1
বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক

পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net