Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
'এবার জামাও খুলে ফেলো'- সময় নষ্ট করায় শান্তর ওপর রাগ ঝাড়লেন কোহলি!   

খেলা

হিন্দুস্তান টাইমস  
25 December, 2022, 04:25 pm
Last modified: 25 December, 2022, 04:35 pm

Related News

  • জরুরি কাজ ফেলে রেখে গড়িমসির অভ্যাস দূর করবেন কীভাবে? 
  • রেজ হাউস: পয়সা খরচ করে ভাঙচুর করা যায় যেখানে!
  • শ্রীলংকার বিপক্ষে সিরিজ হেরে টেস্টে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি

'এবার জামাও খুলে ফেলো'- সময় নষ্ট করায় শান্তর ওপর রাগ ঝাড়লেন কোহলি!   

ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষ দিকে নানা ছুতোয় সময় নষ্ট করে চলেছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির এবং নাজমুল। সে কারণেই তাদের উপর রীতিমতো ক্ষেপে যান কোহলি।
হিন্দুস্তান টাইমস  
25 December, 2022, 04:25 pm
Last modified: 25 December, 2022, 04:35 pm

বাংলাদেশ বনাম ভারত দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলাকালীন সময় নষ্ট করায় বাংলাদেশের ব্যাটার নাজমুল হোসেন শান্তর উপর ক্ষেপে গিয়েছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি।বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারের পঞ্চম বলের পর বিরাট কোহলিকে দেখা যায় বেশ বিরক্ত হতে। নাজমুল হোসেনের জুতার ফিতে তখন খুলে যাওয়ায় ফিতে বাঁধছিলেন তিনি। নাজমুল তখন ছিলেন উইকেটের নন স্ট্রাইকার প্রান্তে, অন্য প্রান্তে ছিলেন জাকির হাসান।

জুতার ফিতা বাঁধতে সময় নিচ্ছেন দেখে নাজমুল হোসেনকে জামা খোলার ভঙ্গি দেখিয়ে কিছুটা ব্যঙ্গ করে কোহলি বলেন, 'তুমি তাহলে এবার নিজের জামাটাই খুলে ফেলো।' স্টাম্প মাইক্রোফোনে তার কথা স্পষ্ট ধরা পড়ে।

ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষ দিকে নানা ছুতোয় সময় নষ্ট করে চলেছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির এবং নাজমুল। আসলে তাদের লক্ষ্য ছিল, দ্বিতীয় দিনের শেষ পর্যন্ত কোনো উইকেট না হারানো। সেই সময় দুই তারকার সময় নষ্ট করার খেলায় রীতিমতো ক্ষেপে যান কোহলি।

এছাড়াও সময় নষ্ট করতে তারা কখনও ব্যাট পরিবর্তন করছিলেন, কখনো ড্রেসিং রুম থেকে পানি চেয়ে পাঠাচ্ছিলেন, আবার কখনো জুতার ফিতে খুলে নতুন করে বাঁধছিলেন। বার বার তাদের এমন আচরণেই বিরক্ত হয়ে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। বাংলাদেশের দুই ওপেনার অপরাজিত থেকে দ্বিতীয় দিনের শেষে ড্রেসিংরুমে ফিরতে চাইছিলেন, যাতে করে শনিবার সকালে তরতাজা অবস্থায় নতুন করে লড়াই শুরু করতে পারেন।

আর তাদের উদ্দেশ্য সফলও হয় শুক্রবার। দ্বিতীয় দিন বংলাদেশ শেষ পর্যন্ত মাত্র ৬ ওভার খেলে ৭ রান করে, কোনও উইকেটও পড়েনি।

তবে তৃতীয় দিনের শুরুতেই রবিচন্দ্রন অশ্বিনের বলে ৫ রান করে আউট হয়ে যান নাজমুল। জাকির অবশ্য ৫১ রান করেন। জাকির ছাড়া বাংলাদেশের হয়ে ভালো খেলেছেন লিটন দাস; ৭৩ রান করেছেন তিনি। এ ছাড়া ৩১ করে রান করেছেন নুরুল হাসান এবং তাসকিন আহমেদ। তাসকিন ৩১ রান করে অপরাজিত থাকেন। ১৩ রান করেছেন সাকিব আল হাসান। এর বাইরে কেউ দুই অঙ্কের গণ্ডিই টপকাতে পারেননি। ২৩১ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

এদিন ভারতের অক্ষর প্যাটেল ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং মোহাম্মদ সিরাজ। উমেশ যাদব, জয়দেব উনাদকাট ১টি করে উইকেট নিয়েছেন।

ভারতের জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্য রাখে বাংলাদেশ। কিন্তু তৃতীয় দিনের শেষে ভারত ৪৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে থাকে। শুভমন গিল (৭), চেতেশ্বর পূজারা (৬), বিরাট কোহলিকে (১) ফেরান মেহেদি হাসান। কেএল রাহুলকে (২) আউট করেন শাকিব আল হাসান। জিততে হলে ভারতকে চতুর্থ দিন করতে হবে ১০০ রান আর বাংলাদেশের চাই ৬ উইকেট। জিতবে কারা? 

Related Topics

টপ নিউজ

বিরাট কোহলি / নাজমুল হোসেন শান্ত / সময় অপচয় / রাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • জরুরি কাজ ফেলে রেখে গড়িমসির অভ্যাস দূর করবেন কীভাবে? 
  • রেজ হাউস: পয়সা খরচ করে ভাঙচুর করা যায় যেখানে!
  • শ্রীলংকার বিপক্ষে সিরিজ হেরে টেস্টে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net