Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
তৃতীয় সেরা কারা, মরক্কো নাকি ক্রোয়েশিয়া?

খেলা

টিবিএস রিপোর্ট
17 December, 2022, 02:25 pm
Last modified: 18 December, 2022, 03:10 pm

Related News

  • কানাডাকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয় উরুগুয়ে
  • বাচ্চার সিরাপ খেয়ে নিষিদ্ধ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার
  • যে ট্রফি বদলে দিয়েছে মেসিকে
  • রোনালদোর কান্না উপভোগ করেছেন, এমন খবরকে মিথ্যা দাবি মরক্কান মিডফিল্ডারের
  • বিশ্বকাপে মেসির থাকার রুমকে 'মিনি জাদুঘর' বানাবে কাতার বিশ্ববিদ্যালয়  

তৃতীয় সেরা কারা, মরক্কো নাকি ক্রোয়েশিয়া?

এবারের বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে মরক্কো-ক্রোয়েশিয়া। ‘এফ’ গ্রপের প্রথম ম্যাচে মুখোমুখি হয় তারা। যে লড়াইয়ে কেউ জেতেনি, ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ওই ম্যাচে ক্রোয়েশিয়া বল দখলে অনেক এগিয়ে থাকলেও আক্রমণে দাপট দেখায় মরক্কো।
টিবিএস রিপোর্ট
17 December, 2022, 02:25 pm
Last modified: 18 December, 2022, 03:10 pm

স্বপ্নের মতো পথচলা ছিল। রথী-মহারথীদের হারিয়ে ইতিহাস গড়ে বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠে মরক্কো। আফ্রিকার প্রথম দেশ হিসেবে শেষ চারে ওঠা দলটির স্বপ্নভঙ্গ হয় ফ্রান্সের দুর্বার ফুটবলে। এরপরও বিশ্বকাপ মিশন শেষ হয়নি তাদের, আছে আরেকটি ম্যাচ। তৃতীয় সেরা হওয়ার লড়াই, যেখানে তাদের প্রতিপক্ষ এবারের বিশ্বকাপের আরেক বিস্ময় ক্রোয়েশিয়া। 

খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে মরক্কো-ক্রোয়েশিয়া। স্বপ্ন যাদের আকাশ ছোঁয়া, তাদের কাছে কী আর তৃতীয় হওয়ার লড়াই মনে ধরে? মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগুই যেমন বলে দিয়েছেন, তার কাছে তৃতীয় স্থান নির্ধারণী সবচাইতে বাজে ম্যাচ মনে হয়। এরপরও অবশ্য ম্যাচটি কেলতে হচ্চে তাদের, আর সেটা পূর্ণ মনোযোগ দিয়েই। 

এই ম্যাচে ফল যাই হোক, তাতে এই দলের খুব একটা যাবে আসবে না। কারণ নিজেদের নিবেদন, শক্তি, সামর্থ্য ইতোমধ্যেই প্রমাণ করেছে তারা। বেলজিয়াম, স্পেন, পর্তুগালের মতো পরাশক্তিকে হারিয়ে সেমিতে ওঠে মরক্কো। ক্রোয়েশিয়াও দেখায় তাদের ফুটবল সৌন্দর্য। টানা দুইবার সেমি-ফাইনালে ওঠার দৌড়ে মদ্রিচ-পেরিসিচদের শিকার ছিল বিস্ময়কর ফুটবল খেলা জাপান ও পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। 

কাতার বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে হেরে যায় ক্রোয়েশিয়া। দ্বিতীয় সেমি-ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। ফাইনালে উঠতে ব্যর্থ হলেও দুই দলই অবিশ্বাস্য ফুটবল খেলেছে। যে কারণে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জমজমাট এক লড়াই দেখার অপেক্ষাতেই ফুটবল দুনিয়া। 

২০১৮ ও ২০২২ বিশ্বকাপে অসাধারণ ফুটবল খেললেও নক আউট পর্বে নির্ধারিত সময়ে জেতার রীতিটা তৈরি করতে পারেনি ক্রোয়েশিয়া। গত আসরে নক আউটের পর্বের তিন ম্যাচের দুটিতেই ট্রাইব্রেকারে জেতে তারা। এবারও শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুট আউটে জেতে তারা। টাইব্রেকারে তারা অবশ্য শতভাগ সফল। চারটি টাইব্রেকারের মুখোমুখি হয়ে প্রতিবারই জয়ের হাসি হেসেছে ক্রোয়াটরা। 

এবার নিয়ে তৃতীয়বারের মতো সেমি-ফাইনাল খেললো ক্রোয়েশিয়া। এর মধ্যে একবারই তারা ফাইনালে উঠতে পেরেছে, যে অভিজ্ঞতা মনে রাখার মতো হয়নি তাদের। তবে তাদের প্রথম বিশ্বকাপ মিশন সোনায় মোড়ানো। ১৯৯৮ সালে প্রথমবারের মত বিশ্বকাপে অংশ নিয়েই সেমি-ফাইনালে উঠে যায় ক্রোয়েশিয়া। সেই আসরে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় হয় মদ্রিচদের দেশ। 

বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত তৃতীয় স্থান নির্ধারণী কোনো ম্যাচ টাইব্রেকারে গড়ায়নি। এবার গড়ালে সেখানে ক্রোয়েশিয়াকে এগিয়ে রাখতে হবে, শতভাগ সাফল্য তো কেবল তাদেরই। তাই নিজেদের ফুটবল ইতিহাস নতুন করে লেখা মরক্কো হয়তো চাইবে না ম্যাচটি টাইব্রেকারে গড়াক। গোলরক্ষক ইয়াসিন বোনোর ওপর পূর্ণ আস্থা থাকলেও ক্রোয়াটদের বিপক্ষে কঠিন পরীক্ষায় নাম লেখাতে চাইবে না তারা।

এবারের বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে মরক্কো-ক্রোয়েশিয়া। 'এফ' গ্রপের প্রথম ম্যাচে মুখোমুখি হয় তারা। যে লড়াইয়ে কেউ জেতেনি, ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ওই ম্যাচে ক্রোয়েশিয়া বল দখলে অনেক এগিয়ে থাকলেও আক্রমণে দাপট দেখায় মরক্কো। গোলমুখে ৮টি শট নেয় আফ্রিকার দেমটি, এর মধ্যে ২টি ছিল লক্ষ্যে। ৬৫ শতাংশ সময় বল দখলে রাখা ক্রোয়েশিয়ার নেওয়ার ৫টি শটের ২টি ছিল লক্ষ্যে। 

Related Topics

টপ নিউজ

মরক্কো-ক্রোয়েশিয়া / কাতার বিশ্বকাপ / তৃতীয় স্থান নির্ধারণী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • কানাডাকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয় উরুগুয়ে
  • বাচ্চার সিরাপ খেয়ে নিষিদ্ধ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার
  • যে ট্রফি বদলে দিয়েছে মেসিকে
  • রোনালদোর কান্না উপভোগ করেছেন, এমন খবরকে মিথ্যা দাবি মরক্কান মিডফিল্ডারের
  • বিশ্বকাপে মেসির থাকার রুমকে 'মিনি জাদুঘর' বানাবে কাতার বিশ্ববিদ্যালয়  

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net