Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
পূজারা-শ্রেয়াসে ভারতের প্রতিরোধ

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
14 December, 2022, 11:40 am
Last modified: 14 December, 2022, 02:28 pm

Related News

  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
  • ঢাকাকে উড়িয়ে জয়ে ফিরলো তামিমের বরিশাল
  • জিতেই তাইজুল বললেন, ‘যেকোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব’
  • ৬ রানের ব্যবধানে ৩ উইকেট নিয়ে তাইজুলের আরেকটি ‘ফাইফার’
  • অধিনায়কত্ব নিতে পুরোপুরি প্রস্তুত তাইজুল

পূজারা-শ্রেয়াসে ভারতের প্রতিরোধ

পন্ত ৪৬ রান করে ফিরে গেলেও আস্থার প্রতীক হয়ে টিকে আছেন পূজারা। শ্রেয়ার আইয়ারের সাথেও তিনি গড়ে তুলেছেন ৬২ রানের অবিচ্ছিন্ন জুটি।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
14 December, 2022, 11:40 am
Last modified: 14 December, 2022, 02:28 pm

চট্টগ্রাম টেস্টে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। ৪৮ রানের মধ্যে ৩ উইকেট হারানো সফরকারীদের খেলায় ফেরান জেতেশ্বর পূজারা ও ঋষভ পন্ত। এই জুটি থেকে আসে ৬৪ রান। পন্ত ৪৬ রান করে ফিরে গেলেও আস্থার প্রতীক হয়ে টিকে আছেন পূজারা। 

শ্রেয়ার আইয়ারের সাথেও তিনি গড়ে তুলেছেন ৬২ রানের অবিচ্ছিন্ন জুটি। এই জুটিতে ৪ উইকেটে ১৭৪ রান তুলে দ্বিতীয় সেশন শেষ করেছে ভারত। পূজারা ১১৬ বলে ৪২ ও শ্রেয়াস ৭৭ বলে ৪১ রানে অপরাজিত আছেন।   

চট্টগ্রাম টেস্টে কোহলিদের চেপে ধরেছে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। ম্যাচে টস ভাগ্য ভারতের দিকে গেলেও দাপট দেখাচ্ছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করতে নামা ভারতকে চেপে ধরেছে সাকিব আল হাসানের দল। 

৪৮ রানের মধ্যেই ভারতের ৩ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তাইজুল ও খালেদের বোলিং তোপে একে একে ফিরে গেছেন লোকেশ রাহুল, শুভমান গিল ও বিরাট কোহলি। 

২৪ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৭৬ রান। চাপ কাটিয়ে দলকে ঠিক পথে ফেরানোর চেষ্টা করছেন টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্ত। পূজারা ৮ ও পন্ত ২৪ রানে ব্যাটিং করছেন। 

ভারতের ইনিংসে প্রথম আঘাতটি হানেন তাইজুল। বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার ১৪তম ওভারে শুভমান গিলকে ফিরিয়ে দেন। তাইজুলের লেগ স্টাম্প বরাবর ফুল লেংথের ডেলিভারিতে প্যাডেল সুইপ করতে গিয়ে টপ এজ হন শুভমান, প্রথম স্লিপে থাকা ইয়াসির আলী রাব্বি নেন ক্যাচ। 

৪০ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন শুভমান। ভারত প্রথম উইকেট হারানোর চাপ কাটিয়ে ওঠার আগেই আঘাত হানেন খালেদ আহমেদ। ৫৪ বলে ২২ রান করা ভারত অধিনায়ক লোকেশ রাহুলের স্টাম্প উপড়ে নেন বাংলাদেশের এই পেসার। 

২০তম ওভারে ভারতকে সবচেয়ে বড় ধাক্কাটা দেন তাইজুল। বাংলাদেশের এই স্পিনার ফিরিয়ে দেন বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলিকে। তাইজুলের এলবিডব্লিউর ফাঁদে পড়ে দিক হারান ৫ বলে ১ রান করা কোহলি। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ / জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম / তাইজুল ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
  • ঢাকাকে উড়িয়ে জয়ে ফিরলো তামিমের বরিশাল
  • জিতেই তাইজুল বললেন, ‘যেকোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব’
  • ৬ রানের ব্যবধানে ৩ উইকেট নিয়ে তাইজুলের আরেকটি ‘ফাইফার’
  • অধিনায়কত্ব নিতে পুরোপুরি প্রস্তুত তাইজুল

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net