Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
স্পেন বাধা পেরিয়ে আরব বসন্ত বাঁচিয়ে রাখতে পারবে মরক্কো?

খেলা

টিবিএস ডেস্ক
05 December, 2022, 06:40 pm
Last modified: 05 December, 2022, 06:50 pm

Related News

  • এমবাপ্পের হাত ধরে বিশ্বকাপে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ফ্রান্স
  • কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • আর্জেন্টিনা-মরক্কো ম্যাচ মাশ্চেরানোর দেখা সবচেয়ে বড় সার্কাস
  • পর্তুগালের সঙ্গে অবিশ্বাস্য জয়ে জর্জিয়ার ইতিহাস

স্পেন বাধা পেরিয়ে আরব বসন্ত বাঁচিয়ে রাখতে পারবে মরক্কো?

সেনেগালের পর দ্বিতীয় আফ্রিকান দল হিসেবে এবারের আসরের দ্বিতীয় রাউন্ড উঠেছে মরক্কো। এবার স্পেনকে হারিয়ে শেষ আটে উঠতে চায় তারা।
টিবিএস ডেস্ক
05 December, 2022, 06:40 pm
Last modified: 05 December, 2022, 06:50 pm

কাতার বিশ্বকাপে স্বপ্নের মতো সময় কাটছে মরক্কোর। আফ্রিকা-আরব অঞ্চলের দেশটি 'এফ' গ্রুপের সেরা দল হিসেবে শেষ ষোলোর টিকেট কাটে। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র করা দলটি পরের দুই ম্যাচে চমক নিয়ে হাজির হয়। দারুণ ফুটবলে বেলজিয়াম ও কানাডাকে হারিয়ে সাত পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে যায় তারা। এবার তাদের সামনে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। আত্মবিশ্বাসে টইটুম্বুর মরক্কো এবার স্পেন বাধাও ডিঙিয়ে যেতে চায়। 

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ৬ ডিসেম্বর কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে মরক্কো। গ্রুপ পর্বে ‍নিজেদের দারুণ ছন্দ ও প্রতিপক্ষ স্পেনের হোঁচট খাওয়া, দুইয়ে মিলিয়ে জয়ে দৃষ্টি দিচ্ছে মরক্কো। স্পেনের চাপে থাকার ব্যাপারটি কাজে লাগাতে চায় তারা। কারণ ফেবারিট হয়ে বিশ্বকাপে অংশ নিলেও স্পেন দাপুটে ফুটবল খেলতে পারেনি। জাপানের বিপক্ষে হারা স্প্যানিশরা ৪ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হিসেবে শেষ ষোলোতে ওঠে। 
 
সেনেগালের পর দ্বিতীয় আফ্রিকান দল হিসেবে এবারের আসরের দ্বিতীয় রাউন্ড উঠেছে মরক্কো। ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করা দলটি বেলজিয়ামকে ২-০ ও কানাডাকে ২-১ গোলে হারায়। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নক আউট পর্বে উঠেছে মরক্কো। এর আগে ১৯৮৬ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল তারা।

স্পেনের বিপক্ষে ম্যাচের আগে বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স ছাড়াও আরও একটি রেকর্ড থেকে আত্মবিশ্বাস নিতে পারে মরক্কো। এবারের বিশ্বকাপে টিকে থাকা এবং কোনো ম্যাচ না হারা চার দলের একটি মরেক্কো। এ ছাড়া সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচে অপরাজিত অ্যাটলাস লায়ন্সরা। হার না মানা এই ম্যাচগুলোতে মাত্র দুটি গোল হজম করেছে তারা।

স্পেনের এদিক থেকে কিছুটা এলোমেলো। লুইস এনরিকের দল গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের বিপক্ষে হারে। সমীকরণ মিলিয়ে পরের রাউন্ডে উঠতে হয় তাদের। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় উঠেছে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। এটা অবশ্য তাদের জন্য কিছুটা ভালোই হয়েছে। গ্রুপ সেরা হলে শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ হতো ক্রোয়েশিয়া। বিশ্বকাপের বর্তমান রানার্স-আপরা যে মরক্কোর চেয়েও শক্তিশালী প্রতিপক্ষ হতো, তা বলাই বাহুল্য।

এবারের বিশ্বকাপটা স্পেনের জন্য বিশেষ মিশনের। ২০১৮ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয় তারা। এবার যেন একইভাবে বিশ্বকাপ যাত্রা না থেমে যায়, তা নিয়ে অতি সতর্ক স্প্যানিশরা। শুরুটা প্রত্যাশা মতোই হয়েছিল তাদের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কোস্টারিকার জালে গোল উৎসব করে স্পেন, তুলে নেয় ৭-০ গোলের বিশাল জয়। পরের ম্যাচে জার্মানির বিপক্ষে ১-১ গোলে ড্র করা স্পেন শেষ ম্যাচে জাপানের বিপক্ষে ২-১ গোলে হারে। এবারে আসরের গ্রুপ পর্বে ইংল্যান্ডের সমান সর্বোচ্চ ৯ গোল করেছে তারা।  

এদিকে মরক্কো দলে চোট নিয়ে চিন্তা রয়েই গেছে। গোঁড়ালিতে চোট পাওয়া আচরাফ হাকিমির ফিটনেস ফিরে পাওয়া নিয়ে আশার কথা জানালেও শনিবার দলের পূর্ণাঙ্গ অনুশীলনে ছিলেন না এই রাউটব্যাক। জিয়েচের মতো সোফিয়ান আমবারাত ও সোফিয়ানে বুফালকেও অনুশীলনে বিশ্রাম দেয়া হয়। স্পেনের বিপক্ষে ম্যাচের আগে এই তিনজনের ফিটনেস নিয়ে দুঃশ্চিন্তায় মরক্কো। যদিও চোট নিয়ে না ভেবে স্পেনকে হারিয়ে শেষ আটের টিকেট কাটার পাশাপাশি বিশ্বকাপে আরব বসন্ত বাঁচিয়ে রাখতে চায় তারা। 

Related Topics

টপ নিউজ

মরক্কো ফুটবল দল / কাতার বিশ্বকাপ / শেষ ষোলো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
    ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

Related News

  • এমবাপ্পের হাত ধরে বিশ্বকাপে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ফ্রান্স
  • কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • আর্জেন্টিনা-মরক্কো ম্যাচ মাশ্চেরানোর দেখা সবচেয়ে বড় সার্কাস
  • পর্তুগালের সঙ্গে অবিশ্বাস্য জয়ে জর্জিয়ার ইতিহাস

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
ফিচার

স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net