Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
পর্তুগালের সঙ্গে অবিশ্বাস্য জয়ে জর্জিয়ার ইতিহাস

খেলা

টিবিএস রিপোর্ট
27 June, 2024, 03:15 am
Last modified: 27 June, 2024, 03:19 am

Related News

  • সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোতা
  • ছয়জন জিতলেন ইউরোর গোল্ডেন বুট
  • টুর্নামেন্ট সেরা রদ্রি, সেরা উদীয়মান ইয়ামাল
  • ইংল্যান্ডকে কাঁদিয়ে স্পেনের রেকর্ড শিরোপা
  • ডাচদের হৃদয় ভেঙে টানা দ্বিতীয় ফাইনালে ইংল্যান্ড

পর্তুগালের সঙ্গে অবিশ্বাস্য জয়ে জর্জিয়ার ইতিহাস

শেষ ষোলোয় যেতে হলে প্রবল শক্তিশালী পর্তুগালকে হারাতেই হবে, এমন সমীকরণ ছিল র‍্যাঙ্কিংয়ে ৭৬ নাম্বারে থাকা দলটির সামনে। তারাই এবারের ইউরোতে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচের দল। প্রায় অসম্ভবকেই সম্ভব করেছে মাত্র ৪০ লাখ জনসংখ্যার দেশটি।
টিবিএস রিপোর্ট
27 June, 2024, 03:15 am
Last modified: 27 June, 2024, 03:19 am

অবিশ্বাস্য, অভাবনীয়, অচিন্তনীয়- যেই বিশেষণই ব্যবহার করুন না কেন, জর্জিয়ার অর্জনকে ব্যাখ্যা করা যাবে না। ইউরোতে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েই শেষ ষোলোতে উঠে গেছে ইউরোপ আর এশিয়ার মধ্যে ব্যবধান হয়ে দাঁড়িয়ে থাকা ছোট্ট দেশটি। আর সেটিও কীভাবে? ইউরোর অন্যতম ফেবারিট পর্তুগালকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে! 

পর্তুগাল আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে ওঠায় এই ম্যাচের গুরুত্ব তাদের কাছে তেমন ছিল না। যে কারণে একাদশে ৮টি পরিবর্তন আনেন কোচ রবার্তো মার্তিনেজ। কিন্তু জর্জিয়ার কাছে এই ম্যাচ ছিল সবকিছু পাওয়ার।

শেষ ষোলোয় যেতে হলে প্রবল শক্তিশালী পর্তুগালকে হারাতেই হবে, এমন সমীকরণ ছিল র‍্যাঙ্কিংয়ে ৭৬ নাম্বারে থাকা দলটির সামনে। তারাই এবারের ইউরোতে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচের দল। প্রায় অসম্ভবকেই সম্ভব করেছে মাত্র ৪০ লাখ জনসংখ্যার দেশটি। 

ম্যাচের শুরুতেই চমক, ঘড়ির কাটা দুই মিনিটে পৌঁছাতেই গোল করে বসে জর্জিয়া। পর্তুগালের আন্তোনিও সিলভার ভুল পাস থেকে বল পেয়ে যান মিকাউতাদজে। মাঝমাঠ থেকে সামনে টেনে প্রবল গতিতে ছুটতে থাকা কাভারাতসখেলিয়ার দিকে বল বাড়ান মিকাউ। দারুণ এক ফিনিশে জর্জিয়াকে এগিয়ে দেন নাপোলির নতুন ম্যারাডোনা হিসেবে পরিচিত কাভারাতসখেলিয়া। 

ম্যাচে ফিরতে চেষ্টা করতে থাকে পর্তুগাল। একের পর এক আক্রমণে জর্জিয়ার রক্ষণ কাঁপিয়েছেন রোনালদো-ফেলিক্সরা। কিন্তু গোলরক্ষক মামারদাশভিলি হয়ে দাঁড়িয়েছেন চীনের প্রাচীর। পুরো ম্যাচে দুর্দান্ত কয়েকটি সেভে জর্জিয়াকে নিশ্চিত গোল হজম করা থেকে বাঁচিয়েছেন এই ২৩ বছর বয়সী গোলরক্ষক। 

ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য রাতটা ভালো যায়নি। গোলের দেখা তো পাননি-ই, উলটো পেনাল্টির আবেদন করে হলুদ কার্ড দেখেছেন সিআ সেভেন। ইউরোর গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলেও এখন অব্দি গোলশুন্য রোনালদো। এটিও তার জন্য নতুন অভিজ্ঞতা। ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড যে তারই। 

দ্বিতীয়ার্ধেও পর্তুগাল গোল শোধের চেষ্টা করেছে। আর প্রতি আক্রমণের ওপর নির্ভর করে খেলেছে জর্জিয়া। সেরকম এক আক্রমণ থেকে ৫৭ মিনিটে পেনাল্টি আদায় করে নেয় তারা। আবারও কালপ্রিট সেই আন্তোনিও সিলভা। এবার বক্সের ভেতর বেখেয়ালে লোকোসভিলিকে ফেলে দেন এই ২০ বছর বয়সী ডিফেন্ডার। ভিএআরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। 

সেখান থেকে ব্যবধান বাড়াতে ভুল করেননি মিকাউতাদজে। প্রথম গোলে সহায়তা করার পর জর্জিয়ার জয় নিশ্চিত করা গোলটি করেছেন এই মিডফিল্ডার। নিষ্প্রভ রোনালদোকে ৬৪ মিনিটে তুলে নেন পর্তুগাল কোচ।

কিন্তু বদলি নামা জোটা, রামোসরাও পর্তুগালকে ম্যাচে ফেরাতে পারেননি। শেষ বাঁশি বাজতেই জয়ের উল্লাসে মাতে জর্জিয়ার খেলোয়াড় ও সমর্থকরা। শেষ ষোলোতে স্পেনের মুখোমুখি হবে জর্জিয়া৷ 

Related Topics

টপ নিউজ

২০২৪ ইউরো / পর্তুগাল ফুটবল দল / জর্জিয়া ফুটবল দল / শেষ ষোলো / ইতিহাস গড়া জয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোতা
  • ছয়জন জিতলেন ইউরোর গোল্ডেন বুট
  • টুর্নামেন্ট সেরা রদ্রি, সেরা উদীয়মান ইয়ামাল
  • ইংল্যান্ডকে কাঁদিয়ে স্পেনের রেকর্ড শিরোপা
  • ডাচদের হৃদয় ভেঙে টানা দ্বিতীয় ফাইনালে ইংল্যান্ড

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net