Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
আইপিএলে আরও বেশি বাংলাদেশি ক্রিকেটার দেখতে চান রোহিত

খেলা

03 December, 2022, 05:45 pm
Last modified: 03 December, 2022, 05:49 pm

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট

আইপিএলে আরও বেশি বাংলাদেশি ক্রিকেটার দেখতে চান রোহিত

প্রতি আসরেই বাংলাদেশ থেকে কয়েকজন ক্রিকেটার নিলামে নাম দেন। তবে তাদের প্রতি আগ্রহ দেখাতে যায় না আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের। তবে এবারের আসরে বাংলাদেশ থেকে বেশি ক্রিকেটার সুযোগ পাবেন বলে আশা রোহিতের। 
03 December, 2022, 05:45 pm
Last modified: 03 December, 2022, 05:49 pm

ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে ভারত। ৪ ডিসেম্বর মিরপুরে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। এই সিরিজ চলাকালীন হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম। যে নিলামের দিকে চোখ থাকবে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারেরও। যদিও বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি কখনই তেমন আগ্রহ দেখায় না আইপিএল। তবে ভারতের অধিনায়ক রোহিত শর্মা, আইপিএলে বাংলাদেশের আরও বেশি ক্রিকেটার দেখতে চান। 

আইপিএলের কয়েকটি আসরে নিয়মিত খেলেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। গত আসরে এই ধারা থেমে যায়। দলই পাননি সাকিব। মুস্তাফিজ খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে, এবারও দলটি তাকে রেখে দিয়েছে। আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার এবারের আসরে দল পাওয়ার আশায়। রোহিতম মনে বাংলাদেশি ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত।

আইপিএলের আগামী আসরের নিলাম ২৩ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হবে। প্রাথমিক তালিকায় থাকা ২৭৭ জনের ক্রিকেটারের মধ্যে আছে ছয় বাংলাদেশির নাম। তারা হলেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, আফিফ হোসেন, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ। দেড় কোটি ভিত্তিমূল্যে নিবন্ধন নাম করেছেন সাকিব। বাকি পাঁচ ক্রিকেটার  ৫০ লাখের ক্যাটাগরিতে আছেন।

প্রতি আসরেই বাংলাদেশ থেকে কয়েকজন ক্রিকেটার নিলামে নাম দেন। তবে তাদের প্রতি আগ্রহ দেখাতে যায় না আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের। তবে এবারের আসরে বাংলাদেশ থেকে বেশি ক্রিকেটার সুযোগ পাবেন বলে আশা রোহিতের। 

প্রথম ওয়ানডের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক বলেন, 'আমি আশা করি (বাংলাদেশি ক্রিকেটাররা দল পাবে)। আমি সত্যিই আশা করি তারা সুযোগ পাবে। কারণ তারা মানসম্পন্ন দল, মানসম্পন্ন ক্রিকেটার। আমি সত্যিই মনে করি, তারা আইপিএল দলে পার্থক্য গড়ে দিতে পারে।'

বাংলাদেশি ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত জানিয়ে ভারতের অন্যতম সেরা এই ব্যাটসম্যান আরও বলেন, 'আইপিএলের দলগুলো খুব সম্ভবত এখনও পরিকল্পনা সাজানো শুরু করেনি (নিলাম নিয়ে)। আমার  যতটুকু ধারণা। নিলামের কাছাকাছি সময়ে তারা ভাবনা শুরু করবে, বিভিন্ন পরিকল্পনা করবে তাদের চাওয়ার ব্যাপারে। তবে আমি সত্যিই মনে করি তাদের সুযোগ পাওয়া উচিত।'

সাকিব, মুস্তাফিজ ছাড়াও বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারের আইপিএল খেলার অভিজ্ঞতা আছে। মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুলরা খেলেছেন বিশ্বের সবচেয়ে দামি এই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে। দল পেয়েছিলেন তামিম ইকবালও, কিন্তু কোনো ম্যাচ খেলা হয়নি তার।

Related Topics

টপ নিউজ

রোহিত শর্মা / আইপিএল / বাংলাদেশি ক্রিকেটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ছবি: এএফপি ও এপি
    কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

4
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
ছবি: এএফপি ও এপি
আন্তর্জাতিক

কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net