Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
বিশ্বকাপের মঞ্চে নিজ দেশের সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ইরান ফুটবল দলের

খেলা

টিবিএস ডেস্ক
21 November, 2022, 05:05 pm
Last modified: 21 November, 2022, 05:12 pm

Related News

  • রয়টার্সের জরিপ: ইরানে মার্কিন হামলার পক্ষে প্রতি চারজনে মাত্র একজন আমেরিকানের সমর্থন আছে
  • ভোলা-বরিশাল সেতুর দাবিতে শাহবাগ অবরোধ আন্দোলনকারীদের
  • আসন্ন নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাই: প্রধান উপদেষ্টা
  • নিউইয়র্কে মেয়র নির্বাচনে মামদানি বনাম কুমোর সর্বশেষ জরিপ যা বলছে
  • ‘হাসিনা পালিয়ে গেছে, গুলি করছেন কেন’ বললেও এলোপাতাড়ি গুলি করেছে পুলিশ: ট্রাইব্যুনালে সাক্ষী

বিশ্বকাপের মঞ্চে নিজ দেশের সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ইরান ফুটবল দলের

মাসা আমিনির মৃত্যুর পর হিজাব বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে আছে ইরান। তিন মাসেও এই বিদ্রোহ থামাতে পারেনি ইরান সরকার। এবার সেই বিদ্রোহের আঁচ এসে পড়লো বিশ্বকাপের মঞ্চেও।
টিবিএস ডেস্ক
21 November, 2022, 05:05 pm
Last modified: 21 November, 2022, 05:12 pm

খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয়- অনেককেই এভাবে বলতে দেখা যায়। অনেকেই এটা বিশ্বাস করেন। কিন্তু অনেকেই আবার এর উল্টোটা মনে করেন। কারও কারও ভাবনা এমন যে, খেলার মঞ্চ ব্যবহার করে সামাজিক সমস্যা দূর করার বার্তা দেওয়া যায়। এই তালিকার একজন ইরান ফুটবল দলের অধিনায়ক এহসান হাজসাফি। ইরান সরকারের বিরুদ্ধে একপ্রকার বিদ্রোহই ঘোষণা করেছেন তিনি। জানিয়েছেন, সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রতিবাদকারীদের পক্ষে আছেন তিনি এবং তার দল।

ফুটবল বিশ্বকাপে অংশ নিতে কাতারে আছে ইরান ফুটবল দল। বিশ্বকাপ মিশন শুরুর আগে দলের প্রথম ফুটবলার হিসেবে ইরানি শাসন ও সরকারের বিরুদ্ধে দাঁড়ানো আন্দোলনকারীদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানালেন দেশটির অধিনায়ক। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে দেশের অস্থির অবস্থা নিয়ে কথা বলেন এহসান।

গ্রিসের দল আয়েক অ্যাথেন্সের হয়ে খেলা ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার মনে করেন, দেশের মানুষ সুখে নেই। এ কারণেই প্রতিবাদীদের পক্ষে তিনি। এহসান বলেন, 'যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি দলের সমর্থন রয়েছে। আমাদের মানতে হবে যে আমাদের দেশের পরিস্থিতি ঠিক নেই এবং আমাদের জনগণ সুখী নয়।'

কাতার বিশ্বকাপে আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ইরান। এর আগে সংবাদ সম্মেলনে এহসান বলেন, 'অন্য কোনও কিছুর আগে আমি ইরানে শোকাহত পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাতে চাই। তাদের (প্রতিবাদকারী) জানা উচিত যে, আমরা তাদের সাথে আছি। আমরা তাদের সমর্থন করি এবং তাদের প্রতি সহানুভূতিশীল।'

ইরানি শাসকগোষ্ঠী গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত। জনগণের ওপর অত্যাচার চালানোর কারণে বিশ্বকাপ থেকে ইরানকে নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন দেশটির জনগণেরই একাংশ। কিন্তু এই দাবিতে কান দেয়নি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবার বিশ্বকাপের মঞ্চকে ব্যবহার করে আন্দোলকারীদের প্রতি সমর্থন জানালেন এহসান।

ইরান অধিনায়ক আরও বলেন, 'আমরা বর্তমান পরিস্থিতিকে অস্বীকার করতে পারি না। আমার দেশের পরিস্থিতি ভালো নয় এবং খেলোয়াড়রাও এটা জানে। আমরা এখানে আছি, কিন্তু এর অর্থ এই নয় যে আমরা তাদের (প্রতিবাদী) কণ্ঠস্বর হতে পারি না বা তাদের সম্মান করা উচিত নয়। আমাদের যা কিছু আছে, তা তাদের কাছ থেকেই পাওয়া। আমাদের লড়াই করতে হবে। আমাদের যথাসাধ্য পারফর্ম করতে হবে এবং গোল করতে হবে। ইরানের সাহসী জনগণকে জয় এনে দিতে হবে। আমি আশা করি জনগণের প্রত্যাশা মতো পরিস্থিতি আসবে।'

বর্তমান ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাস্তায় নেমেছেন ইরানের লক্ষ লক্ষ মানুষ। এখন পর্যন্ত ইরানি সরকারের অত্যাচারে ৪০০ জন প্রতিবাদীর মৃত্যু হয়েছে। গ্রেপ্তার হয়েছে ১৬ হাজার ৮০০ জনেরও বেশি। এই পরিস্থিতির নেপথ্যে কুর্দিশ তরুণী মাসা আমিনির মৃত্য। এরপর থেকে হিজাব বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে আছে ইরান। তিন মাসেও এই বিদ্রোহ থামাতে পারেনি ইরান সরকার। এবার সেই বিদ্রোহের আঁচ এসে পড়ল বিশ্বকাপের মঞ্চেও।

Related Topics

টপ নিউজ

ইরান ফুটবল দল / কাতার বিশ্বকাপ / ফুটবল বিশ্বকাপ / আন্দোলনকারী / সমর্থন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • রয়টার্সের জরিপ: ইরানে মার্কিন হামলার পক্ষে প্রতি চারজনে মাত্র একজন আমেরিকানের সমর্থন আছে
  • ভোলা-বরিশাল সেতুর দাবিতে শাহবাগ অবরোধ আন্দোলনকারীদের
  • আসন্ন নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাই: প্রধান উপদেষ্টা
  • নিউইয়র্কে মেয়র নির্বাচনে মামদানি বনাম কুমোর সর্বশেষ জরিপ যা বলছে
  • ‘হাসিনা পালিয়ে গেছে, গুলি করছেন কেন’ বললেও এলোপাতাড়ি গুলি করেছে পুলিশ: ট্রাইব্যুনালে সাক্ষী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net