Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
দল ও নিজের সম্পর্কে অনেক কিছুই জানেন না আফিফ!

খেলা

শান্ত মাহমুদ, অ্যাডিলেড থেকে
06 November, 2022, 05:15 pm
Last modified: 06 November, 2022, 05:15 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

দল ও নিজের সম্পর্কে অনেক কিছুই জানেন না আফিফ!

আইসিসির বিশেষ আয়োজন মিক্সড জোনে গিয়ে সংবাদকর্মীদের হতাশই হতে হয়। একজন আন্তর্জাতিক ক্রিকেটারের এমন সব উত্তরে সংবাদকর্মীরা রীতিমতো বোকা বনে যান।
শান্ত মাহমুদ, অ্যাডিলেড থেকে
06 November, 2022, 05:15 pm
Last modified: 06 November, 2022, 05:15 pm

জিতলেই সেমি-ফাইনাল; কয়েকদিন জটিল সমীকরণের হিসাব মেলানো বাংলাদেশ আজ সহজ সমীকরণ মাথায় নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বপ্নের সেমি-ফাইনালের টিকেট মেলেনি। রোববার অ্যাডিলেড ওভালে হতাশার পারফরম্যান্সে ৫ উইকেটের হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। 

বিশ্বকাপের শেষ ম্যাচ, এই ম্যাচের পর অধিনায়ক সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে আসবেন; এমনই ধারণা ছিল সবার। কিন্তু তেমন হয়নি, সংবাদ সম্মেলন সামলান পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দলকে পথ দেখানো নাজমুল হোসেন শান্ত। সব প্রশ্নের উত্তরই স্বাভাবিকভাবে দিয়ে গেছেন বাংলাদেশের ওপেনার।

কিন্তু আইসিসির বিশেষ আয়োজন মিক্সড জোনে গিয়ে সংবাদকর্মীদের হতাশই হতে হয়েছে। এখানে এসেছিলেন বাংলাদেশের তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব। সাংবাদিকদের করা ৯-১০টি প্রশ্নের মধ্যে চারটি প্রশ্নের উত্তরে, 'আমি জানি না', 'কিছু বলার নেই' বলেই থেমে গেছেন তিনি। আফিফের উত্তরে মনে হয়েছে দল সম্পর্কে ধারণা নেই তার, এমনকি নিজের সামর্থ্য সম্পর্কেও ভালোভাবে জানা নেই। 

একজন আন্তর্জাতিক ক্রিকেটারের এমন উত্তরে সংবাদকর্মীরা রীতিমতো বোকা বনে যান। দলের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে বাঁহাতি এই ব্যাটসম্যানকে প্রশ্ন করা হয়। প্রশ্নটি ছিল পারফরম্যান্স নিয়ে ব্যক্তিগতভাবে আপনার আক্ষেপ আছে কিনা? উত্তরে আফিফ বলেন, 'ব্যক্তিভাবে কিছু বলার নাই।'

বড় ইভেন্টে বাংলাদেশের ম্যাচ উইনার নেই বললেই চলে। কেবল সাকিবই ব্যাট অথবা বলে ভালো করে ম্যাচ বের করে আনেন। সাকিব ব্যাট হাতে অফ ফর্ম থাকায় সেটা দলকে ভুগিয়েছে কিনা? এমন প্রশ্ন করা হলে আফিফ বলেন, 'আমি জানি না এটা নিয়ে।'

এরপর প্রশ্ন করা হয়, শ্রীধরন শ্রীরাম বাংলাদেশের টি-টোয়েন্টি দলের দায়িত্ব নেওয়ার পর অনেক পরিবর্তন এসেছে। আপনার কী মনে হয়, কতোটা বা কী পরিবর্তন হয়েছে? এবারও একই পথে হাঁটেন আফিফ। উত্তরে বলেন, 'এটা আমি জানি না ভাই।' মিক্সড জোনে শেষ প্রশ্ন ছিল, মিডল অর্ডার বা লোয়ার অর্ডারের ব্যর্থ হওয়ার কারণ কী? একই সুরে আফিফ বলে দেন, 'কোচরা বলবে, আমি কেন বলবো?'

এ ছাড়া বাকি প্রশ্নগুলোতে ছোট করে উত্তর দেন স্বলভাষী আফিফ। সিনিয়র ক্রিকেটার না থাকায় চাপ ছিল কিনা জানতে চাইলে ৫ ম্যাচে ২৩.৭৫ গড়ে ৯৫ রান করা তরুণ এই ক্রিকেটার বলেন, 'আমরা আসলে ব্যাপারটা ওভাবে দেখিনি। আমরা ভেবেছি একেকজনের জন্য এটা একটা সুযোগ। যে সুযোগটা যাতে আমরা কাজে লাগিয়ে নিজেদের ক্যারিয়ারের জন্য ভালো কিছু করতে পারি। জিনিসটা সবাই এভাবেই দেখেছে। ভালো খেলে যাতে নিজের জায়গাটা ধরে রাখতে পারে।'

সাকিবের এলবিডব্লিউ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ব্যাটে-বলে সংযোগ হলেও সাকিবকে আউট ঘোষণা করা হয়, রিভিউ নিয়েও সিদ্ধান্ত পক্ষে আসেনি বাংলাদেশের। এ নিয়ে আফিফ বলেন, 'ওইটা যখন সিদ্ধান্ত দেয়, তখন আমাদের মনেও কিছু সংশয় ছিল। কিন্তু তখন আমি ব্যাটিংয়ে চলে যাই, তারপর ড্রেসিংরুমে কী হয়েছে সেটা আমার জানা নেই।'

সেমি-ফাইনাল খেলার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। সবার মতো এই আক্ষেপ আফিফেরও আছে। তবে এসব নিয়ে না ভেবে আগামীতে দৃষ্টি তার, 'অবশ্যই ভালো করার সুযোগ ছিল। আমরা যদি আরও কিছু ম্যাচ জিততে পারতাম, সেমি-ফাইনাল খেলতে পারতাম; অবশ্যই ভালো লাগতো। ইনশা আল্লাহ চেষ্টা থাকবে সামনে যেন দল হিসেবে আরও ভালো করতে পারি।' 

Related Topics

টপ নিউজ

আফিফ হোসেন ধ্রুব / বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net