Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
মাহমুদউল্লাহকে ছাড়িয়ে সবার উপরে সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
12 October, 2022, 03:40 pm
Last modified: 12 October, 2022, 08:19 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল

মাহমুদউল্লাহকে ছাড়িয়ে সবার উপরে সাকিব

ত্রিদেশীয় সিরিজে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দল হারলেও ৭০ রানের দারুণ এক ইনিংস খেলেন সাকিব। এই ইনিংস খেলার পথে মাহমুদউল্লাহর দখলে থাকা রেকর্ডটি নিজের করে নেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
টিবিএস রিপোর্ট
12 October, 2022, 03:40 pm
Last modified: 12 October, 2022, 08:19 pm

বল হাতে রেকর্ডটা অনেক আগেই নিজের করে নিয়েছেন সাকিব আল হাসান। কেবল বাংলাদেশের বোলারদের মধ্যেই নয়, টি-টোয়েন্টির ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। এবার ব্যাট হাতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক হলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এ পথে তিনি ছাড়িয়ে গেছেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। 

ত্রিদেশীয় সিরিজে বুধবার ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে দল হারলেও ৪৪ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৭০ রানের দারুণ এক ইনিংস খেলেন সাকিব। এই ইনিংস খেলার পথে বাংলাদেশের পক্ষে সর্বাধিক রানের মালিক হয়ে যান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

২০০৬ সালে টি-টোয়েন্টি অভিষেক হয় সাকিবের। এরপর সংক্ষিপ্ততম এই ফরম্যাটে জাতীয় দলের হয়ে ১০৩টি ম্যাচ খেলেছেন তিনি। ১০২ ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১১টি হাফ সেঞ্চুরিসহ ২৩.৪১ গড়ে ২ হাজার ১৩১ রান করেছেন টি-টোয়েন্টি অধিনায়ক। ১২১ ম্যাচের ১১৩ ইনিংসে ৬টি হাফ সেঞ্চুরিসহ ২৩.৫৭ গড়ে ২ হাজার ১২২ রান নিয়ে দুই নম্বরে মাহমুউল্লাহ।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হওয়ার দিনে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারকে ছাড়িয়ে গেছেন সাকিব। এই ম্যাচে নামার আগে বাঁহাতি এই ব্যাটসম্যানের রান ছিল ২ হাজার ৬১। মিলার ১০৭ ম্যাচের ৯৩ ইনিংসে ৫টি হাফ সেঞ্চুরিসহ ৩৩.৯১ গড় ও ১৪৫.৪৯ স্ট্রাইক রেটে ২ হাজার ৬৯ রানের মালিক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সাকিবের অবস্থান এখন ১৬ নম্বরে। 

বোলিংয়ে লম্বা সময় ধরে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম স্পিনার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক ছোঁয়া সাকিবের উইকেট ১২২টি। ৯৯ ম্যাচে ১২১ উইকেট নিয়ে দুই নম্বরে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি। দুর্বার গতিতে ছুটে চলা আফগানিস্তানের লেগ স্পিনার ৭১ ম্যাচে ১১৮ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / টি-টোয়েন্টি / বাংলাদেশ ক্রিকেট দল / রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    ৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র
  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

Related News

  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র

3
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

4
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net