Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
‘অবশেষে’ মুস্তাফিজের ফর্ম নিয়ে চিন্তায় বিসিবি

খেলা

টিবিএস রিপোর্ট
08 October, 2022, 07:45 pm
Last modified: 09 October, 2022, 02:17 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

‘অবশেষে’ মুস্তাফিজের ফর্ম নিয়ে চিন্তায় বিসিবি

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ছন্নছাড়া মুস্তাফিজের দেখা মেলে। ৪ ওভারে ৪৮ রান খরচায় উইকেটশূন্য থাকেন বাঁহাতি এই পেসার। লাইন-লেংথেও নিজের ছন্দে ছিলেন না তিনি।
টিবিএস রিপোর্ট
08 October, 2022, 07:45 pm
Last modified: 09 October, 2022, 02:17 pm

হইচই ফেলে বিশ্ব ক্রিকেটে নাম লিখিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। জাদুকরী কাটারে উইকেট বৃষ্টি ঝরিয়ে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলকে পথ ভুলিয়ে দিয়েছেলেন তিনি। ঘরের মাঠসহ আইপিএলে নিজের প্রথম আসরে বিস্ময়ের নাম ছিলেন মুস্তাফিজ। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে ধার কমেছে তার বোলিংয়ে। বিশেষ করে বিদেশের মাটিতে বরাবরই বিবর্ণ বাঁহাতি এই পেসার। সম্প্রতি নিজেকে আরও হারিয়ে বসেছেন তিনি। 

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ছন্নছাড়া মুস্তাফিজের দেখা মেলে। ৪ ওভারে ৪৮ রান খরচায় উইকেটশূন্য থাকেন বাংলাদেশের এই পেসার। লাইন-লেংথেও নিজের ছন্দে ছিলেন না তিনি।

এর আগের কয়েক ম্যাচে বিদেশের মাটিতে সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, আফগানিস্তানের বিপক্ষেও ধারহীন বোলিং করেন মুস্তাফিজ। এর আগে তাকে নিয়ে কথা উঠলেও তা দলের পক্ষ থেকে খুব একটা পাত্তা দেওয় হয়নি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মুস্তাফিজের ফর্ম নিয়ে চিন্তায় বাংলাদেশ।

মুস্তাফিজের খারাপ সময় দলের জন্য হুমকির বলে মনে করেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার। যদিও বাঁহাতি এই পেসারের ওপর থেকে আস্থা হারাচ্ছেন না তিনি। ঠিক জায়গায় মুস্তাফিজ জ্বলে উঠবেন বলে বিশ্বাস জাতীয় দলের সাবেক এই অধিনায়কের, 'মুস্তাফিজকে নিয়ে এর আগেও একই প্রশ্নে আমরা বলেছি যে সে আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। ওর সেরা ফর্মে থাকার ওপর আমাদের দলের পারফরম্যান্সটা বেশ ভালোই নির্ভর করে।'

'হ্যাঁ, সাম্প্রতিক হয়তো ওর কাছ থেকে সেরা পারফরম্যান্সটা পাচ্ছি না আমরা। কিন্তু আমরা এখনও বিশ্বাস করি ও আমাদের অন্যতম সেরা বোলার টি-টোয়েন্টি সংস্করণে। ওর পারফরম্যান্সটা খুব গুরুত্বপূর্ণ হবে। হ্যাঁ, আমরা চিন্তিত বলতে পারেন। কিন্তু বিশ্বাস আছে, যখন মূল পর্বে যাব আমরা; তখন ওর সেরা পারফর্মটা ফিরে পাবে।' যোগ করেন বাশার। 

Related Topics

টপ নিউজ

মুস্তাফিজুর রহমান / হাবিবুল বাশার / নিউজিল্যান্ড ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • (বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ
  • বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
    ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর
  • পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
    মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
(বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ

3
বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার

4
প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর

6
পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
খেলা

মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net