Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
আড়াই বছরে শেষ হবে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ

খেলা

02 October, 2022, 09:00 pm
Last modified: 03 October, 2022, 10:57 pm

Related News

  • হাইকোর্টের আদেশ অমান্য করে হাতিরঝিল–পান্থকুঞ্জ এক্সপ্রেসওয়ের কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে
  • এক দশক পর আবার শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু পরিত্যক্ত আকাশচুম্বী ভবনের নির্মাণকাজ 
  • শেখ হাসিনা স্টেডিয়ামের নাম বদলে করা হলো জাতীয় ক্রিকেট গ্রাউন্ড
  • ‘মাঠ করতে তো নৌকা বা স্কয়ার শেপের দরকার নাই’

আড়াই বছরে শেষ হবে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ

অস্ট্রেলিয়ান কোম্পানিটির সঙ্গে কয়েক দিনের মধ্যে চুক্তির আনুষ্ঠানিকতা সারবে বিসিবি। চুক্তি পরবর্তী ছয় মাসের মধ্যে শুরু হবে স্টেডিয়ামের নির্মাণ কাজ।
02 October, 2022, 09:00 pm
Last modified: 03 October, 2022, 10:57 pm

২০১৮ সালে ঢাকার পূর্বাচলে নতুন একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরির উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২০ সালে এসে করোনাভাইরাসের প্রকোপে স্টেডিয়ামের কার্যক্রম পিছিয়ে যায়। থমকে যাওয়া কার্যক্রমে হাওয়া লেগেছে। নৌকার আদলে নকশা করা শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান একটি কোম্পানিকে। রোববার জানানো হলো স্টেডিয়াম নির্মাণের সময়কালও। 

কাজ শুরু হওয়ার আড়াই বছরের (৩০ মাস) মধ্যে স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা বিসিবির। ডিজাইন ও নির্মাণ কাজের জন্য প্রাথমিভাবে দুটি অস্ট্রেলিয়ান কোম্পানিকে বাছাই করে বিসিবি। সেখান থেকে পপুলাস আর্কিটেকচারকে বেছে নেওয়া হয়েছে। অন্য প্রতিষ্ঠানটি ছিল কক্স আর্কিটেকচার। বিশ্বব্যাপী বড় বড় স্টেডিয়াম তৈরির অভিজ্ঞতা আছে কোম্পানি দুটির। অলিম্পিক-ফিফা বিশ্বকাপের স্টেডিয়াম তৈরি করেছে তারা।

বিসিবির সপ্তম সভায় পপুলাস আর্কিটেকচারের সঙ্গে চুক্তির ব্যাপারে অনুমোদন দেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তির আনুষ্ঠানিকতা সারবে বিসিবি। চুক্তি পরবর্তী ছয় মাসের মধ্যে শুরু হবে স্টেডিয়ামের নির্মাণ কাজ। বিসিবির আশা, ৩০ মাসের মধ্যে স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ করা যাবে। রোববার সভা শেষে এসব তথ্য দেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। 

বিসিবির এই পরিচালক মিরপুরে বলেন, 'এজেন্ডা মূলত একটাই ছিল, শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম। পপুলাসকে দেওয়া হয়েছে দায়িত্ব। কনসালটেন্ট ডিজাইন, এই কনসালটেন্ট ডিজাইন তাদেরকে দেওয়ার যে চুক্তি স্বাক্ষর হবে, সেটার অনুমোদন আজকে দেওয়া হয়েছে। তাদের সঙ্গে আমাদের চুক্তি হবে। আমরা প্রস্তত আছি, কাগজপত্র তৈরি আছে। যেকোনো দিন চুক্তি হয় যাবে। চুক্তি হওয়ার ৬ মাসের মধ্যে তাদেরকে কাজ শুরু করতে হবে।'

নির্মাণ কাজের সময়কাল নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'ড্রয়িং ডিজাইনের একটা টাইমলাইন দেওয়া আছে যে, আমরা ৬ মাসের মধ্যে আশা করছি। তবে এর আগেই আমরা চেষ্টা করব কাজ শুরু করার জন্য। যত দ্রুত সম্ভব আমরা এগোতে চাই। চুক্তি হওয়ার সময় থেকে আমাদের ৩০ মাসের একটি টাইমলাইন করা আছে। এভাবেই করা আছে। এর মধ্যেই চেষ্টা করা হবে কাজ শেষ করার।'

২০১৮ সালে পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির কার্যক্রম শুরু হয়। নৌকার আদলে নকশা প্রকাশিত হয় ২০১৯ সালে। তবে এখন পর্যন্ত স্টেডিয়ামটি দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ২০২৩ সালে স্টেডিয়াম প্রস্তুতের লক্ষ্য থাকলেও সেটি সম্ভব হচ্ছে না। ২০২৪ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। এখানে ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও সেটা আর হচ্ছে না। 

Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম / নির্মাণ কাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
    ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

Related News

  • হাইকোর্টের আদেশ অমান্য করে হাতিরঝিল–পান্থকুঞ্জ এক্সপ্রেসওয়ের কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে
  • এক দশক পর আবার শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু পরিত্যক্ত আকাশচুম্বী ভবনের নির্মাণকাজ 
  • শেখ হাসিনা স্টেডিয়ামের নাম বদলে করা হলো জাতীয় ক্রিকেট গ্রাউন্ড
  • ‘মাঠ করতে তো নৌকা বা স্কয়ার শেপের দরকার নাই’

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

6
নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net