Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
‘থাইল্যান্ডের সঙ্গে দাপট দেখিয়েই জেতা উচিত’

খেলা

টিবিএস রিপোর্ট
01 October, 2022, 07:30 pm
Last modified: 01 October, 2022, 07:38 pm

Related News

  • ভারতের টিকেট কাটতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ
  • চ্যাম্পিয়ন মোহামেডানকে হারিয়ে শুরু নিগারদের, সানদিহার ৬ উইকেট
  • কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ
  • পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সোহেলি আক্তার 
  • বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

‘থাইল্যান্ডের সঙ্গে দাপট দেখিয়েই জেতা উচিত’

৮৩ রানের লক্ষ্য হলেও বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, বড় কোনো লক্ষ্য তাড়া করতে নেমেছে নিগারের দল। বিশেষ করে ডানহাতি ওপেনার শামীমা সুলতানা ছিলেন মারকুটে মেজাজে।
টিবিএস রিপোর্ট
01 October, 2022, 07:30 pm
Last modified: 01 October, 2022, 07:38 pm
দলকে বড় ব্যবধানে জিতিয়ে মাঠ ছাড়ছেন ফারজানা ও নিগার (ডানে)। ছবি: বিসিবি

থাইল্যান্ডের বিপক্ষে হতাশার স্মৃতি আছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। শক্তিতে এগিয়ে থাকলেও থাইল্যান্ডের মেয়েরা চমক দেখিয়ে ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে হারিয়ে দিয়েছিল বাংলাদেশকে। বাছাই পর্বের মঞ্চেই এবার হিসাবটা চুকিয়ে নিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের সেমি-ফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে নিগার সুলতানা জ্যোতির দল।

কদিন পরই ঘরের মাঠে থাইল্যান্ডের বিপক্ষে দেখা হলো বাংলাদেশের। বাছাই পর্বের শেষ চারে লড়াই হলেও টি-টোয়েন্টি ফরমাটের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। থাইল্যান্ডের মেয়েদের ৮২ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ তুলে নিয়েছে ৯ উইকেটের বিশাল জয়।

চ্যাম্পিয়নের মতোই শুরু করে বাংলাদেশের অধিনায়ক নিগার জানালেন, থাইল্যান্ডকে দাপুটের সাথেই হারানো উচিত। তিনি বলেন, 'থাইল্যান্ডের সঙ্গে আমাদের দাপট দেখিয়েই জেতা উচিত।' প্রত্যাশিত জয়ে দারুণ শুরু। তৃপ্তির ঢেকুরই তুলছেন নিগার, 'একটা টুর্নামেন্টের প্রথম ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। পুরো টুর্নামেন্টে আপনি কী করতে যাচ্ছেন, সেটা প্রথম ম্যাচেই বোঝা যায়। দলও আত্মবিশ্বাস অনুভব করে।'

৮৩ রানের লক্ষ্য হলেও বাংলাদেশের ব্যাটিং বলছিল ভিন্ন কিছু। মনে হচ্ছিল বড় কোনো লক্ষ্যে ব্যাটিং করতে নেমেছে ঘরের মাঠের দলটি। বিশেষ করে শামীমা সুলতানা ছিলেন মারকুটে মেজাজে। ৩০ বলে ৪৯ রান করেন তিনি। বাংলাদেশের ডানহাতি এই ওপেনার চারই মেরেছেন ১০টি। অর্থাৎ, ৪৯ রানের মধ্যে বাউন্ডারি থেকেই ৪০ রান তুলেছেন তিনি। 

ম্যাচের পর এমন ব্যাটিংয়ের কারণ জানালেন নিগার। তার ভাষায়, 'ব্যাটিং পাওয়ারপ্লে ব্যবহার করার পরিকল্পনাটা সব সময়ই  থাকে। শামীমা আপু অসাধারণ ব্যাটিং করেছে। পাশাপাশি পিংকি খুব ভালো সাপোর্ট দিয়ে গেছে। আমরা কিন্তু এটাই চাই। আমরা যদি আগে ব্যাট করতাম, তাহলেও কিন্তু আমাদের এই ধাঁচেই ব্যাট করতে হতো। যখন আমরা ১০ ওভারে আশির কাছাকাছি রান করতে পারব, তখন বাকি ১০ ওভারে আমরা আরও ভালো সংগ্রহ পেতে পারি। পরের খেলাতে এটা আমাদের কাজে লাগবে।' 

দারুণ ব্যাটিংয়ে বড় জয় তুলে নিলেও বাংলাদেশের জয়ের পথটা সহজ করেছেন মূলত বোলাররা। রুমানা ৩ ওভারের মধ্যেই একটি মেডেনসহ মাত্র ৯ রানে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট পান নাহিদা, সানজিদা, সোহেলি। সালমা এক উইকেট নিলেও দারুণ ছিলেন, ৪ ওভারে তার খরচা ১৮ রান। 

বোলারদের প্রশংসা করে নিগার বলেন, 'বোলাররা কিন্তু সব সময় ভালো করে। এটা আমাদের শক্তির জায়গা। ব্যাটাররাও পাশাপাশি খুব ভালো করছে দলের জন্য। আমরা তাদের একশ'র নিচে রাখতে চেয়েছিলাম। আমরা পাওয়ারপ্লেতে কোনো বাউন্ডারিই মারতে দেইনি তাদের। সেদিক থেকে বোলাররা দারুণ করেছে বলতেই হয়।'

Related Topics

টপ নিউজ

জাতীয় নারী ক্রিকেট দল / নারী এশিয়া কাপ ক্রিকেট / নিগার সুলতানা জ্যোতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • ভারতের টিকেট কাটতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ
  • চ্যাম্পিয়ন মোহামেডানকে হারিয়ে শুরু নিগারদের, সানদিহার ৬ উইকেট
  • কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ
  • পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সোহেলি আক্তার 
  • বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net