Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
সাফ জিতে মেয়েদের ফুটবল খেলা নিয়ে সমালোচনা জয় করেছি: সাবিনা

খেলা

ইউএনবি
24 September, 2022, 06:00 pm
Last modified: 24 September, 2022, 10:37 pm

Related News

  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • আন্তর্জাতিক ফুটবলে রাশিয়া, ইসরায়েলকে নিষেধাজ্ঞার বিপক্ষে ফিফা সভাপতি; ট্রাম্পের শান্তি পুরস্কারের পক্ষে অবস্থান
  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • ২০২৬ বিশ্বকাপের আয়োজক যখন উত্তর আমেরিকা; তখন খেলাটা কি ‘ফুটবল’ নাকি ‘সকার’?
  • কী এই ‘ফিফা শান্তি পুরস্কার’, কেন ট্রাম্প এটি পেতে পারেন?

সাফ জিতে মেয়েদের ফুটবল খেলা নিয়ে সমালোচনা জয় করেছি: সাবিনা

শুক্রবার ভোরে সাবিনা তার সাতক্ষীরা শহরের পলাশপোল সবুজবাগস্থ বাড়িতে পৌঁছান। সকাল সাড়ে ১০টায় সাবিনাকে সু-সজ্জিত একটি ছাদখোলা গাড়িতে করে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ প্রথমে সার্কিট হাউজে নিয়ে যান।
ইউএনবি
24 September, 2022, 06:00 pm
Last modified: 24 September, 2022, 10:37 pm

সাফ জয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় সাবিনা ও তার মাকে সংবর্ধনা দেয়া হয় এবং তাদের হাতে নগদ  ১ লাখ টাকা তুলে দেয়া হয়।

শনিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই উঞ্চ সংবর্ধনার আয়োজন করা হয়।

এসময় সাবিনা বলেন, 'আমি আপ্লুত ও আন্দোলিত। সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা পেয়ে আমি মহাখুশি। '

ফুটবল মাঠের ১২ বছরের বিভিন্ন প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে তিনি বলেন,'এত সহজ ছিল না। নানা সমালোচনা সহ্য করে আজ নারীদের এই জায়গা তৈরি করতে হয়েছে। '

স্মৃতিচারণ করে তিনি বলেন, 'শুরুতে যখন ফুটবল খেলতে শুরু করেছি তখন আমার পরিবার সাপোর্ট করলও পাড়া-প্রতিবেশিরা মেনে নেয়নি। নানা সমালোচনা করেছে তারা। আমরা যখন সাতক্ষীরা পিটিআই মাঠে অনুশীলন করতে যেতাম, তখন প্রায় নানা সমালোচনার মুখে পড়তাম। কিন্তু আজ সেই সমালোচনাকে জয় করতে পেরেছি। নারী ফুটবলকে দেশের মানুষ যে এতো ভালোবাসে তা বুঝতে পারিনি।'

সাবিনা সাতক্ষীরা জজ কোর্ট সংলগ্ন মেইন সড়ক থেকে তার বাড়ি পর্যন্ত রাস্তা সম্প্রসারণ এবং বোনের জন্য একটি চাকরির ব্যবস্থা করার অনুরোধ জানান জেলা প্রশাসকের কাছে। জেলা প্রশাসক সাবিনার দাবি পুরণের আশ্বাস প্রদান করেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এর আগে শুক্রবার ভোরে সাবিনা তার সাতক্ষীরা শহরের পলাশপোল সবুজবাগস্থ বাড়িতে পৌঁছান। ওই দিন সকাল সাড়ে ১০ টায় সাবিনাকে সু-সজ্জিত একটি ছাদখোলা গাড়িতে করে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ প্রথমে সার্কিট হাউজে নিয়ে যান। পরে তাকে ছাদখোলা গাড়িতে করে পুরো সাতক্ষীরা শহর প্রদক্ষিণ করানো হয়  এবং জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দেওয়া হয় রাজকীয় সংবর্ধনা।

সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক বলেন, অধিনায়ক সাবিনা ও ডিফেন্ডার মাসুরা সাতক্ষীরার মুখ সারা পৃথিবীর বুকে উজ্জ্বল করেছে। তারা দেশের জন্য সুনাম বয়ে এনেছে। নারী খেলোয়াড়দের জন্য আরও সুযোগ সৃষ্টি করতে হবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, সাবিনা ও মাসুরা দেশের মুখ উজ্জ্বল করেছে। তাদের মুখ উজ্জ্বল করার দায়িত্ব আমাদের। সাবিনাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে উঞ্চ সংবর্ধনা দেয়া হলো।

তিনি বলেন, সাফ জয়ী ডিফেন্ডার মাসুরা পারভিন এখনো সাতক্ষীরার মাটিতে পা রাখেননি। মাসুরা সাতক্ষীরায় আসার পর একইভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকেও সংবর্ধনা দেয়া হবে।

Related Topics

টপ নিউজ

সাফ / সাবিনা / ফুটবল / সাফ উইম্যান্স চ্যাম্পিয়নশিপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • আন্তর্জাতিক ফুটবলে রাশিয়া, ইসরায়েলকে নিষেধাজ্ঞার বিপক্ষে ফিফা সভাপতি; ট্রাম্পের শান্তি পুরস্কারের পক্ষে অবস্থান
  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • ২০২৬ বিশ্বকাপের আয়োজক যখন উত্তর আমেরিকা; তখন খেলাটা কি ‘ফুটবল’ নাকি ‘সকার’?
  • কী এই ‘ফিফা শান্তি পুরস্কার’, কেন ট্রাম্প এটি পেতে পারেন?

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net