Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
দুপুরে ঢাকা পৌঁছাবে সাফজয়ী বাংলাদেশ দল

খেলা

টিবিএস রিপোর্ট
21 September, 2022, 11:05 am
Last modified: 21 September, 2022, 11:22 am

Related News

  • ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • পোল্যান্ড-ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইরান, জিতল ৪টি স্বর্ণ
  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার

দুপুরে ঢাকা পৌঁছাবে সাফজয়ী বাংলাদেশ দল

স্বপ্নের শিরোপা নিয়ে আজ দুপুরে বাংলাদেশে এসে পৌছাঁবে সাবিনা খাতুনের দল। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুপুর ১টা ৫০ মিনিটে ঢাকা পৌঁছাবে বাংলার অদম্য মেয়েরা। 
টিবিএস রিপোর্ট
21 September, 2022, 11:05 am
Last modified: 21 September, 2022, 11:22 am

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতে উঠেছে সোমবার। পরের দিন নেপালে ঘুরে বেড়ানো, শপিং আর দাওয়াতে কেটেছে নারী ফুটবল দলের। এবার বীরের বেশে দেশে ফেরার পালা। স্বপ্নের শিরোপা নিয়ে আজ দুপুরে বাংলাদেশে এসে পৌছাঁবে সাবিনা খাতুনের দল। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুপুর ১টা ৫০ মিনিটে ঢাকা পৌঁছাবে বাংলার অদম্য মেয়েরা। 

ইতিহাস গড়ে আসা বাংলাদেশের মেয়েদের বরণ করে নিতে নানা আয়োজন করেছে ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফে। বর্ণাঢ্য অভ্যর্থনা পর্বে বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসে শোভাযাত্রা করে বাফুফে ভবনে নিয়ে যাওয়া হবে চ্যাম্পিয়ন দলটিকে। প্রথমবারের মতো সাফ জেতা মেয়েদেরই সুযোগ হচ্ছে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ছাদ খোলা বাসে উদযাপন করার।

এবারের সাফটা স্বপ্নের মতো কেটেছে বাংলাদেশের মেয়েদের। টুর্নামেন্টে দাপুটে শুরুর পর কেবল শাসনই করে গেছে বাংলাদেশ। টানা জয় তুলে নেওয়ার পাশাপাশি প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছেন সাবিনা, কৃষ্ণা, স্বপ্নারা। আসরের শুরু থেকে শেষ পর্যন্ত একই ছন্দ ধরে রাখা বাংলাদেশ কোনো ম্যাচে না হেরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। 

মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে মিশন শুরু করা বাংলাদেশ পরের ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দেয় ৬-০ গোলে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত প্রতিপক্ষ হওয়ায় ভয় ছিল, তবে সেই ভয়কে জয় করে বাংলাদেশ ছিনিয়ে নেয় ৩-০ গোলের জয়। যা ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। সেমি-ফাইনালে ভুটানকে নিয়ে ছেলেখেলা করা বাংলাদেশের মেয়েরা জেতে ৮-০ গোলের বিশাল ব্যবধানে। 

এই ছাদখোলা বাসে নেওয়া হবে সাফজয়ী দলকে। ছবি: সানজিদার ফেসবুক

দারুণ ছন্দ, বিশাল বিশাল সব জয়; তবু ফাইনালে ছিল মানসিক বাধা। আগের আট সাক্ষাতের একটিতেও যে নেপালের বিপক্ষে জয় ছিল না সাবিনাদের। কিন্তু আগের কিছুই মনে না রেখে ভয়ডরহীন ভুটবল খেলে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই শামসুন্নাহারের গোলে এগিয়ে যাওয়া, পরে কৃষ্ণার জোড়া গোল। নেপাল একটি গোল শোধ করলেও ব্যবধান থেকে যায়। ৩-১ গোলের জয়ে শিরোপার উল্লাসে মাতে বাংলাদেশ।

দলের মতো দুর্বার ছিলেন অধিনায়ক সাবিনা খাতুনও। দুটি হ্যাটট্রিকসহ ৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি, জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কারও। আসরে ২৩ গোল দেওয়া বাংলাদেশ হজম করেছে মাত্র এক গোল। নিজেদের গোলপোস্ট সামলে রাখা রুপনা চাকমা জিতেছেন সেরা গোলরক্ষকের পুরস্কার। শিরোপার পাশাপাশি ফেয়ার প্লে ট্রফিও উঠেছে বাংলাদেশের ঝুলিতে।  

Related Topics

টপ নিউজ

জাতীয় নারী ফুটবল দল / উইমেন সাফ চ্যাম্পিয়নশিপ / চ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • পোল্যান্ড-ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইরান, জিতল ৪টি স্বর্ণ
  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net