Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
কঠিন পরিস্থিতিতে ভালো বোলিং করায় দৃষ্টি হাসানের

খেলা

টিবিএস রিপোর্ট
17 September, 2022, 09:00 pm
Last modified: 17 September, 2022, 09:05 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

কঠিন পরিস্থিতিতে ভালো বোলিং করায় দৃষ্টি হাসানের

গত কিছু দিনে কঠিন পরিস্থিতি নিয়ে বাংলাদেশের ক্রিকেটে বেশ আলোচনা হয়েছে। এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকেই যে বাংলাদেশ বিদায় নিয়েছে, তার অন্যতম কারণ কঠিন পরিস্থিতি সামাল দিতে না পারা। বিশেষ করে পেসারদের ক্ষেত্রে সেটা বেশি ঘটেছে। 
টিবিএস রিপোর্ট
17 September, 2022, 09:00 pm
Last modified: 17 September, 2022, 09:05 pm

ছোট্ট ক্যারিয়ার, এর মধ্যে চোটই কেড়ে নিয়েছে বেশি সময়। পেসার হওয়ায় বাস্তবতা মানলেও খেই হারানোর পাত্র নন হাসান মাহমুদ। প্রবল আত্মবিশ্বাস নিয়ে ফেরেন জাতীয় দলে। চোট থেকে ফিরেই জিম্বাবুয়ে সফরে দারুণ বোলিং করেন তরুণ এই পেসার। 

কিন্তু কদিন পর আবারও চোট। দীর্ঘদিন পর দলে সেই চোটের কারণেই খেলা হয়নি এশিয়া কাপে। তবে জিম্বাবুয়ে সফরের পারফরম্যান্স দিয়েই বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন হাসান। বিশ্বকাপ মঞ্চে খেলার জন্য প্রথমবারের মতো ডাক মিলেছে তার। ডানহাতি এই পেসারের লক্ষ্য এবার নিজেকে উন্নত করে কঠিন পরিস্থিতিতে ভালো বোলিং করা। 

গত কিছু দিনে কঠিন পরিস্থিতি নিয়ে বাংলাদেশের ক্রিকেটে বেশ আলোচনা হয়েছে। এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকেই যে বাংলাদেশ বিদায় নিয়েছে, তার অন্যতম কারণ কঠিন পরিস্থিতি সামাল দিতে না পারা। বিশেষ করে পেসারদের ক্ষেত্রে সেটা বেশি ঘটেছে। 

চাপে পড়লেই খেই হারিয়েছেন পেসাররা। ভালো করতে না পারার দায় হিসেবে এটাকে উল্লেখ করেছেন টি-টোয়েন্টির টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরাম ও অধিনায়ক সাকিব আল হাসান। এশিয়া কাপে না খেলায় এই চাপের মুখোমুখি হতে হয়নি হাসানের। তবে এটা যে বাংলাদেশের ঘাটতির জায়গা, সেটা জানেন হাসান।

এ কারণে করণীয় জানালেন ২২ বছর বয়সী এই গতি তারকা। হাসান বলেন, 'যখন চাপের সময় আসে, তখন হয়তো আমরা বেশি প্যানিকড হয়ে যাই, আমাদের যে মূল স্কিল, ওটা হয়তো ভুলে যাই। এই ব্যাপারটি সত্যি বলতে আমাদের নিয়মিত চালিয়ে নিতে হবে। যে কোনো পরিস্থিতিতে আমাদের ওই জিনিসটা কাজে লাগাতে হবে। এটা আমাদের শিখতে হবে।'

জিম্বাবুয়ে সফরের পারফরম্যান্স দিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন জানিয়ে হাসান বলেন, 'আমার সর্বশেষ যে পারফরম্যান্স দেখেছিলেন জিম্বাবুয়েতে, তাতে আমার আত্মবিশ্বাস ছিল যে ওটাকে ধরেই হয়ত আমি থাকতে পারব দলে। এমনটাই হয়েছে। যেহেতু এখন বিশ্বকাপ দলে আছি, নিজের সেরাটাই দিতে চাই।'

২০২০ সালের মার্চে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় হাসানের। এরপর কয়েক দফায় চোটের কারণে বেশি ম্যাচ খেলা হয়নি তার। লাল সবুজ জার্সিতে পাঁচটি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলেছেন ডানহাতি এই পেসার। ২০২০ সালের পর গত আগস্টে সেই জিম্বাবুয়ের বিপক্ষেই টি-টোয়েন্টিতে ফেরেন তিনি। গতি সব সময়ই তার সেরা অস্ত্র। এবারের জিম্বাবুয়ে সফরে সুইং ও নিয়ন্ত্রণেও মুন্সিয়ানা দেখান দুই ম্যাচে ৩ উইকেট নেওয়া হাসান। 

পেসাররা ইনজুরিতে পড়বেন, আবার ফিরে আসবেন; চক্রটা চেনা হাসানের। বাস্তবতা মেনে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে চান তিনি, 'ফাস্ট বোলারদের জন্য ইনজুরি জিনিসটা… মানে বন্ধুর মতো, এসে আবার চলে যায় (হাসি)। এটা নিয়ে কাজ করার মধ্যে থাকতে হবে। ফিটনেস বলুন বা বোলিং নিয়ে কাজ, সব কিছু মিলেই এটা ধারাবাহিকতার ব্যাপার। নিয়মিত আপনি যখন কাজে থাকবেন, তখন এ জিনিসটা হয়তো হবে না।'   

এশিয়া কাপের দলে ছিলেন হাসান। কিন্তু অনুশীলনে গোড়ালিতে চোট পেয়ে ছিটকে যান তিনি। আপাতত তার লড়াই পুরো ফিট হয়ে ওঠা। অবশ্য ফিট হয়ে ওঠার পথেই আছেন তিনি। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বোলিং করবেন বলে জানিয়েছেন তরুণ এই পেসার। তিনি বলেন, 'চোটের কারণে বল হাতে নিইনি এখনও। ১৯ তারিখে বোলিং করব ইনশা আল্লাহ।' 

২২ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ। সেখানে প্রস্তুতি ক্যাম্প করার পাশাপাশি আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর দেশে ফিরে দুই-তিন দিনের বিশ্রামের পর ত্রিদেশীয় সিরিজ খেলতে ২ অক্টোবর নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ। সিরিজ শেষে সেখান অস্ট্রেলিয়ায় যাবে বিশ্বকাপে অংশ নিতে।

Related Topics

টপ নিউজ

হাসান মাহমুদ / পেসার / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net