Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
এই দেশে যোগ্য লোকের মূল‍্যায়ন হয় না, হবেও না: মাহমুদউল্লাহর স্ত্রী

খেলা

টিবিএস রিপোর্ট
14 September, 2022, 08:50 pm
Last modified: 14 September, 2022, 09:01 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

এই দেশে যোগ্য লোকের মূল‍্যায়ন হয় না, হবেও না: মাহমুদউল্লাহর স্ত্রী

মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কায়সার মিষ্টির পোস্টের নিচে শ্লেষাত্মক এক মন্তব্য করেন তার বোন জান্নাতুল কেফায়াত মন্ডি। যিনি আবার মুশফিকুর রহিমের স্ত্রী।
টিবিএস রিপোর্ট
14 September, 2022, 08:50 pm
Last modified: 14 September, 2022, 09:01 pm
স্ত্রী জান্নাতুল কায়সার মিষ্টির সঙ্গে মাহমুদউল্লাহ। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ফর্মহীনতায় থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে মাহমুদউল্লাহ রিয়াদের জায়গা পাওয়া নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হয়েছে। টিম ম্যানেজমেন্ট, বিসিবির কর্তাদের মধ্যে কয়েক দফা আলোচনার পর মাহমুদউল্লাহকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু বিসিবির এই সিদ্ধান্তে বিস্মিত মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কায়সার মিষ্টি। 

টি-টোয়েন্টির সাবেক অধিনায়কের স্ত্রীর মতে, বাংলাদেশে যোগ্য লোকের মূল্যায়ন করা হয় না। দল ঘোষণার কিছুক্ষণ পরই এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন জান্নাতুল কায়সার। 

পোস্টে তিনি লিখেছেন, 'এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল‍্যায়ন হয় না, হবেও না। তার পোস্টের নিচে শ্লেষাত্মক এক মন্তব্য করেছেন জান্নাতুল কায়সারের বোন জান্নাতুল কেফায়াত মন্ডি। যিনি আবার মুশফিকুর রহিমের স্ত্রী। মন্তব্যে মন্ডি লিখেছেন, 'আরে নাহ, তাদের দলে শুধু হার্ড হিটার আছে। বলে বলে ছয় আর ছয়।'

দীর্ঘদিন ধরে মাহমুদউল্লাহর ব্যাটে রান নেই, তার নেতৃত্বে দলও হেরে যাচ্ছিল। ওয়েস্ট ইন্ডিজ সফরের ব্যর্থতায় গত জুলাইয়ে অধিনায়কত্ব হারান মাহমুদউল্লাহ। জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল থেকেও বাদ দেওয়া হয় তাকে। 

শেষ ১০ ইনিংসে ১৭.০৬ গড়ে ১৭৬ রান করা মাহমুদউল্লাহ এশিয়া কাপের পারফরম্যান্স দিয়ে দলের মন ভরাতে পারেননি। রান পেলেও তার ব্যাটিংয়ের ধরন ও স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন ওঠে। আফগানিস্তানের বিপক্ষে ২৭ বলে ২৫ ও শ্রীলঙ্কার বিপক্ষে ২২ বলে ২৭ রান করেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১২১টি টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ, যা বিশ্বের চতুর্থ সর্বোচ্চ। অধিনায়ক হিসেবেও সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনি। অভিজ্ঞ এই ক্রিকেটারের নেতৃত্বে ৪৩ টি-টোয়েন্টি খেলে ১৬ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে ৪৩ ম্যাচে দুই হাফ সেঞ্চুরিসহ ২৩.০০ গড়ে ৭৮২ রান করেছেন মাহমুদউল্লাহ।

সংক্ষিপ্ততম এই ফরম্যাটে ১২১ ম্যাচে ছয়টি হাফ সেঞ্চুরিসহ ২৩.৫৭ গড় ও ১১৭.৩০ স্ট্রাইক রেটে ২ হাজার ১২২ রান করেছেন মাহমুদউল্লাহ, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।

Related Topics

টপ নিউজ

মাহমুদউল্লাহ রিয়াদ / বিশ্বকাপ স্কোয়াড / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net