Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
বায়ার্ন-ইন্টারের সঙ্গে মৃত্যুকূপে বার্সেলোনা

খেলা

টিবিএস ডেস্ক
25 August, 2022, 11:50 pm
Last modified: 25 August, 2022, 11:58 pm

Related News

  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • রিয়ালকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা
  • ঘরের মাঠের রিয়ালকে গুঁড়িয়ে বার্সার বড় জয়
  • ডর্টমুন্ডকে কাঁদিয়ে ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ জিতল রিয়াল মাদ্রিদ
  • দুর্বার রিয়ালকে থামিয়ে ২৭ বছরের খরা ঘোচাতে পারবে ডর্টমুন্ড?

বায়ার্ন-ইন্টারের সঙ্গে মৃত্যুকূপে বার্সেলোনা

বায়ার্নের বিপক্ষে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার দুঃসহ স্মৃতি এখনও হয়তো তাড়িয়ে বেড়ায় বার্সেলোনাকে। গত মৌসুমেও বায়ার্নের সাথে কুলিয়ে উঠতে পারেনি কাতালানরা, দুইবারের দেখায় হার মানে বার্সা। আবারও তাদের গ্রুপে পড়লো জাভি হার্নান্দেজের দল। 
টিবিএস ডেস্ক
25 August, 2022, 11:50 pm
Last modified: 25 August, 2022, 11:58 pm

চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে একই গ্রুপে ছিল বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা। এবারের আসরেও এই দুই দলের ঠিকানা হলো একই গ্রুপে। অবশ্য এতটুকুই নয়, এই গ্রুপে তাদের সঙ্গী হচ্ছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানও। চ্যাম্পিয়ন্স লিগের আগামী আসরে এই গ্রুপটা তাই অবধারিতভাবেই মৃত্যুকূপ।

বৃহস্পতিবার রাতে ইস্তানবুলে অনুষ্ঠিত হয় ২০২২-২৩ আসরের ড্র। বার্সেলোনা, বায়ার্ন ও ইন্টারের সঙ্গে গ্রুপ 'সি'- তে পড়েছে ভিক্টোরিয়া প্লাজেন। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ সহজ গ্রুপে পড়েছে। 'এফ' গ্রুপে তাদের সঙ্গে আছে আরবি লাইপজিগ, শাখতার দোনেস্ক ও সেল্টিক।

গত কয়েক মৌসুমে ধরে চ্যম্পিয়ন্স লিগে অন্যরক এক লড়াই হয়ে আসছে বায়ার্ন ও বার্সেলোনার মধ্যে। তিন মৌসুম আগে বায়ার্নের বিপক্ষে ৮-২ গোলে বিধ্বস্ত হয় কাতালানরা। গত মৌসুমে দুইবারের দেখায়ই বায়ার্নের কাছে হার মানে বার্সা। আবারও তাদের বিপক্ষেই দেখা হয়ে যাচ্ছে জাভি হার্নান্দেজের দলের। 

লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পেদের দল প্যারিস সেইন্ট জার্মেইও (পিএসজি) কঠিন গ্রুপে পড়েছে। 'এইচ' গ্রুপে তাদের সঙ্গে আছে জুভেন্তাস, বেনফিকা ও ম্যাকাবি খাইফা। 'এ' গ্রুপে লিভারপুলের প্রতিপক্ষ আয়াক্স আমস্টারডাম, নাপোলি ও র‍্যাঞ্জার্স। টটেনহ্যাম হটস্পার্স গ্রুপ 'ডি'তে লড়বে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, স্পোর্টিং লিসবন ও অলিম্পিক মার্সেইর বিপক্ষে। 

ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি আছে 'জি' গ্রুপে। এই গ্রুপের বাকি তিন দল হচ্ছে সেভিয়া, বরুসিয়া ডর্টমুন্ড ও কোপেনহেগেন। আরেক ইংলিশ ক্লাব চেলসি পড়েছে 'ই' গ্রুপে। এই গ্রুপে তাদের লড়তে হবে এসি মিলান, সালসবুর্ক ও ডিনামো জাগরেবের বিপক্ষে। 'বি' গ্রুপে আছে এফসি পোর্তো, আতলেতিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন ও ক্লাব ব্রুস। 

চ্যাম্পিয়ন্স লিগে কোন গ্রুপে কোন দল

গ্রুপ এ: আয়াক্স আমস্টারডাম, লিভারপুল, নাপোলি ও র‍্যাঞ্জার্স

গ্রুপ বি: এফসি পোর্তো, আতলেতিকো মাদ্রিদ, বায়ার লিভারকুসেন ও ক্লাব ব্রুস 

গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান ও  ভিক্টোরিয়া প্লাজেন

গ্রুপ ডি: আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, টটেনহ্যাম হটস্পার্স, স্পোর্টিং লিসবন ও অলিম্পিক মার্সেই

গ্রুপ ই: এসি মিলান, চেলসি, আরবি সালসবুর্ক ও ডিনামো জাগরেব

গ্রুপ এফ: রিয়াল মাদ্রিদ, আরবি লাইপজিগ, শাখতার দোনেস্ক ও সেল্টিক

গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, সেভিয়া, বরুসিয়া ডর্টমুন্ড ও কোপেনহেগেন

গ্রুপ এইচ: পিএসজি, জুভেন্তাস, বেনফিকা ও ম্যাকাবি খাইফা

Related Topics

টপ নিউজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ / ড্র / বার্সেলোনা / বায়ার্ন মিউনিখ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

Related News

  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • রিয়ালকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা
  • ঘরের মাঠের রিয়ালকে গুঁড়িয়ে বার্সার বড় জয়
  • ডর্টমুন্ডকে কাঁদিয়ে ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ জিতল রিয়াল মাদ্রিদ
  • দুর্বার রিয়ালকে থামিয়ে ২৭ বছরের খরা ঘোচাতে পারবে ডর্টমুন্ড?

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net