Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
‘পদত্যাগপত্র জমা দিইনি’

খেলা

টিবিএস রিপোর্ট
25 August, 2022, 02:10 pm
Last modified: 25 August, 2022, 02:16 pm

Related News

  • বিশ্বকাপ ফুটবলের শেয়ার বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার সম্ভাবনা: ফিফা প্রধানের পদত্যাগ চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ ছাড়লেন অধ্যাপক রশিদুল আলম
  • বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল: রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জামায়াত আমির
  • মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও তিনি বর্তমান সরকারকে সমর্থন করেছেন: সাহাবুদ্দিন প্রসঙ্গে হাফিজ উদ্দিন

‘পদত্যাগপত্র জমা দিইনি’

প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন রাসেল ডমিঙ্গো; এমন খবর ছড়িয়ে পড়লেও তা উড়িয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই কোচ। পদত্যাগের বিষয়টি অস্বীকার করেছেন প্রধান কোচের দায়িত্বে থাকা ডমিঙ্গো।
টিবিএস রিপোর্ট
25 August, 2022, 02:10 pm
Last modified: 25 August, 2022, 02:16 pm

বাংলাদেশ দলের টি-টোয়েন্টির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই রাসেল ডমিঙ্গোর চাকরি ছাড়া নিয়ে গুঞ্জন। এর কদিন পরে এসে খবর ছড়িয়ে পড়েছে, প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ। তবে এই খবর উড়িয়ে দিয়েছেন ডমিঙ্গো, পদত্যাগের বিষয়টি অস্বীকার করেছেন তিনি। বিসিবিও এমন খবর অস্বীকার করেছে।

তিনি যে পদত্যাগ করেননি, বিষয়টি নিজেই দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন ডমিঙ্গো। তিনি বলেন, 'এমন কিছু হয়নি। আমি পদত্যাগ করিনি, পদত্যাগপত্রও জমা দিইনি। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি। আপাতত এতটুকুই।'

কদিন আগে টি-টোয়েন্টির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ডমিঙ্গোকে। বিসিবি সভাপতি নাজমুল হাসন পাপন জানান, ডমিঙ্গো শুধু টেস্ট এবং ওয়ানডে দল নিয়ে কাজ করবেন। প্রধান কোচ না হলেও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দল সামলাবেন টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পাওয়া ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। 

সে সময় নাজমুল হাসান বলেন, 'রাসেল ডমিঙ্গো টি-টোয়েন্টিতে নয়। সে ওয়ানডে ও টেস্ট নিয়ে কাজ করবে। টি-টোয়েন্টি আমরা আলাদা করেছি। টি-টোয়েন্টিতে প্রধান কোচ বলে কেউ নেই। তবে আমরা একজন টেকনিক্যাল কনসালট্যান্ট নিয়েছি টি-টোয়েন্টিতে। সে গেম প্ল‍্যানটা দেবে। এখন যদি সেই গেম প্ল‍্যান দেয়, তাহলে হেড কোচ কী করবে আর? কী করবে, দুই-তিন সপ্তাহের মধ্যে সে (ডমিঙ্গো) আমাদের পুরো পরিকল্পনা দেবে।'

বিসিবির এমন সিদ্ধান্ত সেদিন খুশি মনেই মেনে নেওয়ার কথা জানান ডমিঙ্গো। একই সংবাদ সম্মেলনে প্রোটিয়া এই কোচ বলেন, 'আমার পরিকল্পনা মনে ধরেছে। আমি মনে করি, এটা আমাকে টেস্ট ও পঞ্চাশ ওভারের ক্রিকেটে আরও মনোযোগী করে তুলবে।'

এশিয়া কাপের প্রস্তুতি পর্বে থাকার জন্য বাংলাদেশে এসেছিলেন ডমিঙ্গো। তবে টি-টোয়েন্টির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় দেশে ফিরে যান তিনি। এখন পরিবারের সঙ্গে আছেন তিনি। এর মাঝেই কয়েকটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করে, পদত্যাগ করেছেন ডমিঙ্গো। যা দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু কয়েক ঘণ্টা পরই এই খবর উড়িয়ে দিলেন বাংলাদেশের প্রধান কোচ।

বিসিবির পক্ষ থেকেও একই তথ্য দেওয়া হয়েছে। এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, 'রাসেল ডমিঙ্গো কোনো চিঠি বা পদত্যাগপত্র বিসিবিতে পাঠায়নি। মৌখিকভাবেও এই ধরনের কিছু বলেনি সে। প্রধান কোচ হিসেবেই এখন পর্যন্ত আছেন তিনি। তার সঙ্গে আমাদের নিয়মিত কথা হচ্ছে।'

Related Topics

টপ নিউজ

রাসেল ডমিঙ্গো / প্রধান কোচ / পদত্যাগ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
    সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
    মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 
  • ‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
    কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • বিশ্বকাপ ফুটবলের শেয়ার বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার সম্ভাবনা: ফিফা প্রধানের পদত্যাগ চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ ছাড়লেন অধ্যাপক রশিদুল আলম
  • বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল: রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জামায়াত আমির
  • মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও তিনি বর্তমান সরকারকে সমর্থন করেছেন: সাহাবুদ্দিন প্রসঙ্গে হাফিজ উদ্দিন

Most Read

1
‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
আন্তর্জাতিক

সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ

2
মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

5
‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
অর্থনীতি

কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net