Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
‘ম্যানচেস্টার ইউনাইটেডের উচিত রোনালদোকে ছেড়ে দেওয়া’

খেলা

হিন্দুস্তান টাইমস  
07 August, 2022, 05:40 pm
Last modified: 07 August, 2022, 07:06 pm

Related News

  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ১ লাখ দর্শকের ‘বিশ্বের সেরা ফুটবল স্টেডিয়াম’ বানাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড!
  • টেন হাগ বরখাস্ত, ইউনাইটেডের নতুন কোচ নিস্টলরয়

‘ম্যানচেস্টার ইউনাইটেডের উচিত রোনালদোকে ছেড়ে দেওয়া’

ইউনাইটেড যেভাবে রোনালদোকে ধরে রাখতে চাইছে, ভবিষ্যতের দিকে তাকিয়ে সেটির কোনো মানে খুঁজে পাচ্ছেন না ওয়েইন রুনি। নিজের প্রাক্তন ক্লাবের প্রতি তার পরামর্শ, রোনালদোর ওপর নির্ভরতা কমিয়ে দল গুছিয়ে নিতে হবে।
হিন্দুস্তান টাইমস  
07 August, 2022, 05:40 pm
Last modified: 07 August, 2022, 07:06 pm
ছবি: সংগৃহীত

মৌসুমের শুরু থেকেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার ইচ্ছা প্রকাশ করে এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব, কোচ টেন হাগ, প্রাক্তন কোচ অ্যালেক্স ফার্গুসন-সহ সবাই বোঝানোর চেষ্টা করেছেন পর্তুগিজ তারকাকে। ইউরোপা নয়, উয়েফা কাপ খেলতে চান বলেই তিনি ক্লাব ছাড়তে চান- এমন গুঞ্জনও রয়েছে। কারণ এই মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এতকিছুর পরে রোনালদোকে ইউনাইটেডের ছেড়ে দেওয়াই উচিত বলেই মনে করেন ইংল্যান্ড জাতীয় দল ও ম্যানইউর প্রাক্তন তারকা ফুটবলার ওয়েইন রুনি।

টাইমসে লেখা কলামে রুনি লিখেছেন "আমি মনে করি, ইউনাইটেডের উচিত রোনালদোকে যেতে দেওয়া। এমন নয় যে টেন হাগের দলে রোনালদো খেলতে পারবে না। সে যেকোনো দলে খেলতে পারবে এবং সবসময়ই গোল করবে। তবে আমার ব্যক্তিগত ভাবনা হল, ইউনাইটেড এখনো শিরোপা জয়ের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত নয়। এখন তাই লক্ষ্য হওয়া উচিত দলটাকে গুছিয়ে গড়ে তোলা। যেন তিন-চার বছরে তারা লিগ জিততে পারে। সেভাবেই পরিকল্পনা করা উচিত।'  

ইউনাইটেড যেভাবে রোনালদোকে ধরে রাখতে চাইছে, ভবিষ্যতের দিকে তাকিয়ে সেটির কোনো মানে খুঁজে পাচ্ছেন না ওয়েইন রুনি। রোনালদো দলকে এখনো অনেক কিছু দিতে পারেন তা নিয়ে সংশয় নেই রুনির। তবে নিজের প্রাক্তন ক্লাবের প্রতি তার পরামর্শ, রোনালদোর ওপর নির্ভরতা কমিয়ে দল গুছিয়ে নিতে হবে।

প্রসঙ্গত, গত মৌসুমে এক নাটকীয় দলবদলের মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে এসেছিলেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে তার মোট গোল সংখ্যা ২৪। তবে চুক্তির এক বছর বাকি থাকতেই এই মৌসুমে ক্লাব ছাড়তে চান পর্তুগিজ তারকা। গেল মৌসুমে প্রিমিয়ার লিগে শীর্ষ চারে না থাকায় এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারছে না ইউনাইটেড।

এদিকে ক্লাবের নতুন কোচ এরিক টেন হাগ সাফ জানিয়ে দিয়েছেন, রোনালদোকে তিনি ছাড়তে চান না; বরং তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তিনি। ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বেও অনুপস্থিত ছিলেন রোনালদো। পরে অবশ্য অনুশীলনে যোগ দেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার।

Related Topics

টপ নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেড / ওয়েইন রুনি / ক্রিস্টিয়ানো রোনালদো / ক্লাব বদল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ১ লাখ দর্শকের ‘বিশ্বের সেরা ফুটবল স্টেডিয়াম’ বানাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড!
  • টেন হাগ বরখাস্ত, ইউনাইটেডের নতুন কোচ নিস্টলরয়

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net