Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
এশিয়া কাপের দল ঘোষণার বাড়তি সময় পেল বাংলাদেশ 

খেলা

টিবিএস রিপোর্ট
06 August, 2022, 07:15 pm
Last modified: 06 August, 2022, 07:19 pm

Related News

  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

এশিয়া কাপের দল ঘোষণার বাড়তি সময় পেল বাংলাদেশ 

এশিয়া কাপের দল গড়া নিয়ে বিপাকে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। উপায় দেখে এশিয়া কাপের আয়োজকদের কাছে দল ঘোষণার জন্য তিন দিন বাড়তি সময় চেয়েছিল বিসিবি। আবেদনে সাড়া মিলেছে।
টিবিএস রিপোর্ট
06 August, 2022, 07:15 pm
Last modified: 06 August, 2022, 07:19 pm

জিম্বাবুয়ে সফরে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। টি-টোয়েন্টি সিরিজ হারের পর প্রথম ওয়ানডেতেও হেরেছে বাংলাদেশ। মাঠের পারফরম্যান্সের হতাশা তো আছেই, এর সঙ্গে যোগ হয়েছে ক্রিকেটারদের চোট নিয়ে দুশ্চিন্তা। এক ম্যাচেই চোট পেয়েছেন তিন ক্রিকেটার, আরও আগে ইনজুরিতে পড়া তিন ক্রিকেটার এখনও চোট কাটিয়ে ফেরার অপেক্ষায়।

এই ছয় ক্রিকেটারই বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য। এদের নিয়ে অনিশ্চয়তা থাকায় এশিয়া কাপের দল গড়া নিয়ে বিপাকে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। উপায় দেখে এশিয়া কাপের আয়োজকদের কাছে দল ঘোষণার জন্য তিন দিন বাড়তি সময় চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আবেদনে সাড়া মিলেছে। ৮ আগস্ট দল ঘোষণার শেষ সময় হলেও বাংলাদেশকে ১১ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বিসিবির এই পরিচালক বলেছেন, 'আমাদের অনেক ক্রিকেটারই চোটে পড়েছে, যারা আমাদের মূল খেলোয়াড়। আরও আগে চোটে পড়া ক্রিকেটাররা কী অবস্থায় আছে বা কতটা সেরে উঠেছে, সেটাও নিশ্চিত হতে হবে। মেডিকেল বিভাগের মূল্যায়ন জরুরি। একটু সময় লাগবে। বাড়তি সময় চেয়েছিলাম আমরা এবং তা পেয়েছি। ১১ আগস্টের মধ্যে দল ঘোষণা করলেই হবে।'

দ্বিতীয় টি-টোয়েন্টিতে কিপিং করার সময় বাঁ হাতের তর্জনীতে চোট পান নুরুল হাসান সোহান। দেড় বছর পর জাতীয় দলের হয়ে খেলতে নামা ডানহাতি তরুণ পেসার হাসান মাহমুদের বলে কিপিং করার সময় চোট পান তিনি। পরে তার আঙুল এক্স-রে করা হয়, রিপোর্টে চিড় ধরা পড়ে। চোট কাটিয়ে উঠতে তিন সপ্তাহ সময় লাগবে সোহানের।

প্রথম ওয়ানডেতে দারুণ ব্যাটিং করা লিটনকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান ৮৯ বলে ৮১ রান করা ডানহাতি এই ওপেনার। রান সম্পূর্ণ করার শেষ মুহূর্তে গিয়ে টান পড়ে তার বাঁ পায়ে। পরে জানানো হয়, এই সিরিজে তার খেলা হচ্ছে না। তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। 

একই ম্যাচে চোট পান মুশফিকুর রহিম ও শরিফুল ইসলাম। ব্যাটিংয়ের সময় বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পান মুশফিক। নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে পায়ে চোট লাগে শরিফুলের। গুরুতর চোট না হলেও একেবারে শঙ্কামুক্ত নন মুশফিক-শরিফুল। 

দলে থাকার পরও পুরো ফিট না হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া হয়নি অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। একই কারণে জিম্বাবুয়ে সফরেও নেই তিনি। চোট কাটিয়ে উঠতে লড়ে যাচ্ছেন তিনি। চোট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফেরা ইয়াসির আলী রাব্বিও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। সব মিলিয়ে ক্রিকেটারদের চোটের অবস্থা মূল্যায়নের আগে দল গড়ার সুযোগ নেই নির্বাচকদের। 

অবশ্য দল ঘোষণায় দেরি হওয়ার পেছনে আরও বড় কারণ আছে। এখনও টি-টোয়েন্টি অধিনায়ক চূড়ান্ত করতে পারেনি বিসিবি। দুদিন আগে বিসিবি সভাপতি বলেছেন, টি-টোয়েন্টি নেতৃত্বে চারজন ক্রিকেটার বিবেচনায় আছেন। তারা হলেন অধিনায়কত্ব করে আসা মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান ও লিটন কুমার দাস। এদের মধ্য থেকে কারও নাম চূড়ান্ত হওয়ার আগে দল ঘোষণার সুযোগ নেই। 

সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৭ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে এবারের আসরটি শেষ হবে ১১ সেপ্টেম্বর। ছয় দলের অংশগ্রহণের এই আসরে দুটি গ্রুপ থাকবে। বাংলাদেশ আছে 'বি' গ্রুপে, বাকি দুই দল আফগানিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশের মিশন শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে।

Related Topics

টপ নিউজ

এশিয়া কাপ / দল ঘোষণা / বিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net