Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
৬, ৬, ৬, ৬, ৪, ৬: বার্ল ঝড়ে অস্বস্তির রেকর্ড নাসুমের

খেলা

02 August, 2022, 06:45 pm
Last modified: 02 August, 2022, 06:57 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

৬, ৬, ৬, ৬, ৪, ৬: বার্ল ঝড়ে অস্বস্তির রেকর্ড নাসুমের

২৮ বলে ২টি চার ও ৬টি ছক্কায় ঝড়ো ৫৪ রানের ইনিংস খেলেন রায়ান বার্ল। তার ব্যাটেই লড়ার মতো পূঁজি পেয়েছে জিম্বাবুয়ে। 
02 August, 2022, 06:45 pm
Last modified: 02 August, 2022, 06:57 pm

শিরোনামেই বুঝে ফেলার কথা নাসুম আহমেদের অস্বস্তির রেকর্ডটা কী। হ্যাঁ, শিরোনামের সংখ্যাগুলো এক ওভারের ছয় বলের বর্ণনা। বাংলাদেশের বাঁহাতি এই স্পিনারের ওপর দিয়ে ঝড় বইয়ে দিলেন জিম্বাবুয়ের মিডল অর্ডার ব্যাটসম্যান রায়ান বার্ল। তাতে খরুচে বোলারের তালিকার বিব্রতকর রেকর্ডে উঠে গেল নাসুমের নাম। 

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নাসুমের করা এক ওভারে ৫টি ছক্কা ও একটি চারে ৩৪ রান তুলেছেন বার্ল। তাতে জিম্বাবুয়ের ইনিংসের চেহারা চোখের পলকে পাল্টে গেছে, নাসুমের নামের পাশে বসেছে এক ওভারে সবচেয়ে বেশি রান খরচ করার অস্বস্তির রেকর্ড।

বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড এটি। এর আগে এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার বিব্রতকর এই রেকর্ডটি ছিল মোহাম্মদ সাইফউদ্দিনের। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওভারে ৩১ রান খরা করেন তিনি। ৫ ছক্কা ও এক সিঙ্গেলে সাইফউদ্দিনের ওভার থেকে ৩১ রান তোলেন ডেভিড মিলার। 

কেবল বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে খরুচে ওভারই নয় এটি, নাসুমের ওভারটি এই ফরম্যাটের ইতিহাসেরই তৃতীয় সর্বোচ্চ খরুচে ওভার। ২০০৭ বিশ্বকাপে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৬ ছক্কা মেরে ইতিহাস গড়েন ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং। 

গত বছর যুবরাজের রেকর্ডে ভাগ বসান কাইরন পোলার্ড। টি-টোয়েন্টির ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে লঙ্কান লেগ স্পিনার আকিলা ধনঞ্জয়ার ওভারে ৬ ছক্কা মারেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এরপরই নাসুমের ৩৪ রানের ওভারটি। তবে টি-টোয়েন্টিতে ৩৪ রানের ওভার আরেকটি আছে, ২০২০ সালে নিউজল্যান্ডের বিপক্ষে এক ওভারে ৩৪ রান দেন ভারতের অলরাউন্ডার শিভাম দুবে। 

সিরিজ নির্ধারণী ম্যাচে দ্রুত উইকেট হারিয়ে ধুকছিল জিম্বাবুয়ে। এক ওভারেই সেই অবস্থা থেকে দলকে বের করে নিয়ে যান বার্ল। নাসুমের করা ইনিংসের ১৫ ওভারের প্রথম ৪ বলেই ছক্কা মারেন জিম্বাবুয়ের বাঁহাতি এই ব্যাটসম্যান। পঞ্চম বলে তার নেওয়া শট একটুর জন্য ছক্কা হয়নি। শেষ বলে গিয়ে আবার উড়িয়ে বল সীমানা ছাড়া করেন ২৮ বলে ২টি চার ও ৬টি ছক্কায় ৫৪ রান করা বার্ল। তার ব্যাটেই মূলত ১৫৬ রানের মতো লড়াকু পূঁজি পেয়েছে জিম্বাবুয়ে। 

এই বার্লের বিপক্ষে দুঃসহ স্মৃতি আছে সাকিব আল হাসানেরও। ২০১৯ সালে মিরপুরে সাকিবের ওপর দিয়ে ঝড় বইয়ে ৩০ রান তুলে নেন বার্ল। যা টি-টোয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় খরুচে ওভার। চতুর্থ খরুচে ওভারটিও সাকিবের। গত বছর মিরপুরে সাকিবে এক ওভারথে ৩০ রান তোলেন অস্ট্রেলিয়ান ড্যানিয়েল ক্রিশ্চিয়ান। 

Related Topics

টপ নিউজ

নাসুম আহমেদ / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশের জিম্বাবুয়ে সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net