Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
‘৪০০ জন অটোগ্রাফ না নিতে এলে ক্রিকেটের উদ্দেশ্য ব্যর্থ’: বাবরকে রমিজ রাজা

খেলা

টিবিএস ডেস্ক
14 September, 2021, 02:00 pm
Last modified: 14 September, 2021, 02:10 pm

Related News

  • কোনো বল না গড়িয়েই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
  • ‘পাকিস্তান ক্রিকেটে ট্যালেন্ট কোথায়’- প্রশ্ন শোয়েবের
  • শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • চ্যাম্পিয়ন পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু নিউজিল্যান্ডের

‘৪০০ জন অটোগ্রাফ না নিতে এলে ক্রিকেটের উদ্দেশ্য ব্যর্থ’: বাবরকে রমিজ রাজা

পিসিবি চেয়ারম্যান রমিজ রাজার মতে, অধিনায়ক বাবরকে মূল্যায়ন করার সময় এখনও আসেনি। যদিও পাকিস্তান অধিনায়কের কাছে নিজের প্রত্যাশার কথা ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন তিনি। 
টিবিএস ডেস্ক
14 September, 2021, 02:00 pm
Last modified: 14 September, 2021, 02:10 pm

'সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায়' পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রমিজ রাজা। দেশের ক্রিকেটের দায়িত্ব নিয়েই পরিবর্তনের ডাক দিয়েছেন সাবেক এই অধিনায়ক। ম্যাথু হেইডেন, ভারনন ফিল্যান্ডারদের কোচ বানানোসহ আরও কিছু পরিবর্তন এনেছেন তিনি। তবে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্বে এখনই পরিবর্তন আনতে চান না রমিজ।

বাবর আজমের কাঁধে পাকিস্তানের নেতৃত্ব ভার। সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের ওপরই আস্থা রাখছেন রমিজ। তিনি আরও ভালোভাবে বাবরকে জানতে চান। রমিজের মতে, অধিনায়ক বাবরকে মূল্যায়ন করার সময় এখনও আসেনি। যদিও পাকিস্তান অধিনায়কের কাছে নিজের প্রত্যাশার কথা ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন তিনি। 

রমিজের চাওয়া, নেতৃত্বে হতে হবে ইমরান খানের মতো আর জনপ্রিয়তা হবে এমন, যেন বাবরের অটোগ্রাফ নেওয়ার জন্য পাকিস্তানের অনুশীলন মাঠের বাইরে ৪০০ মানুষ অপেক্ষা করে। এটা না হলে ক্রিকেট খেলার মূল উদ্দেশ্যই ব্যর্থ বলে মনে করেন রমিজ।

পিসিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পর সোমবার লাহোরে প্রথম সংবাদ সম্মেলনে কথা বলেন রমিজ রাজা। অনেক কিছু নিয়েই কথা বলেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। এ সময় অধিনায়কত্বের বিষয়টি উঠলে রমিজ জানান, এ নিয়ে তাড়াহুড়ো নেই।

বাবরকে নিয়ে রমিজ বলেন, 'তাকে মূল্যায়ন করার সময় আমার এখনও হয়নি। তাকে আরও ভালোভাবে জানা আমার জন্য গুরুত্বপূর্ণ। আমার জন্য একইরকম গুরুত্বপূর্ণ, ভূমিকাটা বোঝা। অধিনায়কের সাধারণত অনেক দাবি-দাওয়া থাকে। কিছু দাবি থাকে ভালো, আবার কিছু দাবিকে যৌক্তিক প্রমাণ করার দায় থাকে।'

অটোগ্রাফ শিকারিদের আগ্রহের উদাহরণ টেনে রমিজ আরও বলেন, 'তার সঙ্গে পুরো দুই সেশন হয়েছে আমার এবং তাকে বলেছি যে, তোমার জন্য যদি একাডেমির বাইরে (অনুশীলন মাঠ) ৪০০ অটোগ্রাফ শিকারি না থাকে, তাহলে ক্রিকেট খেলার পুরো উদ্দেশ্যই ব্যর্থ।'

বাবরের কাছে পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক ইমরান খানের মতো চাওয়া রমিজের। তিনি বলেন, 'আমি এমন নেতৃত্ব দেখতে চাই, নিজের সময়ে যেমন নেতৃত্বে খেলেছি। ইমরান খানের কাছে যতটা ছিল, ততটাই প্রত্যাশা আমার বাবর আজমের কাছে।'

Related Topics

টপ নিউজ

পাকিস্তান ক্রিকেট দল / রমিজ রাজা / বাবর আজম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
    হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

Related News

  • কোনো বল না গড়িয়েই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
  • ‘পাকিস্তান ক্রিকেটে ট্যালেন্ট কোথায়’- প্রশ্ন শোয়েবের
  • শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • চ্যাম্পিয়ন পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু নিউজিল্যান্ডের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

2
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

3
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

4
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

6
ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
আন্তর্জাতিক

হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net