Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
‘সুযোগ পাওয়াই সব নয়, কাজে লাগানোটাই বড়’

খেলা

শান্ত মাহমুদ
23 June, 2021, 06:30 pm
Last modified: 23 June, 2021, 06:36 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

‘সুযোগ পাওয়াই সব নয়, কাজে লাগানোটাই বড়’

ব্যাটে-বলে অবদান রাখার পাশাপাশি চোখ ধাঁধানো ফিল্ডিং করার সামর্থ্যের কারণে অন্য যে কারও চেয়ে আলাদা শামীম পাটোয়ারী। কেবল যুব পর্যায়েই নয়, বিশ্বকাপ পরবর্তী সময়ে যেখানে সুযোগ পেয়েছেন, সেখানেই আলো ছড়িয়েছেন তরুণ এই অলরাউন্ডার।
শান্ত মাহমুদ
23 June, 2021, 06:30 pm
Last modified: 23 June, 2021, 06:36 pm
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিনিশারের ভূমিকায় দেখা যেতে পারে শামীমকে। ছবি: সংগৃহীত

বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ের মিশনে গুরুত্বপূর্ণ অংশ ছিলেন শামীম হোসেন পাটোয়ারী। ব্যাটে-বলে অবদান রাখার পাশাপাশি চোখ ধাঁধানো ফিল্ডিং করার সামর্থ্যের কারণে অন্য যে কারও চেয়ে আলাদা তিনি। কেবল যুব পর্যায়েই নয়, বিশ্বকাপ পরবর্তী সময়ে যেখানে সুযোগ পেয়েছেন, সেখানেই আলো ছড়িয়েছেন তরুণ এই অলরাউন্ডার। সেটার স্বীকৃতি হিসেবে ২০ বছর বয়সেই জাতীয় দলে ডাক মিলে গেল শামীমের। 

জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে বুধবার তিন ফরম্যাটের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি ফরম্যাটে জায়গা হয়েছে শামীমের। শেষ যুব বিশ্বকাপে খেলা দল থেকে শরিফুল ইসলামের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে জাতীয় দলে অভিষেক হতে পারে কার। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত তরুণ এই ক্রিকেটার। তবে উচ্ছ্বাসে গা ভাসাচ্ছেন না শামীম, তার মতে সুযোগ পাওয়ার চেয়ে সুযোগ কাজে লাগানোটাই বড়।

অনুভূতি জানাতে গিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে শামীম বললেন, 'এটা আমার এবং আমার পরিবারের জন্য সত্যিই দারুণ খবর। দল ঘোষণার আগেই জানতে পারি সুযোগ হতে পারে। তবে সুযোগটা পাওয়াই সব নয়, কাজে লাগানোটাই বড়। নির্বাচকরা আমার উপর আস্থা রেখেছেন, আমাকে অবশ্যই সেই আস্থার প্রতিদান দিতে হবে।'

জাতীয় দলে সুযোগ পাওয়ার খবরে শামীমের বাড়িতে এখন আনন্দের জোয়ার। বাবা-মা থেকে শুরু করে চাচা এবং তার কোচ উচ্ছ্বাসে ভাসছেন। যাদের অবদানে স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছেন, তাদের কথা বলতে ভুললেন না প্রতিভাবান এই ক্রিকেটার, 'বাবা-মা সবাই খুশি, চাচারা খুশি। আমার কোচ খুশি। সবাইকে ধন্যবাদ, তাদের পরিশ্রমে আমি এতোটুকু আসতে পেরেছি।'

আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার সময়ে অনেকেই তালগোল পাকিয়ে ফেলেন। চাপের বোঝা সইতে না পেরে দিক হারিয়ে ফেলেন অনেকেই। খারাপ শুরুর পর কেউ কেউ হারিয়েও যান। শামীম অবশ্য সব চাপ বইতে প্রস্তুত। তার ভাষায়, 'ভালো করার চেষ্টা অবশ্যই থাকবে। আর চাপ সবখানেই, শুধু ক্রিকেটেই যে চাপ, তা নয়।'

সব দিকেই শট খেলতে পারেন মারকুটে শামীম। তার বিশেষ গুণ উইকেটে গিয়েই মারার দক্ষতা। ভবিষ্যতের জন্য ৬-৭ নম্বরে তাকেই ভাবা হচ্ছে। দলের প্রয়োজনে অফ ব্রেক বোলিং দিয়ে অবদান রাখার সামর্থ্যও আছে তার। পাশাপাশি শামীমের দুর্দান্ত ফিল্ডিংও মন কেড়েছে নির্বাচকদের।

ছয় নম্বরে ব্যাটিং করতে সাচ্ছন্দ্যবোধ করেন শামীম। এই পজিশনে ব্যাটিং করে সত্যিকারের ফিনিশার হয়ে উঠতে চান তিনি। শামীম বলেন, 'ব্যাটিংয়ে আমার ছয় নম্বর পজিশন। আমি চাই ফিনিশ করতে, যেভাবেই হোক। দলকে এগিয়ে নিতে চাই, এটাই আমার লক্ষ্য।'

যুব বিশ্বকাপের কয়েক মাস পর বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটে সুযোগ পান শামীম। তখন থেকেই তার ওপর নজর বিসিবির। এরপর সবাইকে মুগ্ধ করে চলেছেন তিনি। গত ফেব্রুয়ারি-মার্চে আয়ারল্যান্ড 'এ' দলের বিপক্ষে দারুণ খেলেন তিনি। 

চলতি ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতেও বেশ কিছু নজরকাড়া পারফরম্যান্স করেছেন শামীম। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে ১৪ ম্যাচে ১০ ইনিংসে ব্যাটিং করে ৩০.১৬ গড়ে ১৪৯.৫৮ গড়ে ১৮১ রান করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এর মধ্যে সর্বোচ্চ ৪৯। এই ইনিংসটি মাত্র ১৯ বলে ২টি চার ৫টি ছক্কায় সাজান শামীম। বল হাতে নিয়েছেন ৭ উইকেট। 

সম্ভাবনাময় এই অলরাউন্ডারকে নিয়ে অনেক আশা বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর, 'শামীম পাটোয়ারী যখন যুব বিশ্বকাপ শেষে আমাদের হাই পারফরম্যান্সে (এইচপি) সুযোগ পায়, তখন থেকেই মনিটরিং করা হচ্ছিল। আয়ারল্যান্ড 'এ' দল এসেছিল আমাদের এখানে, তখনও বেশ ভালো করেছে। এরপর আমাদের এখানে যে সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচগুলো হয়েছে, সেখানে ভালো করেছে। ওর যে দক্ষতা, আশা করি জাতীয় দলে আমাদের জন্য বেশ সহায়ক হবে।'

Related Topics

টপ নিউজ

শামীম হোসেন পাটোয়ারী / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশের জিম্বাবুয়ে সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net