Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
‘সব মায়েদের হাসিতে পৃথিবী হোক আরও সুন্দর’

খেলা

টিবিএস রিপোর্ট
09 May, 2021, 05:15 pm
Last modified: 09 May, 2021, 05:22 pm

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম

‘সব মায়েদের হাসিতে পৃথিবী হোক আরও সুন্দর’

মা দিবসে মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। মা, স্ত্রী-সন্তানের ছবি ফেসবুকে পোস্ট করে নিজেদের অনুভূতির কথা জানিয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদরা। 
টিবিএস রিপোর্ট
09 May, 2021, 05:15 pm
Last modified: 09 May, 2021, 05:22 pm
ফেসবুকে এই ছবি পোস্ট করেছেন সাকিব ও তামিম। ছবি: ফেসবুক

মাকে ভালোবাসা জানানোর জন্য সন্তানের কোনো দিবস দরকার হয় না। সন্তানের কাছে প্রতিটা দিবসই মা দিবস। এরপরও মায়েদের জন্য বিশেষ দিন মে মাসের দ্বিতীয় বোববার। এই দিনটি বিশ্বজুড়ে পালিত হয় মা দিবস হিসেবে। অনেকেই এই দিনটিতে মায়েদের প্রতি নিজের ভালোবাসার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে থাকেন।

বিশেষ এই দিনে মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। মা, স্ত্রী-সন্তানের ছবি ফেসবুকে পোস্ট করে নিজেদের অনুভূতির কথা জানিয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদরা। 

আইপিএল স্থগিতের পর ভারত থেকে ফিরেই হোটেলবন্দি হয়ে পড়েছেন সাকিব। গুলশানের একটি হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করছেন বাঁহাতি এই অলরাউন্ডার। ১৪ দিন কোয়ারেন্টিন করলে এখানেই কাটবে তার ঈদ। কঠিন সময় পার করা সাকিব তার মা শিরিন আক্তারের পাশাপাশি মেয় অউব্রির সঙ্গে শিশিরের একটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, 'সকল মায়ের জীবন হোক সুখের। সব মায়েদের হাসিতে এই পৃথিবী হোক আরও সুন্দর। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।'

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল তার মা ও স্ত্রী-সন্তানের ছবি পোস্ট করে লিখেছেন, 'সকল মায়েদের মা দিবসের শুভেচ্ছা।' ছবি পোস্ট করে শুভেচ্ছা বার্তায় অনেক কিছু লিখেছেন মুশফিকুর রহিম।

অভিজ্ঞ এই ব্যাটসম্যান লিখেছেন, 'সবাইকে সালাম ও মা দিবসের ভালোবাসা এবং শুভেচ্ছা। এ বছরটা একটু ব্যতিক্রম। আমি জানি অনেকেই তার মাকে হারিয়েছেন এই মহামারিতে, আবার আমাদের অনেকেই ভাগ্যবান যে তাদের মা এখনো পাশে আছেন ছায়া হয়ে। আসুন সবাই যার যার মাকে নিয়ে প্রতিটি মুহূর্ত এমনভাবে কাটাই যেন তারা আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ, সেটা একটু হলেও বোঝানো সম্ভব হয়। সব মা-ই এটার দাবিদার। সবাইকে মা দিবসের শুভেচ্ছা!'

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ মা, শাশুড়ি এবং স্ত্রীর ছবি দিয়ে সকল মায়েদের শুভেচ্ছো জানিয়েছেন। তিনি লিখেছেন, 'শুভ মা দিবস। বিশ্বের সকল মায়েদের জন্য আমার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।' 

পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ফেসবুকে লিখেছেন, 'আমার মা আমার চোখে বিশ্বের সেরা মা।' শ্রীলঙ্কা সফরে নিজেকে নতুন রূপে হাজির করা ডানহাতি পেসার তাসকিন আহমেদ লিখেছেন, 'মা দিবসের শুভেচ্ছা। আমার জীবনের সবচেয়ে প্রিয় ব্যক্তি, আলহামদুলিল্লাহ।'

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / তামিম ইকবাল / মুশফিকুর রহিম / মা দিবস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা
  • গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
    ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
    ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা

4
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের

5
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত

6
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net